এক্সপ্লোর

RG Kar News: 'আন্দোলনকে আটকানো যাবে না', মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন হুঁশিয়ারির পরেও কর্মবিরতিতে অনড় আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা

RG Kar Protest: আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফেও জানিয়ে দেওয়া হয়, কোনও দমনপীড়নের মাধ্যমে তাঁদের আন্দোলনকে আটকানো যাবে না।

ঝিলম করঞ্জাই, কলকাতা: মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন হুঁশিয়ারির পরেও কর্মবিরতিতে অনড় আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। কলকাতা-সহ জেলার বিভিন্ন মেডিক্যাল কলেজ ও সরকারি হাসপাতালগুলিতে আজও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তাঁরা। 

আর জি কর-কাণ্ডে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানাতে গিয়ে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে প্রচ্ছন্ন হুঁশিয়ারির সুর শোনা যায়। মুখ্যমন্ত্রী বলেন, ব্যবস্থা নিলে কেরিয়ারটাই নষ্ট হয়ে যাবে। আর কোথাও চান্স মিলবে না। পাবে না পাসপোর্ট, ভিসা। 

পাল্টা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফেও জানিয়ে দেওয়া হয়, কোনও দমনপীড়নের মাধ্যমে তাঁদের আন্দোলনকে আটকানো যাবে না। রাজ্যজুড়ে জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতির মধ্যেই স্বাস্থ্য দফতর ও আর জি কর মেডিক্যাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, জরুরি বিভাগ, আউটডোর-সহ সব পরিষেবাই চালু আছে। প্রফেসর থেকে শুরু করে মেডিক্যাল অফিসার, প্রত্যেকেই  কাজে আসছেন। আর জি কর হাসপাতালের আউটডোরে সকাল থেকে আজও রোগীর সংখ্যা স্বাভাবিকের থেকে কম। 

আরও পড়ুন, ব্যবস্থা নিলে কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে, জুনিয়র ডাক্তারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন মমতা?

এদিকে, বাংলা বন‍্ধ ঘিরে গতকাল তৃণমূলের সঙ্গে দিনভর সংঘাতের পর, আজ থেকে ফের পথে বিজেপি। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় আজ থেকে ৭ দিনের ধর্নায় গেরুয়া শিবির। গতকাল রাতে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার পর, ডোরিনা ক্রসিংয়েই বাধা হয়েছে মঞ্চ। এর আগে, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে শ্যামবাজারে ৫ দিনের ধর্না কর্মসূচি পালন করেছে গেরুয়া শিবির। আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে গতকাল মুখ্যমন্ত্রীর 'ফোঁস' মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতির পারদ আরও চড়ছে। ডাক্তারির পিজিটি ছাত্রীকে খুন-ধর্ষণের ঘটনায় দোষীদের কড়া শাস্তি ও মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে এবার কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থান বিক্ষোভে বসতে চলেছে বঙ্গ বিজেপি। সকাল ১০টা থেকে শুরু হবে অবস্থান বিক্ষোভ। 

৯ অগাস্ট আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণ ১৪ অগাস্ট আর জি কর মেডিক্যাল তাণ্ডব এই প্রেক্ষাপটে দোষীদের চরমতম শাস্তি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড-সহ একাধিক দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। চলছে লাগাতার আন্দোলন। আন্দোলনের ২০-তম দিনে বুধবার শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন জুনিয়র ডাক্তাররা।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Durga Puja Weather : পুজোয় তুমুল বৃষ্টি? মণ্ডপ ভাসবে জলে? নাকি ঝলমলে রোদ? ষষ্ঠী থেকে দশমী, কেমন থাকবে আবহাওয়া?
পুজোয় তুমুল বৃষ্টি? মণ্ডপ ভাসবে জলে? নাকি ঝলমলে রোদ? ষষ্ঠী থেকে দশমী, কেমন থাকবে আবহাওয়া?
Nitin Nabin: ২ দিনের বঙ্গ সফরে এসে 'বেনোজল রুখতে' বার্তা নিতিন নবীনের, আজ কী কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির ?
২ দিনের বঙ্গ সফরে এসে 'বেনোজল রুখতে' বার্তা নিতিন নবীনের, আজ কী কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির ?
West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Dengue Update: রাজ্যে পুজোর মুখে ২ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি, আজ নবান্নে প্রশাসনিক বৈঠক
রাজ্যে পুজোর মুখে ২ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি, আজ নবান্নে প্রশাসনিক বৈঠক

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget