Doctors Protest: প্রতিবাদী ডাক্তারদের পোস্টিং ঘিরে বিতর্ক, আজ পথে চিকিৎসকরা
Kolkata News: দ্বিতীয় বর্ষের সিনিয়র রেসিডেন্টদের পোস্টিং অর্ডার সামনে আসতেই প্রতিবাদে সরব হন দেবাশিস হালদার, অনিকেত মাহাতো ও আসফাকুল্লা নাইয়ারা।

কলকাতা: আর জি কর মেডিক্যালে ধর্ষণ- খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবি ও চিকিৎসকদের (Doctors Protest) অন্যায়ভাবে পোস্টিং দেওয়ার অভিযোগে পথে নামছেন চিকিৎসকরা। আর জি করকাণ্ডের প্রতিবাদী ডাক্তারদের পোস্টিং ঘিরে বিতর্ক হয়েছে ইতিমধ্যেই । প্রতিবাদে আজ কনভেনশন ও মিছিলের ডাক। আজ বিকেল ৫টা নাগাদ জমায়েত কর্মসূচি রয়েছে আর জি কর আন্দোলন মঞ্চের।
আজ পথে চিকিৎসকরা: আর জি কর আন্দোলনে সামনে সারিতে যে তিন তরুণ চিকিৎসকের নাম সামনের সারিতে উঠে এসেছিল। ৯ মাসের ব্য়বধানে সেই তিন জুনিয়র চিকিৎসকের বদলি অর্ডার ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। দ্বিতীয় বর্ষের সিনিয়র রেসিডেন্টদের পোস্টিং অর্ডার সামনে আসতেই প্রতিবাদে সরব হন দেবাশিস হালদার, অনিকেত মাহাতো ও আসফাকুল্লা নাইয়ারা। জানা যায়, কাউন্সেলিংয়ের সময় দেবাশিস হালদারকে হাওড়া জেলা হাসপাতালে অ্যানাস্থেসিয়া বিভাগের সিনিয়র রেসিডেন্ট হিসেবে দেখানো হয়েছিল। মেধাতালিকা বেরোলে দেখা যায়, পোস্টিং অর্ডারে তাঁর নাম রয়েছে মালদার গাজোলে সাব ডিভিশনাল হাসপাতালে। শুধু দেবাশিস হালদারই নন, আসফাকুল্লা নাইয়ার ক্ষেত্রেও কাউন্সেলিংয়ের সময় ছিল আরামবাগ মেডিক্য়াল কলেজের নাম।পোস্টিং অর্ডারে তা বদলে হয়েছে পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতাল। একই অবস্থা অনিকেত মাহাতোরও, কাউন্সেলিংয়ের সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্টহিসেবে অনিকেত মাহাতোর নাম ছিল আর জি কর মেডিক্য়াল কলেজে। পোস্টিং অর্ডারে সেই জায়গা বদলে হয়েছে রায়গঞ্জ মেডিক্য়াল কলেজ।
যে ৬৭৮ জনের তালিকা বেরিয়েছে, প্রাথমিকভাবে দেখা যায় এঁদের মধ্যে একমাত্র দেবাশিস হালদার তাঁরই পোস্টিংয়ের জায়গা বদল হয়েছে। চিকিৎসক দেবাশিস হালদারের অভিযোগ, এর নেপথ্যে রয়েছে প্রতিহিংসা। কী কারণে এটা হল তার ব্যাখ্যা চাইতে স্বাস্থ্যভবনে হাজিরও হয়েছিল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের দাবি, এই সিদ্ধান্ত প্রতিহিংসামূলক। স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে দেখা করতে চাইলেও দেখা হয়নি তাঁদের। চিকিৎসকদের সামনে দিয়ে চলে গেলেও কথা বলেননি বলে অভিযোগ তোলেন চিকিৎসকার। স্বাস্থ্যসচিবের ঘরের বাইরে বিক্ষোভে বসেন জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। বিতর্ক দানা বাঁধতেই স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম জানান, লিস্ট বেরিয়েছে, বিভিন্ন সিনিয়র রেসিডেন্টকে পোস্টিং দেওয়া হয়েছে। কারও অভিযোগ থাকলে লিখিত ভাবে জানাতে পারেন। এর মধ্য়ে অন্য কোনও বিষয় নেই। আর এই আবহে এবার পথে নামছেন চিকিৎসকরা। এদিন বিকেল ৫টা থেকে কর্মসূচি রয়েছে তাঁদের।
Before You Go
Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার





















