এক্সপ্লোর

RG Kar Doctors Protest: অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশে, ধর্মতলায় ১২ ঘণ্টার অনশনে সিনিয়র ডাক্তাররাও

Doctors Protest, RG Kar News: ধর্মতলায় ১২ ঘণ্টার অনশনে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স-এর প্রতিনিধিরা।

সন্দীপ সরকার, কলকাতা: অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে এবার প্রতীকী অনশনে সিনিয়র ডাক্তাররাও। ধর্মতলায় ১২ ঘণ্টার অনশনে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স-এর প্রতিনিধিরা। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত হবে এই অনশন। 

বিভিন্ন হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা এই অনশনে অংশগ্রহণ করেছেন। প্রতীকী অনশন মঞ্চ থেকে এক সিনিয়র চিকিৎসক বলেন, 'অনেক বছর ধরে দুর্নীতি দেখতে দেখতে ক্লান্ত। এবার সমূলে বিনাশ দরকার'। ইতিমধ্যেই ২৫ থেকে ৩০ জন সিনিয়র চিকিৎসক প্রতীকী অনশনে যোগ দিয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই জানিয়েছেন তাঁরা। শতাধিক চিকিৎসক সোমবার আউটডোর বন্ধের কথাও জানিয়েছেন।                                               

এদিকে, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে আংশিক কর্মবিরতির ডাক দিলেন অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের একাংশ। সোমবার থেকে আংশিক কর্মবিরতিতে যাচ্ছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন তাঁরা।              

আর জি কর মেডিক্যালে চিকিৎসককে খুন-ধর্ষণের প্রতিবাদে একদিকে যখন অনশন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তখন তাঁদের পাশে দাঁড়িয়ে পথে নেমছেন অন্যান্য চিকিৎসকরাও। গণ-ইস্তফার হিড়িক পড়েছে বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে। 

আরও পড়ুন, 'ডেকে অপমান', সরকারের সঙ্গে বৈঠকের পর ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র ডাক্তাররা

অন্যদিকে, রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকে মিলল না কোনও রফাসূত্র। দু-ঘণ্টার বেশি সময় পর, বৈঠক থেকে বেরিয়ে, রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। জুনিয়র ডাক্তারদের কাছে অনশন তোলার আহ্বান জানালেন মুখ্যসচিব। যদিও আন্দোলনকারী জুনিয়র ডাক্তার  দেবাশিস হালদার বলেন, 'আমাদের ৭ জন সহযোদ্ধা এবং উত্তরবঙ্গের ২ জন সহযোদ্ধা ১০০ ঘণ্টার উপরে আজকে না খেয়ে রয়েছেন, ওনারা বলেছেন যে, পুজোটা কেটে যাক তারপর আমরা ভাবছি। আমরা মৌখিক প্রতিশ্রুতি দিচ্ছি।' 

এদিকে, ষষ্ঠীর সন্ধেয় ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যা স্মৃতি উস্কে দিল আঠেরো বছর আগের। বুধবার জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে আসেন অপর্ণা সেনও। মুখ্যমন্ত্রীকেও সেখানে আসতে অনুরোধ জানান তিনি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Woman Death: ফাঁকা ফ্ল্যাটের দরজা ভেঙে তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ! বরানগরে চাঞ্চল্যকর ঘটনা
ফাঁকা ফ্ল্যাটের দরজা ভেঙে তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ! বরানগরে চাঞ্চল্যকর ঘটনা
Weather Update: ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget