এক্সপ্লোর

RG Kar News: আর জি কর-আবহে অ্যাপোলো হাসপাতালে ICU-এর সামনে মহিলা চিকিৎসককে হুমকি!

Apollo Hospital: নতুন রোগী ভর্তি করা হবে না বলে হুঁশিয়ারি ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের। 

সন্দীপ সরকার এবং ঝিলম করঞ্জাই, কলকাতা: আর জি কর কাণ্ডের বিচার পাওয়ার আগেই আরও এক মহিলা চিকিৎসককে হুমকি! 'আর জি কর করে দেব' বলে মহিলা চিকিৎসককে হুমকি রোগীর আত্মীয়র!

অ্যাপোলো হাসপাতালে আইসিইউ-এর সামনে হুমকির অভিযোগ অভিযুক্ত গ্রেফতার না হওয়া পর্যন্ত নতুন রোগী ভর্তি করা হবে না বলে হুঁশিয়ারি ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের। 

জানা গিয়েছে, রোগীর পরিবারের থেকে এই হুমকি পাওয়ার পরই ওই মহিলা চিকিৎসক প্রথমে তাঁর সহকর্মীদের জানান, এরপর হাসপাতাল কর্তৃপক্ষকেও লিখিতভাবে জানান তিনি। 

এই ঘটনাটি প্রসঙ্গে অ্যাপোলো হাসপাতালের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ৯ সেপ্টেম্বর ৫৮ বছর বয়সি এক মহিলা রোগী ভর্তি হয় হাসপাতালে। শ্বাসকষ্টজনিত সমস্যা এবং কিছু পরিবর্তিত মানসিক অবস্থা ছিল। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। সেপসিসের সঙ্গে ইস্কেমিক স্ট্রোকের সমস্যাও দেখা দেয়। বর্তমানে সঙ্কটজনক অবস্থায় আছেন ওই রোগী।  

আরও পড়ুন, 'একজনও জুনিয়র সাসপেন্ড হলে আমরা ওপিডি ওয়ার্ক তুলে নেব', কড়া বার্তা সিনিয়র চিকিৎসকদের

মহিলা চিকিৎসককে ওই রোগীর ছেলে ও তাঁর বন্ধুরা হুমকি দেন। তবে শুধু চিকিৎসক নন, হাসপাতালের কর্মীদেরও হুমকি দেন তাঁরা, এমনটাই অ্যাপোলোর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান হয়। স্থানীয় থানায় গোটা বিষয়টি জানান হয়। ফুলবাগান থানায় হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের পর আটক অভিযুক্ত। অভিযোগকারী মহিলা চিকিৎসকের বয়ানও নথিবদ্ধ করেছে পুলিশ । 

উল্লেখ্য, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে হুমকি দিতে শোনা যায় মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে। এবার জনরোষে আক্রান্ত হতে পারেন ডাক্তাররা। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উদ্দেশে এভাবেই সরাসরি হুমকি দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এর আগে এই জনরোষের হুমকি শোনা গিয়েছিল বাঁকুড়ার তৃণমূল সাংসদের গলাতেও। শাসক দলের আরেক নেতা আবার জুনিয়র ডাক্তারদের বলেছেন, দেশদ্রোহী। 

এদিকে, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নামের তালিকা চাইল সরকার। সব মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের কাছে চাওয়া হল তালিকা। 'কারা কারা কাজ করছেন না?' সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করে তালিকা চাইল স্বাস্থ্য ভবন। দুপুর ২টোর মধ্যে তালিকা চাইল স্বাস্থ্য ভবন।    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget