এক্সপ্লোর

RG Kar Protest: 'একজনও জুনিয়র সাসপেন্ড হলে আমরা ওপিডি ওয়ার্ক তুলে নেব', কড়া বার্তা সিনিয়র চিকিৎসকদের

RG Kar News Doctors Protest: এদিকে জুনিয়র ডাক্তারদের পাশে সিনিয়র চিকিৎসকরা। চিকিৎসক অভিজিৎ চৌধুরী জানিয়েছেন, প্রশাসনকে নেমে আসতে হবে, বলতে হবে ভুল করেছি।

কলকাতা: স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের শর্ত মানল না রাজ্য সরকার। অবস্থানে অনড় আন্দোলনকারীরাও। এর মধ্য়ে বুধবার নবান্নে শিল্পপতিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের মাঝে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রসঙ্গ ওঠে। নবান্ন সূত্রে খবর, মমতা বন্দোপাধ্যায় বলেন, জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দিলে রাজ্য সরকার ব্য়বস্থা নিতে পারে। আমরা সময় নিচ্ছি। নাহলে নিতে হবে। এর মধ্য়ে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররা। 

রাজ্য সরকার অনমনীয়। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররাও অনড়। দু'পক্ষই আলোচনার দরজা খোলা বলে জানালেও, জট কাটার কোনও লক্ষণ নেই। বুধবার রাতেও স্বাস্থ্য ভবনের সামনে বসে জুনিয়র ডাক্তাররা। তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন বহু সাধারণ মানুষও। 

প্রসঙ্গত, বুধবার নবান্নে শিল্পপতিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ছিল। সেখানে ওঠে এই প্রসঙ্গ। সূত্রের দাবি, জুনিয়র ডাক্তারদের দাবিদাওয়া নিয়ে সেখানে মমতা বন্দোপাধ্যায় বলেন, রাজ্য সরকার কাকে ছাড়বে, কাকে রাখবে, কাকে কোন পদে রাখবে, সেটা কি জুনিয়র ডাক্তাররা ঠিক করবে?  সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার যে নির্দেশ দিয়েছিল, সেই প্রসঙ্গেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে দাবি, তিনি বলেন, জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দিলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে। আমরা ব্যবস্থা নিইনি। সময় নিচ্ছি। নাহলে নিতে হবে। 


এদিকে জুনিয়র ডাক্তারদের পাশে সিনিয়র চিকিৎসকরা। চিকিৎসক অভিজিৎ চৌধুরী জানিয়েছেন, বাঁ হাতে কাগজ ছুড়ে দিলাম এস বস, তাহলে হবে না। প্রশাসনকে নেমে আসতে হবে, বলতে হবে ভুল করেছি। পাশাপাশি চিকিৎসক  নারায়ণ বন্দোপাধ্যায় বলেন, 'সিনিয়ররা সবসময় পাশে আছি। একজন জুনিয়র সাসপেন্ড হলেও আমরা ওপিডি ওয়ার্ক তুলে নেব।'                          

অন্যদিকে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে আমরা সেই রায়কে মান্যতা দেব। মুখ্যমন্ত্রী নেগেটিভ পদক্ষেপ নেননি। মান্যতা দিয়েই অর্ডার ফলো করার পদ্ধতিগত বিষয় দেখছি। এ পরিষেবা রোগীর পরিষেবা। এই যে রাজনীতির উস্কানি, যার জন্য মহান প্রফেশনে এসেছেন তা পালন করুন।'               

আদৌ কি জট মিটবে? প্রশ্ন এখন সেটাই। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget