এক্সপ্লোর

Madan Mitra: শাহকে চিঠি লেখা নিয়ে নির্যাতিতার পরিবারকে কটাক্ষ, মদনের নিশানায় ডাক্তাররাও

RG Kar News: অমিত শাহকে চিঠি লেখা নিয়ে নিহত চিকিৎসকের পরিবারকেও কটাক্ষ করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক

সমীরণ পাল, নৈহাটি: এবার মদন মিত্রর (Madan Mitra) নিশানায় নিহত চিকিৎসকের পরিবার ও জুনিয়র ডাক্তাররা। অমিত শা-কে চিঠি লেখা নিয়ে তৃণমূল বিধায়কের কটাক্ষ, পত্রাঘাতের পরিবর্তে মিলেছে পদাঘাত, দেখাই করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের আন্দোলন শেষ হয়ে গেছে, কিছু ভুঁইফোড় নেতা তৈরি হয়েছে বলেও কটাক্ষ করেন মদন। 

নিশানা মদনের: এবার মদন মিত্রর আক্রমণের মুখে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। অমিত শা-কে চিঠি লেখা নিয়ে নিহত চিকিৎসকের পরিবারকেও কটাক্ষ করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় অভূতপূর্ব আন্দোলনের সাক্ষী থেকেছে গোটা দেশ। রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। এই আবহেই ১৩ নভেম্বর, উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। বুধবার নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে-র সমর্থনে প্রচারে যান মদন মিত্র। অমিত শা-কে চিঠি লেখা নিয়ে নিহত চিকিৎসকের মা-বাবাকে কার্যত কটাক্ষ করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। মদন মিত্র বলেন, "যারা ভেবেছিল জোর খেলা খেলে দিয়েছি। সলিড খেলা। তারা বুঝতে পারেনি মেয়ের মা-বাবা চার লাইনের চিঠি অমিত শাহকে লিখবে। আর অমিত শাহ পত্রাঘাতের পরিবর্তে পদাঘাত করে চলে যাবে, দেখা পর্যন্ত করবে না।''

মদনের নিশানায় ছিলেন জুনিয়র ডাক্তাররাও। কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, "ওরা বাজার থেকে বেরিয়ে গেছে, গেট আউট। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের জায়গায় আবার ফিরে এসেছেন। এখন কী হয়েছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। হঠাৎ রাতারাতি ওদের কিছু ভুঁইফোড় নেতা গজিয়ে গেছে। এতে কিছু হবে না। আন্দোলনটা শেষ হয়ে গেছে।

আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে আন্দোলন শুরু হওয়ার পর থেকেই বারবার তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদদের রোষের মুখে পড়েছেন জুনিয়র ডাক্তাররা।  সম্প্রতি রাজ্য সফরে এসেছিলেন অমিত শা। তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিয়েছিলেন আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবা। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পাননি তাঁরা। এই নিয়ে মদনের মন্তব্যের জবাব দিয়েছেন সন্তানহারা দম্পতি। এদিকে শনিবার আর জি কর-কাণ্ডের ৩ মাস পূর্ণ হচ্ছে। লড়াইয়ের ময়দান যে ছাড়েননি, সেই বার্তা দিতেই ওইদিন রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েত করে 'জনতার চার্জশিট' কর্মসূচি পালনের ডাক দিয়েছে অভয়া মঞ্চ। পাশাপাশি, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

আরও পড়ুন: Awas Scam: আবাসের সমীক্ষাতে মিলল না হদিশ, তালিকার পাঁচ জায়গায় একই ব্যক্তির নাম

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget