এক্সপ্লোর

Awas Scam: আবাসের সমীক্ষাতে মিলল না হদিশ, তালিকার পাঁচ জায়গায় একই ব্যক্তির নাম

East Burdwan: দুটি গ্রামে ৫টি আলাদা ঠিকানায় খোঁজ নিতে গেলে এবিপি আনন্দর প্রতিনিধি সুদেষ্ণা রায়ের বাবা ও স্বামীকে খুঁজে পেলেও উপভোক্তার অস্তিত্ব মেলেনি।

রানা দাস, কাটোয়া: কাটোয়া (Katwa) ২ নম্বর ব্লকের জগদানন্দ পঞ্চায়েতে অবাক ছবি। আবাস (Awas Scam) তালিকায় ভুতুড়ে নাম। একই ব্যক্তির নাম তালিকার পাঁচ জায়গায়। সমীক্ষাতে গিয়ে খুঁজেই পাওয়া গেল না কাউকে।

একজনেরই নাম উঠেছে ৫ বার। কাটোয়া ২ নম্বর ব্লকের জগদানন্দপুর পঞ্চায়েতের আমডাঙা ও মুস্থলি গ্রামে সমীক্ষায় গিয়ে হতবাক বিডিও অফিসের কর্মীরা। আবাস তালিকায় সুদেষ্ণা রায়ের নাম রয়েছে ৫ জায়গায়। উপভোক্তার নাম এক হলেও, স্বামী বা বাবার নাম আলাদা। দুটি গ্রামে ৫টি আলাদা ঠিকানায় খোঁজ নিতে গেলে এবিপি আনন্দর প্রতিনিধি সুদেষ্ণা রায়ের বাবা ও স্বামীকে খুঁজে পেলেও উপভোক্তার অস্তিত্ব মেলেনি। আর বিজেপির দাবি, ভুয়ো নামের আড়ালে এভাবেই আবাস-দুর্নীতি চলছে। তৃণমূলের পাল্টা দাবি, তারাই ভূতুড়ে নামের বিষয়টি সামনে এনেছে। সরকারি কর্মীদের ভুলে এই গন্ডগোলের কারণে দল বিপাকে পড়ছে। যদিও ভুলের কথা অস্বীকার করেছেন কাটোয়া ২ নম্বর ব্লকের BDO. 

আমডাঙা গ্রামের আবাসের তালিকার ৭ নম্বর সিরিয়ালে আছে সুদেষ্ণা রায়ের নাম। পিতা বা স্বামী ঘরে মানিক দাস। আবার ১৬ ও ১৯ নম্বরে আছে সুদেষ্ণা রায় এর নাম।পিতা ও স্বামীর জায়গায়  যথাক্রমে বিশ্বনাথ দাস ও গুরুপদ মাঝি। আবার পাশের গ্রাম মুস্থলি গ্রামে আবাসের তালিকাতে আছে ৫৫ ও ৫৭ নম্বর সিরিয়ালে সুদেষ্ণা রায়ের নাম। স্বামী ও পিতার নামের ঘরে যথাক্রমে শক্তিপদ খা ও নারায়ণ মাঝি। তালিকায় থাকা পিতা ও স্বামীর জায়গায় যাদের নাম রয়েছে তারা প্রত্যেকেই আবাস যোজনার ঘর পাওয়ার জন্য আবেদন করেছিলেন। কারও বাড়ি মাটির তো কারও টিনের। তাঁদের আক্ষেপ এই ভুতুড়ে নামের জন্য তারা প্রকৃত যোগ্য উপভোক্তা হওয়া সত্বেও ঘর পাচ্ছে না। নাম না মেলায় সমীক্ষক দল ফিরে যাচ্ছে। 

তৃণমূলের দাবি তারা আবাসের তালিকা যাচাই করে ভূতুড়ে নামটি উদ্ধার করে। কাটোয়া দু'নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল বলেন "সুদেষ্ণা রায় নামে এই পঞ্চায়েতে কেউ নেই। তার উপর আবার পাঁচটা নাম। সরকারি কর্মীদের ভুলের জন্য দলের ক্ষতি হবে। বিজেপি এটাকে নিয়ে রাজনীতি করে বলবে, তৃণমূল এই নামগুলো ঢুকিয়েছে।'' বিজেপির কটাক্ষ আসলে ঝোলা থেকে ভূত বেড়িয়ে পড়েছে। বিজেপির সাধারণ সম্পাদক সীমা ভট্টাচার্য বলেন, "আসলে তৃণমূল টাকা আত্মসাতের জন্য ভুয়ো নাম ঢুকিয়েছিল। এখন বুঝতে পারছে তা সম্ভব নয়। তাই নিজেদের বাঁচাতে সরকারি কর্মীদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। তদন্ত করলে ধরা পড়বে ভূতের আঁতুড় ঘর।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

আরও পড়ুন: Jagaddhatri Puja 2024: ভিড় সামলাতে উদ্যোগ, জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিশেষ ট্রেনের ঘোষণা রেলের

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget