এক্সপ্লোর

Sandip Ghosh: আলিপুর কোর্ট থেকে বেরোতেই সন্দীপ ঘোষকে সপাটে চড়! চোর চোর স্লোগান

RG Kar Protest, Sandip Ghosh Arrested:কোর্টে ঢোকার আগে চোর চোর স্লোগান, বেরোতেই সপাটে চড়! আলিপুর কোর্ট থেকে বেরোতেই সন্দীপ ঘোষকে সপাটে চড়।

আবির দত্ত, কলকাতা: আর জি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলায়, সোমবার সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাঁর অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসর আলি, এবং আরও দু-জন বিপ্লব সিংহ ও সুমন হাজরাকে গ্রেফতার করে CBI। আর মঙ্গলবার তাঁদের আদালত চত্বরে দেখা মাত্রই ক্ষোভ উগরে দিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীদের একটা বড় অংশ।                                                        

কোর্টে ঢোকার আগে চোর চোর স্লোগান, বেরোতেই সপাটে চড়! আলিপুর কোর্ট থেকে বেরোতেই সন্দীপ ঘোষকে সপাটে চড়। নিজাম প্যালেসের সামনে সন্দীপকে দেখেই চোর চোর স্লোগান। কোর্টে পেশের সময়েও সন্দীপকে দেখে আইনজীবীদের বিক্ষোভ।

ঠিক কী হল? 

নিজাম প্যালেস থেকে আলিপুর, শোনা গেল চোর-চোর ও ধিক্কার স্লোগান। চড়ও মারা হয় সন্দীপ ঘোষকে। এদিন সন্দীপ ঘোষ সহ চারজন আদালতে পৌঁছনোর আগেই সেখানে ভিড় ছিল। ধৃতদের গাড়ি ঢুকতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আদালতকক্ষে ধৃতদের ঢোকাতে রীতিমতো বেগ পেতে হয়। আদালতকক্ষের ভিতরেও চলে আইনজীবীদের বিক্ষোভ। এরপর আদালতকক্ষ থেকে সন্দীপ-সহ চারজনকে বের করার সময়েও, ফের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। স্লোগানের পাশাপাশি সন্দীপ ঘোষকে চড়ও মারেন একজন।           

 আরও পড়ুন, আর জি কর-কাণ্ডে সন্দীপ ঘোষ ছাড়াও ৩জন গ্রেফতার, কারা তাঁরা?

প্রায় ১৫০ ঘণ্টা জেরার পর গ্রেফতার হয় আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ, দেহরক্ষী, মেডিসিন সাপ্লায়ার-সহ সন্দীপের ৩ ঘনিষ্ঠও গ্রেফতার।  সন্দীপকে দেখেই কোর্টের বাইরে-ভিতরে আইনজীবীদের স্লোগান। 'যা তথ্যপ্রমাণ আছে, তা যাচাই করতে দীর্ঘ জেরা প্রয়োজন, জেরায় আরও জট খুলতে পারে, মিলতে পারে মূল অপরাধের সূত্র। যে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দীপ ছাড়া বাকি ৩জন বৃহত্তর ষড়যন্ত্রের অংশীদার', সন্দীপ ঘোষ-সহ ৪জনকে হেফাজতে চেয়ে সওয়াল সিবিআইয়ের। জামিন চাইলেন ৩ ঘনিষ্ঠ, চাইলেন না সন্দীপ ঘোষ। ৩ ঘনিষ্ঠ-সহ সন্দীপ ঘোষের ৮দিনের সিবিআই হেফাজত হয়েছে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
Gyanesh Kumar Case: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বাড়ছে আন্দোলনের উত্তাপ, আজ দিল্লিতে খাড়গের বাসভবনে অপসারণের প্রস্তাব
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বাড়ছে আন্দোলনের উত্তাপ, আজ দিল্লিতে খাড়গের বাসভবনে অপসারণের প্রস্তাব
Cyclone Arnab: ঘূর্ণিঝড় অর্ণব ল্যান্ডফলের ২ দিন পার, ভয়াবহ পরিস্থিতি দক্ষিণ ওড়িশার একাংশে, প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি, জঙ্গল থেকে বেরিয়ে এল বন্যপ্রাণীরা..
ঘূর্ণিঝড় অর্ণব ল্যান্ডফলের ২ দিন পার, ভয়াবহ পরিস্থিতি দক্ষিণ ওড়িশার একাংশে, প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি, জঙ্গল থেকে বেরিয়ে এল বন্যপ্রাণীরা..
আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠের জামিন
আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠের জামিন

ভিডিও

Weather Update News : ঘূর্ণিঝড় 'অর্ণব' হতেই ফের নতুন নিম্নচাপ! রাজ্যজুড়ে কাল থেকেই বাড়বে ভারী বৃষ্টি
Swasthya Sathi Scam :
BJP News : 'মুষ্টিমেয় কয়েকজন মাওবাদী ডাক্তার কী বলল, আমাদের কিছু এসে যায় না', বললেন স্বাস্থ্যমন্ত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget