এক্সপ্লোর

RG Kar Protest : বনধ, রাস্তা রোকো, মিছিল ! বিজেপি, SUCI, তৃণমূলের ত্রিফলা কর্মসূচিতে মহানগর হবে অবরুদ্ধ? কোথায় কখন?

RG Kar Protest In Kolkata : তিনদলের ত্রিফলা কর্মসূচি  ঘিরে এদিন সকাল থেকেই সরগরম রাজ্য। একই দিনে পথে নামছে তৃণমূল, বিজেপি ও SUCI।


কলকাতা : আর জি কর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার সারাদিন মহানগর জুড়ে চলবে প্রতিবার। একাধিক রাজনৈতিক দলের প্রতিবাদ, বনধ ও মিছিলের কর্মসূচি রয়েছে। তিনদলের ত্রিফলা কর্মসূচি  ঘিরে এদিন সকাল থেকেই সরগরম রাজ্য। একই দিনে পথে নামছে তৃণমূল, বিজেপি ও SUCI।

আজ বনধের ডাক

SUCI-এর ডাকে সকাল ৬টা থেকে চলছে ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে শুক্রবার। বাম সংগঠনের ধর্মঘটকে কার্যত সমর্থন করে এই দিন রাজ্য়জুড়ে অবরোধের ডাক দিয়েছে বিজেপিও। বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে, আর জি করকাণ্ডের প্রতিবাদে আজ পথে নামছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও। দুপুর ৩টেয় মৌলালি থেকে মিছিল করবেন তৃণমূল নেত্রী। 

SUCI-এর সাধারণ ধর্মঘট ঘিরে উত্তেজনা ছড়িয়েছে জেলায় জেলায়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসছে খবর। SUCI কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে কয়েকটি জায়গায়। ধর্মঘটের সমর্থনে মিছিল বেরোতেই তা আটকে দেয় পুলিশ। শুরু হয় তুমুল ধস্তাধস্তি।

বিজেপির রাস্তা রোকো

অন্যদিকে আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্য়াগ চেয়ে প্রতিবাদে সরব বিজেপি। দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্য জুড়ে প্রতীকী অবরোধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিলের কর্মসূচি নিয়েছে বিজেপি-র মহিলা মোর্চা। এদিন দুপুর ২টোয় শহরের বিভিন্ন জায়গায় রাস্তা রোকো-র ডাক দিয়েছে বিজেপি । রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডাক দেন, 'সবাই পাশে থাকুন, বাংলাকে স্তব্ধ করে দিন..' 

পথে মুখ্যমন্ত্রী

অন্যদিকে প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরাধীর সর্বোচ্চ শাস্তি চেয়ে দুপুর ৩টেয় মৌলালি থেকে মিছিল করবেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী। আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে সুর চড়িয়েছে বিজেপি। শাসক শিবিরকে কাঠগড়ায় তুলছে বাম-কংগ্রেস। বিরোধীদের সমালোচনার সাঁড়াশি চাপের মুখে পাল্টা প্রতিবাদ কর্মসূচি নিয়েছে তৃণমূল।

'রাম-বাম' চক্রান্তের অভিযোগ তুলে শনিবার দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত, সব ওয়ার্ডে ও ব্লকে মিটিং, মিছিল কর্মসূচি নিয়েছে রাজ্য়ের শাসক দল। রবিবারও সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত প্রতি ব্লকে ধর্না কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস। বুধবার তৃণমূল নেত্রীই জানিয়েছিলেন এই কর্মসূচির কথা।   

আরও পড়ুন: Tollywood on RG Kar issue: আরজি কর কাণ্ডের জের! বাতিল 'বাবলি'-র বিশেষ শো, চূড়ান্ত প্রভাব টলিউডের অন্যান্য ছবিতেও

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sajal Ghosh Durga Puja: সজল ঘোষের পুজোয় এবার আরও বড় চমক? কী থিম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে?
সজল ঘোষের পুজোয় এবার আরও বড় চমক? কী থিম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে?
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Aroop Biswas:
"কাউকে বাঁচাবার জন্যই" কি ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করেননি মমতা ? বিশেষ সাক্ষাৎকারে বিস্ফোরক অরূপ
Suvendu Adhikari on 21 July: '২১ জুলাইয়ে নিহতদের পরিবারকে এবার টাকা দেবে রাজ্য সরকার',কত টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর?
'২১ জুলাইয়ে নিহতদের পরিবারকে এবার টাকা দেবে রাজ্য সরকার',কত টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর?

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget