এক্সপ্লোর

RG Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষারত্ন সম্মান ফেরত, সরকারের বিরুদ্ধে কী ক্ষোভ শিক্ষকের?

Shiksha Ratna Samman Return:২০১৬ সালে শিক্ষারত্ন সম্মান পেয়েছিলেন হরিহরপাড়ার সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: আর জি কর-কাণ্ডের (RG Kar Protest) প্রতিবাদে অব্যাহত পুরস্কার-প্রত্যাখ্যান। শিক্ষারত্ন পুরস্কার ফেরালেন রাজ্যের আরও এক শিক্ষক। এবার শিক্ষারত্ন পুরস্কার ফিরিয়ে দিলেন মুর্শিদাবাদের অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম মোস্তফা সরকার। ২০১৬ সালে শিক্ষারত্ন সম্মান পেয়েছিলেন হরিহরপাড়ার সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার।

২০১৬ সালে শিক্ষারত্ন সম্মান পেয়েছিলেন এই শিক্ষক। ওই পুরস্কার বাবদ কিছু অর্থমূল্যও পেয়েছিলেন তিনি। এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে সেগুলি ফেরাতে চান তিনি। জেলাশাসকের মাধ্যমে  তাঁর ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। পুরস্কার ফেরানোর আবেদন পত্রও পাঠিয়েছেন। শিক্ষক গোলাম মোস্তফা সরকার জানাচ্ছেন, 'আমি হালকা হতে চাইছি। আমাদের মেয়ের মতো ওই মহিলা ডাক্তার- ওকে ধর্ষণ-খুন করার প্রতিবাদেই আমার এই পদক্ষেপ।' তাঁর আরও অভিযোগ, 'প্রশাসনিক ভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা- ভয়ানক ব্য়াপার। এর প্রতিবাদে ২৫ হাজার টাকা এবং পুরস্কার ফেরত দিতে চাই আমি।'

আরজি কর কাণ্ডের বিচার চেয়ে দিকে দিকে চলছে প্রতিবাদ। কোথাও কোনও শিল্পী সরকারি কমিটির পদ ছেড়েছেন, কোথাও শিক্ষক ফিরিয়েছেন পুরস্কার। এর আগেও এক শিক্ষক ফিরিয়েছিলেন শিক্ষারত্ন পুরস্কার। উত্তর ২৪ পরগনার রামশঙ্করপুর হাই স্কুলের প্রধানশিক্ষক থাকাকালীন দীপক মজুমদার এই পুরস্কার পেয়েছিলেন। ১১ বছর আগে ২০১৩ সালে ওই পুরস্কার পেয়েছিলেন তিনি। সেই পুরস্কার এবং অর্থমূল্য ফেরত দিয়েছিলেন তিনি। ওই শিক্ষক বলেছিলেন, 'তিনি জানিয়েছেন, "যে সরকারের সময়ে এই ঘটনা ঘটেছে, সেই সরকারের কাছ থেকে আমি যে সম্মাননা পেয়েছি, আমি সেটা, শুধু সম্মাননাটা ফেরত দিতে চাইছি না, তার সঙ্গে পুরস্কারের যে অর্থমূল্যটা দিয়েছে, ২৫ হাজার টাকা, সেটাও ফেরত দিতে চাইছি।' এছাড়া ২০১১ সালে শিক্ষারত্ন সম্মান পাওয়া কাঁথি হাই স্কুলের প্রাক্তন প্রধানশিক্ষক অরূপকুমার দাসও পুরস্কার ফেরানোর কথা বলেছেন, তিনি বর্তমানে কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক।                        

এছাড়াও বিদ্যাসাগর পুরস্কার ফিরিয়েছিলেন কৃত্যপ্রিয় ঘোষ ও আশিস লাহিড়ি। সনাতন দিন্দা-সহ একাধিক শিল্পী পদ ছেড়েছেন, পুরস্কার ফিরিয়েছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: 'বিচার মেলার পরে উৎসব', এবার পুজোর অনুদান ফেরাল আড়িয়াদহের ক্লাব

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget