এক্সপ্লোর

RG Kar Protest: 'বিচার মেলার পরে উৎসব', এবার পুজোর অনুদান ফেরাল আড়িয়াদহের ক্লাব

North 24 Parganas: ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পুজো আচার মেনে করা হবে, উৎসবও হবে সেটা করা হবে বিচার মেলার পরে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তি চেয়ে একের পর এক ক্লাব দুর্গাপুজোর অনুদান ফিরিয়ে দিচ্ছে বাংলায়। নানা জেলায় এই ছবি দেখা গিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি ক্লাব। এবার রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া পুজো অনুদান প্রত্যাখান করল উত্তর ২৪ পরগনা জেলার কামারহাটি পুরসভার অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ডের একটি ক্লাব। এনসি চ্যাটার্জি স্ট্রিটের আড়িয়াদহ বিজয় সঙ্ঘ রাজ্য সরকারের দুর্গাপুজো অনুদান প্রত্যাখান করল। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পুজো আচার মেনে করা হবে, উৎসবও হবে সেটা করা হবে বিচার মেলার পরে। 

ক্লাবের তরফে এক সদস্য বলছেন, 'আগে যেভাবে পুজো হয়েছে, আমার মনে হয় আমাদের কারও কোনও অসুবিধা হবে না। এলাকার সবার ভালবাসা আমাদের সঙ্গে আছে। আমাদের স্থির বিশ্বাস আমরা পারব। আমাদের আড়ম্বরের দরকার নেই। আমাদের সবার বোন মারা গিয়েছে, আমরা কেউ মা হিসেবে সঙ্গে আছি। কেউ দিদি হিসেবে সঙ্গে আছি। আমার তো মনে হয় সবার এভাবে যোগদান করা উচিত। এখানে কোনও দল নেই। আমাদের একটাই চাওয়া তিলোত্তমা বিচার পাক।' 

এর আগে হুগলি, মেদিনীপুর-সহ একাধিক জেলার ক্লাব দুর্গাপুজোর অনুদান ফিরিয়ে দিয়েছে। গতকালও এই তালিকায় নাম জুড়েছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সাগরপুর সর্বজনীন দুর্গোৎসব পুজো অনুদান প্রত্যাখান করেছে। নিহত চিকিৎসকের প্রতীকী নামে তৈরি হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। পুজোর কয়েকদিন মণ্ডপে নির্যাতিতার ছবি রেখে জ্বালানো হবে মোমবাতি। 'আরাধনায় আছি, উৎসবে নেই', জানিয়েছেন সাগরপুর সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির উদ্যোক্তারা। পূর্ব মেদিনীপুরেও দেখা গিয়েছে এই ছবি। ওই জেলার এগরা-দিঘা মোড় সর্বজনীন দুর্গোৎসব কমিটি একই পথে হেঁটেছে। আরজি কর-কাণ্ডের প্রতিবাদ জানিয়ে তারাও রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান না নেওয়ার কথা জানিয়েছে। এগরা থানা ও এগরার মহকুমা শাসককে চিঠি দিয়ে জানানো হয়েছে। পুজো কমিটির সিদ্ধান্ত, নেওয়া হবে না বিশ্ববাংলা পুরস্কারও। এগরা পুরসভার তৃণমূল পুরপ্রধানের কটাক্ষ, কোনও একটি রাজনৈতিক দলের পন্থা মেনে কাজ করছে পুজো কমিটি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: RG Kar Case: 'শর্ত মেনে আলোচনা হলে প্রস্তুত', মুখ্যসচিব, মন্ত্রীর সাংবাদিক বৈঠকের পরে স্পষ্টবার্তা জুনিয়র ডাক্তারদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget