এক্সপ্লোর

RG Kar Nabanna Meeting : যে লাইভ স্ট্রিমিং নিয়ে এতদিন টানাপোড়েন, কেন সোমবার নিজে থেকেই বৈঠকের লাইভ স্ট্রিমিং করল নবান্ন?

এর আগে এই লাইভ স্ট্রিমিং নিয়েই ডাক্তার ও সরকারের মধ্যে কার্যত 'পত্র-যুদ্ধ' চলে। তারপর সরকার লাইভ স্ট্রিমিং-এ রাজি না থাকাতেই ভেস্তে গিয়েছিল বৈঠক। 

সন্দীপ সরকার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : লাইভ স্ট্রিমিং-এর প্রশ্নে এর আগে বারবার ভেস্তে গিয়েছে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক। সোমবার আচমকা, জুনিয়র চিকিৎসকদের দাবি ছাড়াই বৈঠকের 'লাইভ স্ট্রিমিং' করল রাজ্য সরকার। গত ১২ সেপ্টেম্বর নবান্নে পৌঁছেও লাইভ স্ট্রিমিং-এর শর্তেই কার্যত ভেস্তে যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। স্বাস্থ্যভবনের বাইরে ধর্না অবস্থান থেকে বাসে চেপে নবান্নে পৌঁছেও ফিরে আসেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তার আগে দেখা গিয়েছিল এই লাইভ স্ট্রিমিং নিয়েই রাজ্য ও আন্দোলনকারীদের মধ্যে মতানৈক্য। বৈঠকের আগে বিস্তর ই-মেল চালাচালি হয়।  ডাক্তার ও সরকারের মধ্যে কার্যত 'পত্র-যুদ্ধ' চলে। তারপর সরকার লাইভ স্ট্রিমিং-এ রাজি না থাকাতেই ভেস্তে গিয়েছিল বৈঠক। 

এরপর ১৪ সেপ্টেম্বর ফের ভেস্তে যায় বৈঠক। সেদিন প্রস্তাবিত বৈঠক স্থল ছিল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি। আন্দোলনকারী চিকিৎসকরা মুখ্য়মন্ত্রীর বাড়ির দুয়ারে পৌঁছেও ফিরে আসেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। লাইভ স্ট্রিমিংয়ে সরকারের আপত্তি থাকায় তাঁরা ভিডিওগ্রাফার নিয়ে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু বাইরে দাঁড়িয়ে মুখ্য়মন্ত্রীর সঙ্গে তাঁদের কথাও হয়। কিন্তু, বৈঠক হয়নি। বরং তীব্র হয় সংঘাত। 

১৬ সেপ্টেম্বর জুনিয়র চিকিৎসকদের মুখ্যসচিবের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছিল, এই বৈঠকের কোনও ভিডিয়োগ্রাফি বা সরাসরি সম্প্রচার হবে না, যেহেতু বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। পরিবর্তে বৈঠকের কার্যবিবরণীতে উভয়পক্ষের সই থাকবে। শেষমেশ লাইভ স্ট্রিমিং ছাড়াই স্বাস্থ্যভবনের সামনে ধর্নার ৭ দিনের মাথায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। এরপর থেকেই লাইভ স্ট্রিমিং-এর বিষয়টি থেকে আংশিক সরে এসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। 

কিন্তু অভাবনীয় ঘটনা ঘটল সোমবার । ২১ অক্টোবর।  সোমবার আচমকা, জুনিয়র চিকিৎসকদের দাবি ছাড়াই বৈঠকের 'লাইভ স্ট্রিমিং' করল রাজ্য সরকার।  বৈঠকে ১০ জনের কথা উল্লেখ থাকলেও, নবান্নে গিয়েছিলেন ২২ জন জুনিয়র চিকিৎসক। তাঁদের মধ্যে ১৭ জন যোগ দিলেন বৈঠকে। যে স্বাস্থ্যসচিবের অপসারণের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা, সোমবার নবান্নে বৈঠকে আগাগোড়া উপস্থিত থাকলেন সেই নারায়ণ স্বরূপ নিগম।  

সোমবারের বৈঠকে এমন কোনও শর্তই ছিল না আন্দোলনকারী ডাক্তারদের তরফে। আর একটা সময় বিচারাধীন বিষয় এই যুক্তি দেখিয়ে বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে রাজি হয়নি যে নবান্ন, অবশেষে তারাই সবাইকে চমকে দিয়ে কোনও দাবিদাওয়া ছাড়াই বৈঠকের লাইভ স্ট্রিমিং করল।  

আরও পড়ুন : 
আজই তৈরি হতে পারে অতি গভীর নিম্নচাপ ! কখন শুরু 'দানা'র তাণ্ডব? বঙ্গের কোন জেলায় প্রভাব সবথেকে বেশি?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS Nurse Death : কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget