এক্সপ্লোর

Ritabrata Banerjee: 'ব্রাত্যদা রাজনীতি করুন বা না করুন, ডক্টর মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন না', দাবি ঋতব্রতর

Ritabrata Banerjee On Bratya Basu: ঋতব্রত বলেছেন, 'হ্যাঁ আমি ব্রাত্য বসুর বাড়িও গেছি। আমি নির্বাচনের ফলাফল বেরনোর মাস দুয়েকের মাথায় সম্ভবত ব্রাত্যদার বাড়িতে গেছিলাম। ব্রাত্যদার সঙ্গে আমার কথা হয়।'

কলকাতা : ব্রাত্য বসু কি আর রাজনীতি করবেন না ? নাকি দল বদল করবেন ? নাকি শিবির ? ভোটের ফল বেরনোর প্রায় ৬ মাস পর মুখ খুলে ব্রাত্য বসু যা যা বলছেন তাতে তৃণমূলের অস্বস্তি বেড়েছে বই কমেনি। তাঁর মন্তব্য ঘিরে বাড়ছে নানা জল্পনাও। সম্প্রতি তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। থানায় দায়ের হয়েছে জিরো এফআইআর। এই আবহে ব্রাত্য বসুর আগামী দিনের রাজনৈতিক কেরিয়ার নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।           

'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী 

ঋতব্রত বলছেন, 'একথা অস্বীকার করার কোনও সুযোগ নেই যে, তৃণমূলে থাকাকালীন আমাকে যদি মানিক বন্দ্যোপাধ্যায় নিয়ে আলোচনা করতে হতো, আমাকে যদি বরিস পাস্তারনাক নিয়ে আলোচনা করতে হতো, আমাকে যদি সিলভিয়া প্লাত নিয়ে আলোচনা করতে হতো, আমাকে যদি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নোবেলে নমিনেশন নিয়ে আলোচনা করতে হতো, তো স্বাভাবিকভাবে ব্রাত্য বসু ছাড়া অন্য কোনও অপশন ছিল না। হ্যাঁ আমি ব্রাত্য বসুর বাড়িও গেছি। আমি নির্বাচনের ফলাফল বেরনোর মাস দুয়েকের মাথায় সম্ভবত ব্রাত্যদার বাড়িতে গেছিলাম। ব্রাত্যদার সঙ্গে আমার কথা হয়। কালকেও অন্তত বার তিনেক কথা হয়েছে। তবে আমি এটা বিশ্বাস করি যে, ব্রাত্যদা রাজনীতি করুন আর নাই করুন, ব্রাত্যদা ডক্টর মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন না। এটা আমার প্রত্যয়। আর রাজনীতি সম্ভাবনার শিল্প, কাল কী হবে, দেখুন না...'             

'রাজনীতির শিকার', NIA- র তলব নিয়ে দাবি সাবিনার, ঋতব্রত বলছেন, 'কতক্ষণ জেরা করবে সেটা তো...' 

অন্যদিকে ব্রাত্য বসু প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, 'আমার কাছে খবর আছে যে ব্রাত্য বাবু বিজেপির কিছু নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। এতদিন যোগাযোগ করেননি, যবে এই অভিযোগটা এসেছে, তারপরে উনি যোগাযোগ করছেন। এই যৌন হেনস্থার যে অভিযোগ তারপরে... অর্থাৎ ডাল মে কুছ কালা হ্যায়। অথবা ডালই কালা পুরোটা। দুটোর মধ্যে কোনও একটা। তবে যতই গান করুন না কেন আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, বড় ফুলের মন্দিরে আপাতত কোনও জায়গা নেই।'     

গোমাতা হত্যা হলেই কড়া ব্যবস্থা, 'পরিষ্কার কথা শুনে রাখুন...', কী বার্তা মুখ্যমন্ত্রীর 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Kolkata Medical College: কলকাতা মেডিক্যালে তাণ্ডব কাণ্ডে ৩ ইন্টার্নকে থানায় তলব, চোরবাগানের ঘটনাতে মুখ খুলে শোকজের মুখে পড়েছিলেন এই তিন জন
কলকাতা মেডিক্যালে তাণ্ডব কাণ্ডে ৩ ইন্টার্নকে থানায় তলব, চোরবাগানের ঘটনাতে মুখ খুলে শোকজের মুখে পড়েছিলেন এই তিন জন
Ritabrata Banerjee: 'রাজনীতির শিকার', NIA- র তলব নিয়ে দাবি সাবিনার, ঋতব্রত বলছেন, 'কতক্ষণ জেরা করবে সেটা তো...'
'রাজনীতির শিকার', NIA- র তলব নিয়ে দাবি সাবিনার, ঋতব্রত বলছেন, 'কতক্ষণ জেরা করবে সেটা তো...'
CM Suvendu Adhikari: গোমাতা হত্যা হলেই কড়া ব্যবস্থা, 'পরিষ্কার কথা শুনে রাখুন...', কী বার্তা মুখ্যমন্ত্রীর
গোমাতা হত্যা হলেই কড়া ব্যবস্থা, 'পরিষ্কার কথা শুনে রাখুন...', কী বার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: ফের অ্যাকশনে ইডি, ১২ জায়গায় তল্লাশি, উদ্ধার কত কোটি ? টাকার উৎস কী ?
ফের অ্যাকশনে ইডি, ১২ জায়গায় তল্লাশি, উদ্ধার কত কোটি ? টাকার উৎস কী ?
Advertisement

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget