এক্সপ্লোর

Ritabrata Banerjee: শোভনদেব নন, বিরোধী দলনেতা ঋতব্রতই, হাইকোর্টে ধাক্কা খেল কালীঘাটপন্থী তৃণমূল

HC On Ritabrata Banerjee: শোভনদেব চট্টোপাধ্যায় নন, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়ই। বিধানসভার স্পিকারের সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রুমা পাল, কৃষ্ণেন্দু অধিকারী, আবীর দত্ত, কলকাতা: শোভনদেব চট্টোপাধ্যায় নন, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়ই। বিধানসভার স্পিকারের সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। কোনও অন্তর্বর্তী নির্দেশ জারি করল না বিচারপতি কৃষ্ণ রাও-এর বেঞ্চ। কে বিরোধী দলনেতা তা নিয়ে আইনি লড়াইয়ের মধ্য়েই, বৃহস্পতিবার বিরোধী দলনেতার চেয়ার নিয়েও তপ্ত হল বিধানসভা। 

আরও পড়ুন, রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্রে বিধ্বংসী আগুন ! ঘটনাস্থলে একের পর এক দমকলের ইঞ্জিন 

বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে হাইকোর্টে ধাক্কা খেল কালীঘাটপন্থী তৃণমূল। বিরোধী দলনেতা পদে হাল রইলেন ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়। কোনও অন্তর্বর্তী নির্দেশ জারি করল না হাইকোর্ট। ভোটে ভরাডুবির পর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বিধানসভার স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্য়ায়কে বেছে নেওয়া হয়েছে।  এরপর বিধানসভার স্পিকার নির্দেশ দেন, যে বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে মনোনীত করা হয়েছে, সেই বৈঠকের প্রস্তাব, বিধায়কদের সই-সহ বিধানসভায় জমা দিতে হবে। 

সেই মতো বিধায়কদের সই-সহ একটি চিঠি পাঠান অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সেখানে ৭০ জন বিধায়কের সই ছিল। কিন্তু, তার মধ্য়ে একাধিক সই জাল বলে অভিযোগ ওঠে। এরপর বিদ্রোহী তৃণমূল বিধায়কদের সমর্থনে, বিরোধী দলনেতা হন ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়। তাতে সম্মতি জানান বিধানসভার স্পিকারও। এরপরই স্পিকারের সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হন শোভনদেব চট্টোপাধ্য়ায়। সেই মামলায়, বৃহস্পতিবারের শুনানিতে কোনও অন্তবর্তী নির্দেশ দিলেন না বিচারপতি কৃষ্ণ রাও।

জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি আছে। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, আমরা বিরোধী দল। বিরোধী দলনেতার নাম শোভনদেব চট্টোপাধ্য়ায়।+ মানুষের দরবারে, বাংলার রাজনীতিতে সেটাই প্রতিষ্ঠিত থাকবে। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করব। কে বিরোধী দলনেতা তা নিয়ে আইনি লড়াইয়ের মধ্য়েই, বৃহস্পতিবার বিরোধী দলনেতার চেয়ার নিয়েও তপ্ত হয় বিধানসভা। অধিবেশন শেষে কুণাল ঘোষ দাবি করেন, বিরোধী দলনেতার আসনে বসেছিলেন শোভনদেব চট্টোপাধ্য়ায়ই। 

বেলেঘাটা তৃণমূলবিধায়ক  কুণাল ঘোষ বলেন, বাঁদিকের প্রথম আসনটি স্পিকারের, একদম সামনের প্রথম আসনটি যেটি যুগে যুগে বিরোধী দলনেতারা পেয়ে এসেছেন, সেটি কিন্তু শোভনদেব চট্টোপাধ্য়ায়ের জন্য়ই আজ বরাদ্দ ছিল। চাটন-ঋত যেখানে বসেছিল, সেটা একটু পরে, দূরে। শিল্পমন্ত্রী ও বিজেপি বিধায়ক  তাপস রায় বলেন, বিরোধী দলনেতা হিসাবে জয়নাল আবেদিন একটা জায়গায় বসতেন। বিরোধী দলনেতা হিসাবে অতীশ সিনহা একটা জায়গায় বসতেন। বিরোধী দলনেতা হিসাবে পঙ্কজ ব্য়ানার্জি একটা জায়গায় বসতেন।  বিরোধী দলনেতার  নির্দিষ্ট কোনও জায়গা ছিল না। 

বিরোধী দলনেতা থাকাকালীন, শুভেনদু অধিকারী যে আসনে বসতেন, সেই চেয়ারেই বসতে দেখা যায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়কে।বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় বলেন, যদি এই ভেবে উনি আনন্দ পান, শোভনদেব চট্টোপাধ্য়ায় বিরোধী দলনেতার আসনে বসেছেন, সমস্য়ার কী আছে? ঘটনাচক্রে আমি যে কালেক্টিভ টিমের মধ্য়ে আছি, আমার পজিশনের নাম বিরোধী দলনেতা। তাই আমি ওই সিটটায় বসেছি।  এই সিটে ড. সূর্যকান্ত মিশ্রও বসেছেন। আব্দুল মান্নানও বসেছেন। বর্তমান মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীও বসেছেন। বিধানসভা ভোটের ফল বেরোনোর পর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে পদে পদে চমক।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget