এক্সপ্লোর

Ritabrata on Mamata-Abhishek: "কে অভিষেক?" ঋতব্রতর গলায় তাচ্ছিল্যের সুর, পরামর্শ দিতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাল 'ঋতব্রত' তৃণমূল

Ritabrata Banerjee: 'নতুন তৃণমূল'-এর উত্থান, বাদ মমতা ও অভিষেক। যে তৃণমূল কংগ্রেসকে নিজের হাতে গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, সেখানে বাদ পড়লেন তিনিই। বাদ গেলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও। 

কলকাতা: তৃণমূলের দখল এবার কার্যত চলে গেল ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়দের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে চলে গেল রাশ। নতুন জাতীয় কর্মসমিতিতে চেয়ারপার্সন নির্বাচিত হলেন অরূপ রায়। নেই মমতা বন্দ্য়োপাধ্য়ায় কিংবা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নাম। কটাক্ষের সুরে ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায় পরামর্শ দিতে চাইলে স্বাগত। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে তাঁর গলায় শোনা গিয়েছে তীব্র তাচ্ছিল্য়।

আরও পড়ুন: "তৃণমূলের প্রতীকে জিতে আসা সার্টিফিকেটটা দিয়ে যান না, মধুটা কোথায়?" 'বিদ্রোহী' সাংসদদের কটাক্ষ কুণাল ঘোষের

কোন্দল কিংবা ভাঙন নয়। আর কোনও রাখঢাক গুড়গুড় নয়। একে বারে রাজনৈতিক অভ্য়ুত্থান। 'নতুন তৃণমূল'-এর উত্থান, বাদ মমতা ও অভিষেক। যে তৃণমূল কংগ্রেসকে নিজের হাতে গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, সেখানে বাদ পড়লেন তিনিই। যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় একসময় ছিলেন সেনাপতি, বাদ গেলেন তিনিও।

মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতিষ্ঠাতা। আর তাঁকে বাদ দিয়ে তৃণমূলের চেয়ারম্যান হলেন অরূপ রায়। ঋতব্রত হলছেন, "অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তার যে স্পেশাল সেশন হয়েছে, যারা উপস্থিত ছিলেন, তারা সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছেন। অভিষেককে নিয়ে কোনও কথা হয়নি।" আর এই সব কিছু নিয়েই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ।

আরও পড়ুন: জুনের শেষ সপ্তাহে দক্ষিণে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের দাপট, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা

মমতা বন্দ্যোপাধ্য়ায়-অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে কার্যত 'ডিলিট' করে শুরু হল ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়দের তৃণমূলের নতুন 'চ্যাপ্টার'। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে প্রশ্ন করা হলে, তাঁর গলায় ঝরে পড়ল তাচ্ছিল্য। এই তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কী? বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বললেন, "ক্যাটেগরিকালি আমরা বলেছি, আমরা এর আগেও পরিষদীয় দল বলেছি যে, উনি প্রধান পরামর্শদাতা হিসেবে আমাদের যদি পরামর্শ দিতে চান, আমরা ওঁকে স্বাগত জানাব।"

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের জায়গায় তৃণমূলের নতুন চেয়ারম্য়ান হলেন হাওড়া মধ্য়-র তৃণমূল বিধায়ক অরূপ রায়। যাঁরা এরসময় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কিচেন ক্য়াবিনেটের সদস্য় ছিলেন। সর্বক্ষণ তাঁকে ঘিরে রাখতেন, তাঁরাও পাকাপাকিভাবে নাম লেখালেন ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের শিবিরে।

বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "আজকে সর্বসম্মতিতে এই স্পেশাল সেশন থেকে শ্রী অরূপ রায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। এছাড়াও আরও ২৯ জন, যাঁদের নিয়ে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে রয়েছেন শ্রী ফিরহাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী আখরুজ্জামান, শ্রীমতি সাবিনা ইয়াসমিন, শ্রী রথীন ঘোষ, শ্রী সন্দীপন সাহা।"

নিউটাউনের একটি হোটেলে এদিন দেখা যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হোর্ডিং। সেখানে লেখা 'স্পেশাল সেশন'। রয়েছে তৃণমূলের প্রতীক ঘাসফুলও। কিন্তু সেই হোর্ডিংয়ে নেই মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। পরিবর্তে দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী ও বি আর অম্বেদকর, নজরুল ইসলামের ছবি।

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের 'কালীঘাট' তৃণমূলে ক্রমাগত ভাঙন নিয়েও এদিন কটাক্ষ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়। বিরোধী দলনেতা বলেন, "যার নাম ঘোষণা হচ্ছে বিভিন্ন জায়গায়, যাদের নাম ঘোষণা হচ্ছে, তাঁরা তার আগেই অন্যত্র চলে যাচ্ছেন। পরের দিন সকালবেলা রেজিগনেশন দিচ্ছেন। এর মধ্যে সো কলড জাতীয় কর্মসমিতি বলে যেটাকে বলা হচ্ছে, তার একজন গুরুত্বপূর্ণ সদস্য রেজিগনেশন দিয়েছেন। কালকে বিধানসভায় তিনি আসবেন।"

কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে চিঠিতে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন জানিয়ে অরূপ বিশ্বাসের চিঠি ঘিরে আগেই তোলপাড় পড়েছে। তার মধ্যে রবিবার শোকজের জবাবে ৩ পাতা চিঠি দিয়েছেন তিনি। আর সোমবারে নভোটেলে বৈঠক থেকে তাঁর নামই ঘোষণা করা হয়েছে ন্যাশনাল ওয়ার্কি কমিটির সহ সভাপতি হিসেবে। 

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "ন্যাশনাল ওয়ার্কি কমিটি ৪ জনকে সহ-সভাপতির দায়িত্ব দিয়েছে। সহ সভাপতিরা হচ্ছেন শ্রী ফিরহাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী রথীন ঘোষ এবং শ্রীমতি সাবিনা ইয়াসমিন। সাধারণ সম্পাদক শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী সন্দীপন সাহা, শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কোষাধ্যক্ষ শ্রী আখরুজ্জামান।"

তৃণমূলের কোষাগার কোন দিকে থাকবে, তা নিয়েও বড় মন্তব্য করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, "তদন্তের জন্য অনেক বিধায়করা অভিযোগ করেছে, অরূপ সহ সভাপতি। আমরা সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছি স্পেশাল অডিটর নিয়োগ করতে হবে। আমরা নিয়ম মেনে করেছি। এটা মগের মুলুক না। শিবঠাকুরের আপন দেশে আইন। হুইমসে চলে না।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget