এক্সপ্লোর

Ritabrata Banerjee: 'অষ্টাদশ বিধানসভার সঙ্গে অভিষেকের কোনও সম্পর্ক নেই', বিরোধী দলনেতা হয়ে বললেন ঋতব্রত

Opposition Leader Ritabrata Banerjee: বিরোধী দলনেতা হিসেবে সাংবাদিক বৈঠক করার সময় ঋতব্রত বলেন, 'অষ্টাদশ বিধানসভার সঙ্গে অভিষেকের কোনও সম্পর্ক নেই।'

কলকাতা : বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা হিসেবে সাংবাদিক বৈঠক করার সময় ঋতব্রত বলেন, 'অষ্টাদশ বিধানসভার সঙ্গে অভিষেকের কোনও সম্পর্ক নেই।' এর পাশাপাশি ঋতব্রত এও বলেছেন যে, 'মমতাদিকে প্রধান পরামর্শদাতা হিসেবে থাকার অনুরোধ করব।' ঋতব্রত এও বলেছেন, 'আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়।' এদিনের সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিষেক প্রসঙ্গে এও বলেছেন, 'অভিষেকের সঙ্গে জনতার কোনও সম্পর্ক নেই। মানুষের সঙ্গে সম্পর্ক থাকলে লুকিয়ে বসে থাকতেন না। চোরের মতো মার খাওয়ার পর কেন্দ্রের কাছে নিরাপত্তা চেয়েছেন অভিষেক।'             

বিধানসভায় বিরোধী দলনেতার চেয়ারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৮০-র মধ্যে ৫৮ তৃণমূল বিধায়কের সমর্থন, 'LOP'-র চেয়ারে ঋতব্রত। বিরোধী দলনেতা বলছেন, 'এটা আপাতত আমাদের ৫৮ জন বিধায়কের টিম। আমাদের টিমের সংখ্যা বেড়ে হবে ৬০। ডেপুটি লিডার সন্দীপন সাহা, জাভেদ খান, সাবিনা ইয়াসমিন, শিউলি শাহা। আমাদের মুখ্য সচেতক আখরুজ্জামান। প্রয়োজনে রাজ্য সরকারের নীতির বিরোধিতা করব। ভাল হলে ভাল বলব, বিরোধিতা করার হলে করব। আমরা টিম হিসেবে কাজ করব, গঠনমূলক বিরোধিতা করব', বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 

'মেয়র পদ ছাড়তে ফিরহাদকে সম্মতি মমতার', দাবি কুণাল ঘোষের, আর কী বলছেন বেলেঘাটার বিধায়ক

তৃণমূল সুপ্রিমো হিসেবে এতদিন শোনা গিয়েছে একটাই নাম, মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়'। সরকারের বিরোধিতা করা প্রসঙ্গে ঋতব্রত বলেন, 'আমরা অপ্রয়োজনে ওয়াকআউট করব না। অষ্টাদশ বিধানসভার সঙ্গে অভিষেকের কোনও সম্পর্ক নেই। আমরাই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। আমরা রাজ্য সরকারের সদর্থক পদক্ষেপকে স্বাগত জানাব। অন্নপূর্ণা ভাণ্ডার রাজ্য সরকারের সদর্থক পদক্ষেপ। আমরা আদর্শ বিরোধীর ভূমিকা পালন করব।'                         

বিরোধী দল হিসেবে কী করবে তৃণমূল? বিরোধী দলনেতা ভলছেন, 'আমরা বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়ব না। অভিষেকের সঙ্গে জনতার কোনও সম্পর্ক নেই। মানুষের সঙ্গে সম্পর্ক থাকলে লুকিয়ে বসে থাকতেন না। চোরের মতো মার খাওয়ার পর কেন্দ্রের কাছে নিরাপত্তা চেয়েছেন অভিষেক। অভিষেকের 'সং' আছে 'গঠন' নেই।' অন্যদিকে মুখ্য সচেতক আখরুজ্জামান বলেছেন, 'তৃণমূল কংগ্রেস হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছে। তৃণমূলকর্মীদের ওপর অত্যাচার, মিথ্যা মামলা হচ্ছে। পরিষদীয় রীতি নীতি জানে না তৃণমূল। তৃণমূলকে বাঁচাতে আমরা এগিয়ে এসেছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে মান্যতা দেব। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের স্বীকৃত দিন।'                        

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Advertisement

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget