এক্সপ্লোর

Firhad Hakim: 'মেয়র পদ ছাড়তে ফিরহাদকে সম্মতি মমতার', দাবি কুণাল ঘোষের, আর কী বলছেন বেলেঘাটার বিধায়ক

Kunal Ghosh: আজ নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। এরপর কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বৈঠকেও যান তিনি। 

অনির্বাণ বিশ্বাস, কলকাতা : 'মেয়র পদ ছাড়তে ফিরহাদকে সম্মতি মমতার। অনেকদিন ধরেই অনুমতি চাইছিলেন ববি। বলছিলেন পুরসভায় কাজ করা যাচ্ছে না', মমতার বাড়িতে বৈঠকের পরে দাবি কুণাল ঘোষের। 

বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, 'কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। সর্বশেষ দিন আমিও ছিলাম। কথা হয়। তিনি বলেন কাজ করা যাচ্ছে না এবং আজকে নবান্নের যে প্রশাসনিক সভা সেখানেও যে আলোচনা হয়েছে তাতেও বলা হয়েছে যে কলকাতা পুরসভা অকার্যকর হয়ে রয়েছে। কমিশনার এমএলএ- দের পরামর্শ নিয়ে কাজ করবে। অন্যদিকে, ফিরহাদ হাকিম তিনি চাইছেন স্বসম্মানে ইস্তফা দিতে। সবদিক বিবেচনা করে যখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সুপ্রিম দলনেত্রীকে বলেছেন যে, তিনি স্বসম্মানে বেরোতে চান, মমতা বন্দ্যোপাধ্যায় বারণও করেন, কিন্তু তিনি বলেন যে কাজ করা যাচ্ছে না, তাহলে এখানে থেকে লাভ কী? ফলে আজ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী সবদিক বিবেচনা করে ফিরহাদ হাকিমের সম্মান রক্ষা, কোনও অমর্যাদা যাতে না হয় এবং পুরসভাকে যে নিষ্ক্রিয় করে কমিশনারকে দিয়ে চালানোর চেষ্টা চলছে, এর প্রেক্ষিতে তাঁকে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার অনুমতি দিয়েছেন।' 

'অষ্টাদশ বিধানসভার সঙ্গে অভিষেকের কোনও সম্পর্ক নেই', বিরোধী দলনেতা হয়ে বললেন ঋতব্রত 

আজ নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। এরপর কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বৈঠকেও যান তিনি। 'আমি মেয়র পদে ইস্তফা দিইনি', ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন ফিরহাদ, সূত্রের খবর। এখনও পুর চেয়ারপার্সনের কাছে মেয়রের কোনও পদত্যাগপত্র জমা পড়েনি, পুরসভা সূত্রে খবর। কুণাল ঘোষের মন্তব্যের একাংশ মেনে নিয়েছেন ফিরহাদ হাকিম, এমনটাই খবর সূত্রের। ঘনিষ্ঠ মহলে ফিরহাদ হাকিম এও বলেছেন বলে সূত্রের খবর যে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তাঁকে বিরত থাকতেও বলেন আপাতত। তবে ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন বা পদত্যাগ করতে চলেছেন - এমন কোনও সিদ্ধান্ত তিনি নিয়েছেন বলে ঘনিষ্ঠ মহলে জানাননি, এমনটাই খবর সূত্রের। এর পাশাপাশি সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে ফিরহাদ হাকিম দাবি করেছেন যে, তিনি পদত্যাগ করতে চলেছেন বা পদত্যাগ করবেন এমন কোনও সিদ্ধান্ত আপাতত নেননি। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget