এক্সপ্লোর

North 24 Parganas: সিভিক ভলান্টিয়ার-নৈশরক্ষীদের বেঁধে ২ সোনার দোকানে লুঠপাট, আতঙ্কের হিমস্রোত অশোকনগরে

Jewellery Shops Invaded: সিভিক ভলান্টিয়ার ও নৈশরক্ষীদের দড়ি দিয়ে বেঁধে সামনে বোমার বস্তা রেখে দু-দুটি সোনার দোকানে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। ডাকাতির অভিযোগ অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত লাগোয়া নুরপুর বাজারে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সিভিক ভলান্টিয়ার ও নৈশরক্ষীদের দড়ি দিয়ে বেঁধে সামনে বোমার বস্তা রেখে দু-দুটি সোনার দোকানে (Jewellery Shops)  লুঠপাট (robbery) চালাল দুষ্কৃতীরা। ভয়ঙ্কর ডাকাতির অভিযোগ উত্তর ২৪ পরগনার ( North 24 Parganas) অশোকনগর (ashoknagar) থানার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত লাগোয়া নুরপুর বাজারে। আতঙ্কে স্থানীয়রা।

কী ঘটেছিল?
অশোকনগর থানার পুলিশ প্রাথমিক ভাবে জেনেছে তা শিউরে ওঠার মতো। গত রাতের ওই লুঠপাটে কমপক্ষে ১৫ জন দুষ্কৃতী এসেছিল বলে জানিয়েছেন সিভিক ভলান্টিয়ার ও নৈশরক্ষীরা। তাদের সঙ্গে বোমা ছিল বলেও জানা গিয়েছে। অভিযোগ, দুটি সোনার দোকানে সিসিটিভি খুলে নেওয়া হয়। তার পর প্রায় লক্ষাধিক টাকার গয়না অবাধে লুঠপাট করে পালায় ডাকাতরা। তবে তার আগে দুজন সিভিক ভলান্টিয়ার ও বাজার কমিটির তিন নৈশরক্ষীকে দড়ি দিয়ে বেঁধেছিল তারা। তার পর তাঁদের পায়ের কাছে বোমার বস্তা রেখে দিয়েছিল। গোটা ঘটনা আতঙ্কে নুরপুর বাজারের ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, যে ভাবে লুঠপাট চলেছে তা অন্তত গত ১০-১৫ বছরের মধ্যে কেউ দেখেননি। তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। 

আগেও লুটপাঠ
দুষ্কৃতী-দৌরাত্ম্য অবশ্য নতুন নয় উত্তর ২৪ পরগনায়। গত মাসের শেষাশেষি ঘোলার মহিষাপোতায় দুষ্কৃতী দৌরাত্ম্যের খবর শিরোনামে আসে। সে বার তৃণমূলের প্রাক্তন উপপ্রধানের বাড়ি-সহ ৩টি বাড়িতে ভাঙচুর চলে। সেই ছবিও ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ঘোলা থানায় অভিযোগও দায়ের হয়। তবে কেন হামলা চলেছিল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তার আগে, গত এপ্রিলে ব্যবসায়ীদের উপর ‘হামলা’-র অভিযোগ ওঠে। খড়দার পুরানিবাজারে তোলা না পেয়ে ব্যবসায়ীদের এলোপাথাড়ি কোপ চালানো হয়ে অভিযোগ। ধারাল অস্ত্রের কোপে আহত হন ৪ থেকে ৫ জন ব্যবসায়ী। প্রতিবাদে দোকানও বন্ধ করেছিলেন ব্যবসায়ীরা।
কিন্তু তার পরও এই ডাকাতির ঘটনা আতঙ্কের হিমস্রোত বয়ে গিয়েছে। কী করছে প্রশাসন? প্রশ্ন উঠছেই।

আরও পড়ুন:কেমন থাকবে কলকাতার আবহাওয়া, জেনে নিন

সেরা শিরোনাম

Humayun Kabir: উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
Kunal Ghosh : 'মুখে তো কথার বৃহস্পতি, একটা চিঠির উত্তর দিতে পারছেন না ?' কুণালের নিশানায় কারা ?
Kunal Ghosh : 'মুখে তো কথার বৃহস্পতি, একটা চিঠির উত্তর দিতে পারছেন না ?' কুণালের নিশানায় কারা ?
West Bengal News Live: জেলে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, মিলন-মামলায় কোনও নির্দেশ দিল না হাইকোর্ট
জেলে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, মিলন-মামলায় কোনও নির্দেশ দিল না হাইকোর্ট
West Burdwan: অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়

ভিডিও

Haridevpur News | হরিদেবপুর নেতাজি পল্লিতে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর, দেওয়ালে রঙ করে তাদের ঝান্ডা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
Milan Pradhan - Congress | ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন, তার আগের দিন পর্যন্ত জেল হেফাজত হয়েছে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের
Kasba News | কসবার অ্যাক্রোপলিস মলের সিনেমাহলে মহিলাকে হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ উঠল
Humayun Kabir | পুলিশের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলে, রেজিনগরে নির্বাচনে প্রচার না করার ঘোষণা করেছেন হুমায়ুন কবীর
Pareshram Das News | ২০২৩-এর পঞ্চায়েত ভোট-সংক্রান্ত সন্ত্রাস মামলায়, অবশেষে, CID দফতরে হাজিরা দিলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rani Mukherji : প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা, যশরাজ ফিল্মস-এর তরফে দেওয়া হল বিশেষ বার্তা
প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা, যশরাজ ফিল্মস-এর তরফে দেওয়া হল বিশেষ বার্তা
Tomorrow Horoscope: 'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
West Burdwan: অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
Smriti Mandhana: মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
White House Media Ban: ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Newly Bought iPhone Snatched: নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
Jalpaiguri: তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
Embed widget