এক্সপ্লোর

Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ

Tigress Death: বেশ ক'য়েকদিন ধরে জঙ্গলের আশপাশে বাঘিনীকে অসুস্থ অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। স্বাভাবিকভাবে চলাফেরা করতেও সমস্যা হচ্ছিল তার।

শান্তনু নস্কর, ঝড়খালি: এবার ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে (Jharkhali tiger rescue centre) মৃত্যু হল প্রায় ১৩ বছর বয়সি এক বাঘিনীর। সোমবার সকালে আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয় তার। বনকর্মীরা দ্রুত চিকিৎসা শুরু করলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় বাঘিনীর। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তার দেহের ময়নাতদন্ত করা হয়েছে। এখন ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় বন দফতর।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর মাসে সুন্দরবনের চুলকাটি জঙ্গল থেকে গুরুতর অসুস্থ অবস্থায় বাঘিনীটিকে উদ্ধার করা হয়েছিল। বেশ ক'য়েকদিন ধরে জঙ্গলের আশপাশে তাকে অসুস্থ অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। স্বাভাবিকভাবে চলাফেরা করতেও সমস্যা হচ্ছিল তার। বিষয়টি বনকর্মীদের নজরে আসার পর উদ্ধার হয়।

আলিপুর চিড়িয়াখানায় প্রায় চার মাস ধরে চলে বাঘিনীটির চিকিৎসা। চিকিৎসক এবং বিশেষজ্ঞদের নজরদারিতে রাখা হয় তাকে। দীর্ঘ চিকিৎসার পর ধীরে ধীরে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। এরপর 2025 সালের মার্চ নাগাদ তাকে ফের ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানেই শুরু হয় তার পরবর্তী পরিচর্যা।  দীর্ঘ চিকিৎসার পরও চিকিৎসায় সাড়া দেয়নি বাঘিনীটি। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।

বাঘিনীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে শোকের আবহ তৈরি হয়। কারণ, গত বছরও এই কেন্দ্রে একটি বাঘের মৃত্যু হয়েছিল। বর্তমানে ঝড়খালি কেন্দ্রে একটি বাঘ এবং একটি বাঘিনী ছিল। সেই বাঘিনীটিরও মৃত্যু হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে বনকর্মীদের মধ্যে। 

এর আগে গত বছর আলিপুর চিড়িয়াখানার পরপর দু’দিনে দুই বাঘিনীর মৃত্যু ঘটেছিল। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, গঠন করা হল তদন্ত কমিটি। আজই আলিপুর পশু হাসপাতালে দুই বাঘিনীর ময়নাতদন্ত হবে। ৩ জন পশু চিকিৎসককে নিয়ে হবে ময়নাতদন্ত। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে।মৃত ২ বাঘিনীর মধ্যে একজনের নাম রূপা, অন্যজনের নাম পায়েল। রূপার বয়স হয়েছিল ২১, পায়েলের বয়স হয়েছিল ১৭। অরণ্য ভবন ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, দুই বাঘিনীই বার্ধক্যজনিত রোগে ভুগছিল।

প্রসঙ্গত, ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী, চোরাশিকার থেকে শুরু করে বার্ধক্য ও রোগ, বিভিন্ন কারণে গত কয়েক বছরে ভারতে ৭৫০-র বেশি বাঘের মৃত্যু হয়েছে ভারতে। তালিকার শীর্ষে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। সরকারি পরিসংখ্যান বলছে, মোট ৭৫০-র মধ্যে ৩৬৯টি মারা গিয়েছে প্রাকৃতিক কারণে। চোরাশিকারীদের খপ্পরে প্রাণ হারিয়েছে ১৬৮টি বাঘ। এছাড়া, ৪২টি মারা গিয়েছে দুর্ঘটনা ও সংঘর্ষের মতো অজ্ঞাত কারণে এবং আরও ৭০টি।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More

সেরা শিরোনাম

Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget