এক্সপ্লোর

RT-PCR Test: আরটিপিসিআর টেস্ট বাবদ খরচ কমাল রাজ্য, একধাক্কায় ছাঁটা হল ৪৫০ টাকা

RTPCR Test: অন্যান্য সরঞ্জামের বাজারদর কমাতেই খরচ কমানোর নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য কমিশন। সাফ জানানো হয়েছে,  আরটিপিসিআর টেস্টের ক্ষেত্রে ৫০০ টাকার বেশি নেওয়া যাবে না কারও কাছ থেকে। 

কলকাতা: আরটিপিসিআর টেস্টের (RTPCR Test) খরচ কমাল রাজ্য সরকার (West Bengal Government)। ৯৫০ টাকার পরিবর্তে ৫০০ টাকা করা হল আরটিপিসিআর টেস্টের খরচ। পরীক্ষার কিট এবং অন্যান্য সরঞ্জামের বাজারদর কমাতেই খরচ কমানোর নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য কমিশন। সাফ জানানো হয়েছে, আরটিপিসিআর টেস্টের ক্ষেত্রে ৫০০ টাকার বেশি নেওয়া যাবে না কারও কাছ থেকে। 

জ্বর, শ্বাসকষ্টের মতো উপসর্গ থাকলে, কোভিড রোগীর সংস্পর্শে এলে এবং বিমানযাত্রার ক্ষেত্রে মূলত করোনা পরীক্ষা করান নাগরিকরা।  এ ক্ষেত্রে সবচেয়ে প্রচলিত উপায় হল এই আরটিপিসিআর টেস্ট। এটি কার্যত শরীরে নোভেল করোনাভাইরাসের উপস্থিতিকে হাতেনাতে ধরার পরীক্ষা। এর মাধ্যমে নাকের ভিতর এবং গলার গভীর অংশ থেকে কোষ নিয়ে পরীক্ষা হয়। তাতে ভাইরাসের অস্তিত্ব রয়েছে কি না, তার ভিত্তিতেই পজিটিভ বা নেগেটিভ রিপোর্ট দেওয়া হয় রোগীকে। 

আরও পড়ুন: Kalighat Temple: খুলে গেল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ, বিধি-মেনে প্রবেশে অনুমতি

এর আগেও, একাধিক বার বেসরকারি জায়গায় করোনা পরীক্ষার খরচ কমিয়েছে রাজ্য। প্রথম দিকে করোনা পরীক্ষা বাবদ সাড়ে ৪ হাজার টাকা নেওয়া হতো বেসরকারি জায়গায়। তা কমিয়ে ২ হাজার ২৫০ টাকায় নিয়ে আসে রাজ্য সরকার। তার পর প্রথমে ১ হাজার ৫০০ এবং পরে ১ হাজার ২০০ টাকা করা হয়। এর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দেন, আরটিপিসিআর বাবদ ৯৫০ টাকার বেশি নেওয়া যাবে না। এ বার তা আরও কমানো হল। 

তবে এ বছর জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) পরীক্ষা নিয়ে যে নির্দেশিকা প্রকাশ করে, তাতে বলা হয়, এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে করোনা পরীক্ষা করানোর প্রয়োজন নেই। করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন অথচ উপসর্গ নেই, এমন ব্যক্তিদেরও পরীক্ষার প্রয়োজন নেই বলে জানানো হয়।  ওমিক্রনের প্রকোপে সংক্রমণ যখন ঊর্ধ্বমুখী, সেই পরিস্থিতিতে তাদের এমন নির্দেশিকা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget