এক্সপ্লোর

Russia Ukraine Conflict: খোলা আকাশের নিচে কাটছে দিন, ইউক্রেনে আটকে ডোমজুড়ের পড়ুয়া

Russia Ukraine Crisis: ইউক্রেনের ভিনিসতিয়া মেডিক্যাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র সায়ন পান। ২০২০ সালের ডিসেম্বর মাসে সেখানে ভর্তি হন।

সুনীত হালদার, ডোমজুড়: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে (Ukraine) আটকে রয়েছে একমাত্র ছেলে। টিভির পর্দা থেকে চোখ সরছে না মায়ের। আর বাবা মোবাইলে ঘনঘন রাখছেন ছেলের হোয়াটসঅ্যাপ পেজে। দেখছেন নতুন কোনও মেসেজ আসছে কি না। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে সুদূর ইউক্রেনে পাড়ি দিয়েছিল যে ছেলে, তাঁর জন্য দুশ্চিন্তায় ঘুম উড়েছে হাওড়ার (Howrah) ডোমজুড়ের (Domjur) পান পরিবারের।

ইউক্রেনের ভিনিসতিয়া মেডিক্যাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র সায়ন পান। ২০২০ সালের ডিসেম্বর মাসে সেখানে ভর্তি হন। এখন নিজের দেশে ফিরতে মরিয়া সায়ন। পরিবার সূত্রে খবর, শনিবার বিকেলে নিজেদের উদ্যোগে বাসভাড়া করে ভিনিসতিয়া থেকে ইউক্রেনের রোমানিয়া সীমান্তে পৌঁছেছেন সায়ন সহ একদল ভারতীয় পড়ুয়া। রোমানিয়া থেকে বিমান ধরে দেশে ফেরার চেষ্টা করছেন তাঁরা।

পরিবার সূত্রে খবর, বাস থেকে নেমে প্রায় ১০ কিলোমিটার হেঁটে সীমান্তের চেকিং পয়েন্টের কাছে পৌঁছন সায়নরা। অভিযোগ, ভারতীয় দূতাবাসের কোনও কর্মী সেখানে না থাকায়, প্রচণ্ড ঠান্ডার মধ্যে খোলা আকাশের নীচে দিন কাটছে ভারতীয় পড়ুয়াদের। ইউক্রেনে আটকে পড়া ছাত্রের বাবা বরুণ পান, “ওখানে ভারতীয় এমব্যাসির কেউ নেই। বাঙ্কারে থাকতে হয়েছে। কোনওমতে খেয়ে।’’

সায়নের যাবতীয় তথ্য জানিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করেছে পরিবার। জেলাশাসকের দফতর থেকে একবার ফোন করা হয়েছিল বলে জানিয়েছেন তাঁরা। কীভাবে ছেলে ঘরে ফিরবে, এখন তারই উত্তর খুঁজছেন বাবা-মা।

ইউক্রেন-পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক বিরোধিতা সরিয়ে প্রধানমন্ত্রীর পাশে থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। চিঠিতে তিনি উল্লেখ করেন, “দেশের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে, তা আমাদের নিশ্চিত করতে হবে। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে আমরা সবাই পাশে আছি। যুদ্ধের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। আন্তর্জাতিক শান্তিরক্ষায় ভারতের প্রতিশ্রুতি সম্পর্কে সবাই জানে। পরিস্থিতি পর্যালোচনায় সর্বদল বৈঠক ডাকা যায় কিনা ভেবে দেখতে পারেন। বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র হিসেবে বিশ্বে শান্তি রক্ষায় ভারতকে নেতৃত্ব দিতে হবে।‘’

আরও পড়ুন: Mamata Banerjee: ইউক্রেন-পরিস্থিতি নিয়ে মোদির পাশে মমতা? চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Bankura Murder: কালী প্রতিমা বিসর্জন ঘিরে বচসা, বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন যুবক, আটক ২
কালী প্রতিমা বিসর্জন ঘিরে বচসা, বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন যুবক, আটক ২
Cyclone Alert: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?
Abhishek Banerjee: সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে অভিষেককে ডাক, ভবানীপুর থানায় হাজির ডায়মন্ড হারবারের সাংসদ
সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে অভিষেককে ডাক, ভবানীপুর থানায় হাজির ডায়মন্ড হারবারের সাংসদ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.১১.২৬)পর্ব ১: শুভঙ্করের পর এবার বিজেপির বিরুদ্ধে বিরোধী-জোটের ডাক কুণালের
Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget