এক্সপ্লোর

Sagardighi By Poll: বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই চলছে সাগরদিঘি উপনির্বাচন, ৩টে পর্যন্ত ভোট পড়ল ৬৩ শতাংশ

By Election Update: সাগরদিঘির ৭৩ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ খারিজ করল কমিশন। বুথের সামনে জমায়েত সরায় কিউআরটি টিম, জানাল কমিশন। 

কলকাতা: বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই চলছে সাগরদিঘি উপনির্বাচন (Sagardighi By Poll) । দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৬৩ শতাংশ। সাগরদিঘির ৭৩ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ খারিজ করল কমিশন। বুথের সামনে জমায়েত সরায় কিউআরটি টিম, জানাল কমিশন। 

সাগরদিঘি উপনির্বাচন: দিনভর সাগরদিঘি উপ নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই ৭৫ নম্বর সাহেবনগর টিকটিকিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ১১৭ নম্বর বুথের বাইরে জমায়েত হয়। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। বারালার অলঙ্কার প্রাথমিক বিদ্যালয়ের ২১৩ নম্বর বুথের পোলিং এজেন্ট শ্রীকান্ত হাজরা নিখোঁজ। পুলিশ তাঁকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ জানিয়ে সাগরদিঘি থানায় গেলেন বিজেপি প্রার্থী দিলীপ সাহা।                                                     

নির্বাচন কমিশনের বার্তা: সাগরদিঘি উপনির্বাচন নিয়ে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। ভোট চলাকালীন বুথের ২০০ মিটারের মধ্যে কোনও জমায়েত বরদাস্ত নয়। বিভিন্ন জায়গায় জমায়েতের খবর মিলছে। ৫৪ নম্বর বুথে জমায়েতের খবর এসেছে বলে জানাল নির্বাচন কমিশন। হাজি জুবেদ আলি বিদ্যাপীঠের ৫৪ নম্বর বুথের বাইরে তৃণমূল কর্মীদের জমায়েত হঠায় পুলিশ। এরপরই কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে বাড়তি নিরাপত্তা দেওয়ার অভিযোগ তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।                       


সাগরদিঘি উপনির্বাচন সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। তৃণমূলের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বিজেপির টিকিটে লড়ছেন দিলীপ সাহা। কংগ্রেস দাঁড় করিয়েছে বায়রন বিশ্বাসকে। কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়েছে বামেরা। সাগরদিঘি বিধানসভা আসনে মোট বুথের সংখ্যা ২৪৬। এর মধ্যে একটি অক্সিলিয়ারি বুথ। মহিলা পরিচালিত একটি বুথও রয়েছে।  উপনির্বাচনে ভোটারের সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৮২৫ জন। উপনির্বাচন নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। এর জন্য ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বুথগুলিকে ২২টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেক সেক্টরে থাকছে ক্যুইক রেসপন্স টিম। নজরদারি চালাতে প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। প্রতিটি বুথের বাইরে মোতায়েন থাকবে ২ জন লাঠিধারী পুলিশ কর্মী। বুথের ২০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা। ২ মার্চ সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা। 

আরও পড়ুন: Nabanna: 'সিভিক ভলান্টিয়াররা ভাল কাজ করলে পুলিশ কনস্টেবল পদে উন্নীত করা হবে,' ঘোষণা নবান্নের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget