এক্সপ্লোর

Siliguri News: নামজাদা সংস্থার নাম করে নকল সামগ্রী লটারির মাধ্যমে বিক্রি, আটক ৬

স্থানীয় সূত্রে খবর, মাঝেমধ্যে বড় বড় ট্রাক করে নিয়ে আসা হত ওই সামগ্রী। যা মজুত করা হত ভাড়াবাড়িতে।  শুক্রবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায়।

বাচ্চু দাস, শিলিগুড়ি: নামজাদা সংস্থার নাম করে নকল প্রেসার কুকার, ওভেন, ইন্ডাকশন আনার অভিযোগ। ৬ জনকে আটক করল পুলিশ। সূত্রের খবর, অভিযগ বিভিন্ন কোম্পানির নাম করে নকল সামগ্রী মিরট থেকে নিয়ে এসে গ্রামগঞ্জ লটারির পুরষ্কার হিসেবে বিক্রি করা হত।

স্থানীয় সূত্রে খবর, মাঝেমধ্যে বড় বড় ট্রাক করে নিয়ে আসা হত ওই সামগ্রী। যা মজুত করা হত ভাড়াবাড়িতে। শুক্রবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায়। বাজেয়াপ্ত করা হয় লক্ষ লক্ষ টাকার কোম্পানির প্রেসার কুকার, ওভেন, ব্যাটারি সহ একাধিক সামগ্রী। পাশাপাশি আটক করা হয় ছয়জনকে। আটক হওয়া প্রত্যেকেই ভিন রাজ্যের বলে খবর।

দিনকয়েক আগে বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়ার নাম করেও প্রতারণার অভিযোগ। অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল লক্ষাধিক টাকা। AMRI হাসপাতালের চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুরের হলদিয়া থানায় এমন অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। একই অভিযোগ নিয়ে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছেন অনেকে। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় দায়ের করা হয়েছে লিখিত অভিযোগ, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগকারী, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা প্রসেনজিৎ বেহারি নামে এক ব্যক্তি। হলদিয়া থানায় দায়ের করা এফআইআর-এ তাঁর দাবি, AMRI হাসপাতালে ডাক্তার দেখাবেন বলে ২২ মার্চ তারিখ ইন্টারনেটে সার্চ করছিলেন। সার্চ করতে করতে তিনি একটি ওয়েবসাইটে ঢোকেন। একটি নম্বর পেয়ে সেই নম্বরে ফোন করলেও তা বেজে যায়। কিছুক্ষণ পর একটি মোবাইল নম্বর থেকে ফোন আসে। AMRI হাসপাতালের চিকিৎসকের অ্যাাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়ার কথা বলে এক ব্যক্তি ইউপিআই-এর মাধ্যমে ১০ টাকা পাঠাতে বলেন। প্রসেনজিতের দাবি, ১০ টাকা পাঠানো না গেলেও পরের দিন তাঁর একটি অ্যাকাউন্ট থেকে ১ টাকা কাটা যায়। ওই দিন সন্ধ্যায় তাঁর ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ১ লক্ষ ৬ হাজার ৬৯৭ টাকা।এরপরই AMRI হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তিনি। জানতে পারেন, প্রতারিত হয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যে ১৬-১৭ জন একই অভিযোগ করে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছেন। কলকাতা পুলিশের সাইবাই ক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Kunal Ghosh:'মুখ্যমন্ত্রীর অনুমতি সাপেক্ষে হয়নি,' বর্ধিত পার্কিং ফি নিয়ে মন্তব্য কুণাল ঘোষের

সেরা শিরোনাম

ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় - ভারতের ঐক্য ও অগ্রগতির জন্য নিবেদিত এক প্রাণ
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় - ভারতের ঐক্য ও অগ্রগতির জন্য নিবেদিত এক প্রাণ
West Bengal News Live : রাজ্যসভায় ৩ আসনে উপ নির্বাচন ২৪ জুলাই
রাজ্যসভায় ৩ আসনে উপ নির্বাচন ২৪ জুলাই
Weather Forecast: ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড়, বিভিন্ন জেলায় বজ্রপাতের সতর্কতা, অতি ভারী বৃষ্টিতে বানভাসি পরিস্থিতির আশঙ্কা
ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড়, বিভিন্ন জেলায় বজ্রপাতের সতর্কতা, অতি ভারী বৃষ্টিতে বানভাসি পরিস্থিতির আশঙ্কা
Baruipur News: বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত
বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভিডিও

TMC News : কাদের হাতে থাকবে তৃণমূলের রাশ? দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে 'কালীঘাট-তৃণমূল'
Samik Bhattacharya :
Baruipur Incident : বারুইপুর, সোনারপুর, নরেন্দ্রপুর থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু
Weather Updates: নিম্নচাপে জের, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur News :বারুইপুরের উদ্দেশ্যে রওনা 'কালীঘাট তৃণমূল'র প্রতিনিধিদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget