এক্সপ্লোর

Kunal Ghosh:'মুখ্যমন্ত্রীর অনুমতি সাপেক্ষে হয়নি,' বর্ধিত পার্কিং ফি নিয়ে মন্তব্য কুণাল ঘোষের

Parking Fee:গত ১ এপ্রিল থেকে কলকাতায় আরও দামি হয়েছে পার্কিং ফি। দু চাকা থেকে চার চাকা, বাস থেকে পণ্য়বাহী গাড়ি, সব ক্ষেত্রেই বেড়েছে পার্কিং ফি।

কলকাতা: 'পার্কিং ফি (Parking Fee) বৃদ্ধি মুখ্যমন্ত্রীর অনুমতি সাপেক্ষে হয়নি। তাঁরা জানতেন না এই ধরনের চাপ মানুষের ওপর পড়তে চলেছে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।' পার্কিং ফি নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘সিদ্ধান্ত যে স্তরে বা যাঁরাই নিয়ে থাকুন, সরকার বা দল অনুমোদন করে না। মুখ্যমন্ত্রী জানতেন না, মুখ্যমন্ত্রীর নীতি আমজনতার ওপর যেন চাপ না বাড়ানো হয়। মুখ্যমন্ত্রী মেয়রকে জানিয়ে দিয়েছেন, পুরসভা যেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করে। মেয়রকে মুখ্যমন্ত্রী ও দলের শীর্ষ নেতৃত্বের তরফে বার্তা দিয়ে দেওয়া হয়েছে। সম্ভবত আজকের মধ্যেই পুরসভাকে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যে পার্কিংয়ের ক্ষেত্রে মানুষের ওপর যেন কোনও চাপ না পড়ে।'

বর্ধিত হারে পার্কিং ফি: গত ১ এপ্রিল থেকে কলকাতায় আরও দামি হয়েছে পার্কিং ফি। দু চাকা থেকে চার চাকা, বাস থেকে পণ্য়বাহী গাড়ি, সব ক্ষেত্রেই বেড়েছে পার্কিং ফি। আগে যেখানে প্রতি ঘণ্টায় মোটরবাইক রাখার জন্য় দিতে হত ৫ টাকা, এখন, সেখানে, প্রথম-দু-ঘণ্টার জন্য় ১০ টাকা। তিন ঘণ্টা রাখলে ৪০ টাকা। ৪ ঘণ্টার জন্য় ৬০ টাকা। ৫ ঘণ্টার জন্য় ৮০ টাকা। আর ৫ ঘণ্টা পেরিয়ে গেলে, তারপর ঘণ্টা পিছু দিতে হবে ৫০ টাকা করে। চারচাকা গাড়ির ক্ষেত্রে আগে ঘণ্টায় ১০ টাকা পার্কিং ফি দিতে হত। এবার প্রথম দু ঘণ্টার জন্য় ২০ টাকা। তিন ঘণ্টায় ৮০ টাকা। ৪ ঘণ্টায় ১২০ টাকা, ৫ ঘণ্টায় ১৬০ টাকা এবং তারপর ঘণ্টা পিছু অতিরিক্ত ১০০ টাকা করে।

পুরসভা সূত্রে খবর, অতিরিক্ত সময় গাড়ি পার্কিং লটে রাখার প্রবণতা কমাতেই এই সিদ্ধান্ত। শুধু ২ চাকা বা চার চাকার ক্ষেত্রেই নয়। বাস ও পণ্য়বাহী গাড়ির ক্ষেত্রেও বেড়েছে পার্কিং চার্জ। বাস বা লরি রাখার জন্য় আগে যেখানে ঘণ্টাপিছু পার্কিং ফি ছিল ২০ টাকা। সেটা বেড়ে হয়েছে ৪০ টাকা। ৪ ঘণ্টা বাস বা লরির জন্য় এবার থেকে দিতে হবে ২৪০ টাকা। ৫ ঘণ্টায় ৩২০টাকা।  ৫ ঘণ্টার পর ঘণ্টা পিছু অতিরিক্ত ২০০ টাকা করে। পুর কর্তাদের অনুমান, পার্কিং ফি বৃদ্ধির ফলে, যে বিপুল পরিমাণ গাড়ি রাস্তায় বের হয়, তার সংখ্য়া কিছু হলেও কমবে। বাতাসে দূষণের মাত্রাও কমবে।

আরও পড়ুন: Bratya Basu:'অন্ধকারে রেখে চিঠি দেওয়া হয়েছে,' উচ্চশিক্ষায় রাজভবনের নজরদারি প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্রাত্যর

সেরা শিরোনাম

Dengue Care: ডেঙ্গিতে জ্বরটা নেমে যাওয়ার পরেই দরকার কড়া নজরদারি, বড় সতর্কবার্তা দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক অপূর্ব ঘোষ
ডেঙ্গিতে জ্বরটা নেমে যাওয়ার পরেই দরকার কড়া নজরদারি, বড় সতর্কবার্তা দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক অপূর্ব ঘোষ
Rejinagar Bypoll : আগে ছিলেন ছিলেন কংগ্রেসের বিধায়ক...তারপর...কালীঘাট তৃণমূলের রেজিনগরের প্রার্থী রবিউল আলম কে জানেন?
আগে ছিলেন ছিলেন কংগ্রেসের বিধায়ক...তারপর...কালীঘাট তৃণমূলের রেজিনগরের প্রার্থী রবিউল আলম কে জানেন?
West Bengal News Live : নন্দীগ্রামে 'কালীঘাট তৃণমূল'-এর প্রার্থী হচ্ছেন সঞ্চিতা প্রধান দে
নন্দীগ্রামে 'কালীঘাট তৃণমূল'-এর প্রার্থী হচ্ছেন সঞ্চিতা প্রধান দে
West Midnapore News: থানার শৌচাগারের ভিতর থেকে দেহ উদ্ধার বন্দির, পুলিশি হেফাজতে অস্বাভাবিক মৃত্যু চন্দ্রকোণায়
থানার শৌচাগারের ভিতর থেকে দেহ উদ্ধার বন্দির, পুলিশি হেফাজতে অস্বাভাবিক মৃত্যু চন্দ্রকোণায়

ভিডিও

Dengue Vaccine Update: ডেঙ্গি নিয়ে উদ্বেগের মধ্যেই আশার আলো, আসছে ডেঙ্গির ভ্যাকসিন 'কিউ ডেঙ্গা'
Liverpool Foundation: SNCU ও NICU-এর পর এবার দেশজুড়ে চালু হতে চলেছে MNCU বা 'মাদার নিউবর্ন কেয়ার ইউনিট'
West Bengal Dengue Update: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, দিকে দিকে বাড়ছে ডেঙ্গির দাপট | Swasthya Bhawan
Sandeshkhali News: সন্দেশখালিতে ৫ বছর আগে ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার বিজেপি কর্মী, পালাবদলের পরেই ময়নাতদন্তের জন্য ফের মাটি খুঁড়ে দেহাবশেষ বের করে শুরু তদন্ত
West Bengal Dengue Update: রাজ্যে ভয় ধরাচ্ছে ডেঙ্গি, দুর্গাপুজোর মুখে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget