এক্সপ্লোর

Salman Meets Mamata : দিদির বাড়িতে ভাইজান, উত্তরীয় পরিয়ে সলমনকে অভ্যর্থনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Kolkata News : প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ সারলেন সলমন খান। শনিবার বিকেলে আধঘণ্টার ঝটিকা সফরে সৌহার্দ্যপূর্ণ আবহে দিদি-ভাইজানের সাক্ষাৎ হল।

সৌমিত্র কুমার রায়, সুকান্ত মুখোপাধ্যায় ও অতসী মুখোপাধ্যায়, কলকাতা : দীর্ঘ ১৩ বছর পর কলকাতা সফরে সলমন খান (Salman Khan)। এই প্রথমবার কলকাতায় অনুষ্ঠান তাঁর। যার আগে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ সারলেন ভাইজান। কলকাতা সফর ঠিক হওয়ার পর থেকেই বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করেছিলেন ভাইজান। শেষমেশ প্রথমবার দিদির সঙ্গে সাক্ষাৎ সারলেন তিনি। শনিবার বিকেলে আধঘণ্টার ঝটিকা সফরে সৌহার্দ্যপূর্ণ আবহে দিদি-ভাইজানের সাক্ষাৎ হল।

শনিবার বিকেল সাড়ে ৪ টে নাগাদ সলমন তাঁর বাড়ির কাছে এসে পৌঁছনোর খবর পেয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘরের বাইরের দাঁড়িয়ে অতিথি ভাইজানকে স্বাগত জানান। উত্তরীয় পরিয়ে তাঁকে অর্ভ্যথনাও জানান। সলমনকে দেখতে মুখ্যমন্ত্রীর পরিবারের বাকি লোকেরাও হাজির হয়েছিলেন। পাশাপাশি বলিউডের তারকা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসছেন জানার পর থেকেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে বাইরে জড়ো হয়েছিলেন অনুগামীরা। উত্তরীয় পরিয়ে সলমনকে স্বাগত জানানোর পর তাঁকে তাঁদের উদ্দেশ্যে হাত নাড়ার বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি-র কথামতোই ভক্তদের দিকে কয়েক পা এগিয়ে তাঁদের দিতে হাতও নাড়েন সলমল। তখন ওঠে তুমুল হর্ষধ্বনিও। যার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বাড়িতে যান সলমন। মিনিট কুড়ির আলোচনার পর তিনি বেরিয়ে যান। সন্ধেয় ইস্টবেঙ্গল ক্লাবে অনুষ্ঠান সলমন খানের।

দিদি-ভাইজানের সাক্ষাতের মাঝে সলমন খানের নিরাপত্তরক্ষী ও উপস্থিত লোকজনের জন্য এগিয়ে দেওয়া হয় মিষ্টির থালাও। বলিউডের অভিনেতা বেরিয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সলমন এসেছিল দেখা করতে। ওঁর নিরাপত্তা নিয়ে খানিক চিন্তিত, খেয়াল রাখতে বলেছি।'

আরও পড়ুন- কানাডায় ও মার্কিন যুক্তরাষ্ট্রে ২০০ টিরও বেশি স্ক্রিনে প্রকাশ 'দ্য কেরালা স্টোরি'-র

কিছুদিন আগেই অভিনেতা সলমন খানকে হুমকিমূলক ইমেল পাঠানোর অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে লুকআউট সার্কুলার (LOC) জারি করেছে মুম্বাই পুলিশ। রিপোর্ট অনুযায়ী, সন্দেহভাজন হরিয়ানার মেডিকেলের তৃতীয় বর্ষের ছাত্র, যিনি যুক্তরাজ্যে অধ্যয়নরত। ওই ব্যক্তি মার্চ মাসে গ্যাংস্টার গোল্ডি ব্রারের নামে অভিনেতাকে হুমকিমূলক ইমেল পাঠিয়েছিলেন বলে অভিযোগ। মার্চে, সালমান খানকে গ্যাংস্টার গোল্ডি ব্রার নামে মেইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।সূত্রের খবর অনুযায়ী, পুলিশ এই ইমেল এবং গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের মধ্যে কোনও সংযোগের কথাও অস্বীকার করেছিল।

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : 'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget