এক্সপ্লোর

Salt Lake News: সল্টলেকের সেচ আবাসনে কলেজ পড়ুয়ার রহস্যমৃত্যু, ঝাঁপ দিয়ে আত্মহত্যার অনুমান

Student Death: সল্টলেকের সেচ দফতরের আবাসন থেকে ঝাঁপ দিয়ে 'আত্মহত্যা' কলেজ পড়ুয়ার। প্রাথমিকভাবে কী মনে করছে পুলিশ?

সত্যজিৎ বৈদ্য, সল্টলেক: সল্টলেকের সেচ আবাসনে (Salt Lake Housing) কলেজ পড়ুয়ার রহস্যমৃত্যু (Student Death)। চাঞ্চল্য ছড়াল এলাকায়। সেচ দফতরের আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কলেজের বন্ধুদের সঙ্গে ঝামেলার জেরেই আত্মঘাতী বলে সন্দেহ। (College Student Death)

সল্টলেকের সেচ আবাসনে পড়ুয়ার রহস্যমৃত্যু

দুপুরবেলা আচমকা একটি জোরালো শব্দ। সল্টলেকের সেচ আবাসনের ও আশেপাশের বাসিন্দারা বেরিয়ে এসে দেখেন, আবাসনের ঠিক সামনেই পড়ে রয়েছেন ওই কলেজ পড়ুয়া। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। সঙ্গে সঙ্গে বিধাননগর দক্ষিণ থানায় খবর দেওয়া হয়, দেহ উদ্ধারও করা হয়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আবাসনের পাঁচতলার ওপরের ছাদ থেকে আচমকাই ঝাঁপ দেন ওই কলেজ পড়ুয়া। প্রাথমিক তদন্তে জানা যায় নিউটাউনের বেসরকারি যে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তিনি সেখানে বন্ধুদের সঙ্গে ঝামেলা হয় তাঁর। এর জেরেই মানসিক অবসাদ ও এরপরেই চরম সিদ্ধান্ত বলে অনুমান। তবে ঠিক কী ঘটেছে সবটাই খতিয়ে দেখছে পুলিশ। 

স্থানীয় বাসিন্দা আদিত্য বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'সেই সময় ছিলেন আমাদের পাম্প অপারেটর ও দু'জন নিরাপত্তারক্ষী। তাঁরা দেখেছেন। যে বিল্ডিংয়ে ঘটেছে সেখানকার বাসিন্দারা শব্দ পেয়েছেন। এর ওপর ভিত্তি করেই তদন্ত হচ্ছে। ওঁরাই ওই পড়ুয়াকে তুলে নিয়ে হাসপাতালে যান। সঙ্গে ওঁর মা ছিলেন। পাড়ার ছেলে, এই বিল্ডিংয়ে (সেচ আবাসন) থাকে না।'                                                                

আরও পড়ুন: RG Kar News: আরজি কর কাণ্ড নিয়ে 'শর্ট ফিল্ম', দলের রোষে পড়ে TMCP থেকে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক

মাত্র দিন পাঁচেক আগেই নিউটাউনে এক বৃদ্ধের দেহ উদ্ধার হয়। নিউটাউনে ফ্ল্যাটের নীচের গেটের ওপর ঝুলছিল বৃদ্ধের রক্তাক্ত দেহ। স্থানীয় সূত্রে খবর, চারতলার ফ্ল্যাটবাড়ির ওপরের তলায় পরিবারের সঙ্গে থাকতেন বৃদ্ধ। ২৩ সেপ্টেম্বর সকালে আবাসনের গেটের ওপর তাঁর রক্তাক্ত দেহ ঝুলতে দেখেন বাসিন্দারা। ডিপ্রেশনের কারণে ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। অন্য কোনওভাবে মৃত্যু কি না, খতিয়ে দেখছে টেকনোসিটি থানার পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget