এক্সপ্লোর

Samik Bhattacharya: তৃণমূল সাংসদের নাটক দেখতে গেলেন শমীক ভট্টাচার্য! বললেন, 'সরকারের সমালোচনা হবে, মতপ্রকাশের অধিকার...'

Samik Bhattacharya News: এবিপি আনন্দে এসে, সুমন দে-কে দেওয়া সাক্ষাৎকারে টলিউডের রাজনীতি, গণতান্ত্রিক পরিসর নিয়ে কথা বলেছিলেন শমীক ভট্টাচার্য

কলকাতা: এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আগেই বলেছিলেন, তিনি শিল্প অনুরাগী। অনেক বছর থিয়েটার দেখেননি তিনি, সেই কারণেই, ভোটযুদ্ধ মিটলেই তিনি নাকি যাবেন থিয়েটার দেখতে। সেই মতোই, আজ শুক্রবার হঠাৎ 'আকাদেমি অফ ফাইন আর্টস'-এ হাজির হলেন, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। আজ আকাদেমিতে কবি শক্তি চট্টোপাধ্যায়ের জীবন নিয়ে একটি নাটক ছিল। সেই নাটক দেখতেই সেখানে পৌঁছেছিলেন, বিজেপির রাজ্য সভাপতি। উল্লেখযোগ্য, সেই নাটকে অভিনয় করেছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

তৃণমূল সাংসদের নাটক দেখতে আকাদেমিতে শমীক

এদিন নাটক দেখতে এসে শমীক ভট্টাচার্য বললেন, 'একজন শিল্পীর শিল্পকে খুন করার অধিকার কোনও রাজনৈতিক ব্য়ক্তিত্বের নেই, কোনও রাজনৈতিক সত্ত্বার নেই। মতপ্রকাশের অধিকার ভারতের সংবিধান তাঁকে দিয়েছেন। নাটক নাটকের মতো চলবে। সরকারের সমালোচনা হবে। সরকারের বিচ্যুতিকে তুলে ধরে কেউ যদি নাটক লিখতে চান, কেউ যদি কবিতা লিখতে চান, সেই প্রবন্ধ লিখতে চান... আমার মনে হয়, যদি সেটাকে কেউ বাধা দেয়, তাহলে সেইদিনই এই দেশের, এই মাটির, এই সংস্কৃতির মৃত্যু নেমে আসবে।'

গণতান্ত্রিক পরিসর নিয়ে কী মত শমীক ভট্টাচার্যের?

এবিপি আনন্দে এসে, সুমন দে-কে দেওয়া সাক্ষাৎকারে টলিউডের রাজনীতি, গণতান্ত্রিক পরিসর নিয়ে কথা বলেছিলেন শমীক ভট্টাচার্য। তিনি বলেছিলেন, 'গণতান্ত্রিক পরিসর তো আরও বাড়ল। আমি একজন থিয়েটারপ্রেমী। যাঁরা এখানে থিয়েটার করেন, অধিকাংশরাই তো মানসিকভাবে বিজেপি-বিরোধী। প্রায় ১ বছর হতে চলল শেষ থিয়েটার দেখেছি.. ভুলেই গিয়েছি। এই ১৬ বা ১৭ তারিখের মধ্যে একদিন থিয়েটার দেখতে যাব। যাঁদের থিয়েটার দেখতে যাব, তাঁরা কেউ বিজেপি নন। প্রত্যেকের কাজের পরিসর থাকবে। যাঁরা ছোট ছোট পরিচালক, যাঁরা ২০, ২৫, ৩০ লক্ষ টাকা জোগাড় করে একটা সিনেমা তৈরি করার স্বপ্ন থাকে, তাঁরা করবেন। যেভাবে দখলদারি চলেছিল, সেটার থেকে মুক্তি তাঁদের দিতে হবে। তাঁদের সেই পরিসরটা দিতে হবে।'

টলিউডের 'দাদাগিরি' প্রসঙ্গে শমীক

টলিউডের 'দাদাগিরি' কী তবে শেষ? শমীক ভট্টাচার্য বলেছিলেন, ' একদম শেষ। ওটা চলতে দেব না। আপনি যদি বলেন, পুরো একচেটিয়া বিজেপির দখলদারি চলবে, আকাদেমিতে কে কবে স্লট পাবে.. চলবে না। নন্দনে কার ছবি রিলিজ করবে, কার ছবি রিলিজ করবে না..একটা পার্টি ঠিক করে দেবে.. এটা নয়। প্রতিভার মর্যাদা দিতে হবে। মুক্তমনস্ক মানুষদের সামনে নিয়ে আসতে হবে। সমাজ আর আমাদের সমালোচকদের ও এটা চিন্তা করা উচিত, অহেতুক রাজনৈতিক অস্পৃশ্যতা থেকে দূরে আসুন। এতে কোনো লাভ হয় না।'

আরও পড়ুন: Tollywood News: রাইমার সম্পর্কে 'কাঁটা' তাঁরই বোন! সবটা মিটিয়ে দিতে পারবে 'ফুলপিসি'?

 

[

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...
Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget