এক্সপ্লোর

Sandeshkhali Case: ভুয়ো ধর্ষণের মামলা প্রত্যাহার করতে চাওয়ায় হুমকি, ভয় দেখানোর অভিযোগ, সন্দেশখালির পিয়ালিকে থানায় তলব

Sandeshkhali Viral Video: মাম্পিকে তলব করেছে সন্দেশখালি থানার পুলিশ।

সন্দেশখালি: ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার থানায় তলব করা হল সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পিকে। পুলিশের দাবি, আজই পাঠানো হয়েছে নোটিস। তিন দিনের মধ্যে সন্দেশখালি থানায় হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। অভিযোগ, ধর্ষণের মামলা প্রত্যাহার করে নিতে যাওয়ায় ভয় দেখান ও হুমকি দেন মাম্পি। সেই অভিযোগের ভিত্তিতে এবার মাম্পিকে তলব করেছে সন্দেশখালি থানার পুলিশ। (Sandeshkhali Case)

লোকসভা নির্বাচন চলাকালীনই সন্দেশখালি থেকে একের পর এক ভিডিও সামনে আসছে। সম্প্রতি আরও একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। নয়া ওই ভিডিওয় এক মহিলা জানিয়েছেন জমি সংক্রান্ত অভিযোগ ছিল তাঁদের। সেই মর্মে সাদা কাগজে সই করিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতে পরে ধর্ষণ, শারীরিক অত্যাচারের মামলা যুক্ত করা হয়, যা একেবারেই মিথ্যে। ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের অভিযোগ যুক্ত করার বিষয়টি জানানোও হয়নি বলে দাবি করেন ওই মহিলা। (Sandeshkhali Viral Video)

সম্প্রতি বিষয়টি তিনি জানতে পারেন এবং সেই মর্মে থানায় অভিযোগ প্রত্য়াহার করতে যেতে উদ্যত হন বলে জানিয়েছেন ওই মহিলা। তাঁর দাবি, তিনি অভিযোগ প্রত্যাহার করতে যাচ্ছেন জানতে পেরেই তাঁকে হুমকি দেন মাম্পি। ভয় দেখানো হয় তাঁকে। থানায় বিষয়টি জানিয়েছেন ওই মহিলা, তার প্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির ৪১-এ ধারায় মাম্পিকে নোটিস পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: Sandeshkhali Viral Video: ভাইরাল সন্দেশখালির নতুন ভিডিও, রাষ্ট্রপতির কাছে যাওয়া মহিলাদের পরিচয় নিয়ে প্রশ্ন রেখা-সহ অন্যদের

পুলিশ জানিয়েছে, গোটা ঘটনায় মাম্পিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই তিন দিনের মধ্যে থানায় হাজির হতে বলা হয়েছে তাঁকে। মাম্পি যদিও হুমকির অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, "তিন মাস পর এটা কেন? আগেই দিতে পারতেন? সম্পূর্ণ মিথ্যে অভিযোগ।"সাদা কাগজে সই করানো বা হুমকি দেওয়ার অভিযোগ খারিজ করে দিয়েছেন তিনি। 

যদিও এ নিয়ে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বক্তব্য, "সাদা কাগজে সই করানো হয়েছিল অভিযোগকারিণীকে, তাতে ধর্ষণ, শারীরিক নির্যাতনের কোনও উল্লেখ ছিল না, পরে যুক্ত করা হয়। ৫০০-১০০০-২০০০ টাকা করে মহিলাদের সম্মানের রেট বেঁধে দিয়েছে বিজেপি। এখন যখন বুঝছেন অভিযোগ তুলতে চাইছেন অনেকে, তাতে প্রাণের হুমকি পাচ্ছেন, ২০ লক্ষ টাকা চাওয়া হচ্ছে।" নির্বাচন কমিশনে এ নিয়ে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন শশী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র

ভিডিও

Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget