এক্সপ্লোর

Sandeshkhali: নিখুঁত ছকে গা-ঢাকা, নিয়মিত ডেরা বদল! শাহজাহানের বিস্ফোরক স্বীকারোক্তি

Sandeshkhali News: গ্রেফতারের আগে ৫৫ দিন ধরে সন্দেশখালি এলাকাতেই ছিলেন শেখ শাহজাহান। CID-র জেরায় এমনই দাবি করেছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা, খবর সূত্রের।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: জেরায় অসহযোগিতা করছেন শেখ শাহজাহান। বারবার প্রশ্ন করা হলেও উত্তর দিচ্ছেন না। বলছেন ঊর্ধ্বতন আধিকারিককে সব জানিয়ে দিয়েছেন। একই কথা বারবার বলতে পারবেন না। এমনই দাবি সিআইডি সূত্রে। আর এসব দেখেশুনেই এখনও আতঙ্ক কাটছে না সন্দেশখালির বাসিন্দাদের। এরইমধ্যে বয়ান রেকর্ডের জন্য ED-র ডেপুটি ডিরেক্টরকে ৩ মার্চ ভবানী ভবনে ডেকে পাঠাল সিআইডি। 

শাহজাহানের স্বীকারোক্তি 

গ্রেফতারের আগে ৫৫ দিন ধরে সন্দেশখালি এলাকাতেই ছিলেন শেখ শাহজাহান। CID-র জেরায় এমনই দাবি করেছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা, খবর সূত্রের। CID সূত্রে খবর, জেরায় শেখ শাহজাহান স্বীকার করেছেন, ৫ জানুয়ারি ED-র আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার পর, তাঁরা ফিরে যাওয়ার পর, বাড়ির সামনেই ভেড়িতে গিয়ে অনুগামীদের নিয়ে ছোটখাটো বৈঠক করেন সন্দেশখালির বেতাজ বাদশা। শিখিয়ে দেন কী বলতে হবে। 

ওই দিনই স্ত্রী ও পরিবারের সদস্যদের সদ্য বিবাহিত বড় মেয়ের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন শেখ শাহজাহান। এরপর নিজেও ডেরা পাল্টেছেন নিয়মিত। সন্দেশখালির বিভিন্ন দ্বীপে অনুগামীদের বাড়িতে পালা করে থাকতেন তৃণমূল নেতা। CID-র জেরায় তা স্বীকার করেছেন বলে সূত্রের খবর।

তবে সিআইডি সূত্রে খবর, বৃহস্পতিবার গ্রেফতার হওয়ার পর, শেখ শাহজাহানের শরীরি ভাষায় ঝড়ে পড়েছিল ডোন্ট কেয়ার মনোভাব। গ্রেফতারের পরেও তার কোনও বদল হয়নি এখনও। CID সূত্রের খবর, জেরার সময় আধিকারিকদের সঙ্গে অসহযোগিতা করছেন। 

এমনকি বারবার প্রশ্ন করলেও উত্তর দিচ্ছেন না শেখ শাহজাহান। প্রসঙ্গত, বৃহস্পতিবার গ্রেফতারের পর রাতে শেখ শাহজাহানকে ভবানীভবনে নিয়ে আসা হয়। রাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে  
CID-র স্পেশাল টিম। সূত্রের দাবি, এদিন তাঁকে জিজ্ঞাসা করা হয়, কী কারণে ED আধিকারিকদের ওপর হামলা হয়েছিল? কার নির্দেশে হামলা হয়েছিল? তিনি ৫৫ দিন ধরে কোথায় ছিলেন?কোনও নির্দিষ্ট একটি জায়গায় ছিলেন, না বারবার স্থান বদল করছিলেন? 

CID সূত্রে দাবি, কোনও প্রশ্নেরই উত্তর দেননি শাহজাহান। চুপ থেকেছেন। উল্টে তদন্তকারী অফিসারদের বলেছেন, একবার ঊর্ধ্বতন আধিকারিককে সব জানিয়ে দিয়েছেন। একই কথা বারবার বলতে পারবেন না।

এখনও আতঙ্কে সন্দেশখালি

এদিকে, সিআইডি হেফাজতেও শেখ শাহজাহানের এই রোয়াব দেখে রীতিমতো আতঙ্কিত সন্দেশখালির মহিলারা। তাঁদের বক্তব্য, ও এখনও যেভাবে বুক ফুলিয়ে চলছে, মনে হচ্ছে কেউ সাপোর্ট করছে। পুলিশ যেন ওকে নিয়ে যাচ্ছে না, ও পুলিশকে নিয়ে যাচ্ছে। ও যদি একবার ফিরে আসে, সন্দেশখালির মা বোনদের কি হবে বুঝতে পারছেন নিশ্চয়ই। কত নির্যাতন হবে। মনে যেন কোনও ভয় নেই। পুলিশ যেন জামাই আদর করে নিয়ে যাচ্ছে। কোথা থেকে এত মদত পাচ্ছে। ফিরে আসলে মেয়েদের উপর অত্যাচার গুলো আরও বেশি হবে। ও তো বলেছে, আমার মত আরও কত শাহজাহান তৈরি আছে। এখনও শাসিয়ে যাচ্ছে।' 

আরও পড়ুন, বালুরঘাটের BJP প্রার্থী সুকান্ত, নাম ঘোষণায় আতসবাজি পুড়িয়ে আনন্দে মাতল অনুরাগীরা

সেরা শিরোনাম

Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget