এক্সপ্লোর

Sandeshkhali: 'দুর্নীতি ধরে ফেলেছি বলেই হয়তো এবার টিকিট দেয়নি', ভোটের আগে বিস্ফোরক তৃণমূল নেতা

Sandeshkhali News: এরই মধ্যে এবার বিস্ফোরক বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান তপন সর্দার।

সমীরণ পাল, সন্দেশখালি:  শেখ শাহজাহান (Sheikh Shahjahan), শেখ শাহজাহানের দুই শাগরেদ, শিবু হাজরা (Shibu Hazra) ও উত্তম সর্দারের পর, সন্দেশখালির (Sandeshkhali) বুকে অভিযোগের তির আরও দুজনের দিকে শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন, এবং তৃণমূল নেতা অজিত মাইতির দিকে। এর মধ্যে অজিত মাইতিকে সোমবার গ্রেফতারও করেছে পুলিশ।  যদিও আগেই অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল (TMC)।   

অজিত মাইতি দাবি করেছিলেন, 'আমি বলছি আমি কিছু নিইনি, কারও জমি নিইনি। তৃণমূলের সিরাজবাবুর সঙ্গে থাকাটা ভুল হয়েছে। উনি যতকিছু দুর্নীতি করেছেন, আমি ওনার সঙ্গে থেকে যেন পচা আলুর মতো হয়ে গেছি, এক বস্তা আলুতে যেমন একটা আলু পচে গেলে যে দুর্গন্ধ ছড়িয়ে যায়, সেই দাগটা আমার মধ্যে এসেছে।'                                                                              

এরই মধ্যে এবার বিস্ফোরক বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান তপন সর্দার। দুর্নীতি ধরে ফেলেছি বলেই হয়তো এবার টিকিট দেয়নি দল, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন প্রধান। ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তপন সর্দার। জব কার্ডের টাকা না মেলার অভিযোগে আজ বেড়মজুরের দম্বলপাড়ায় তৃণমূলের প্রাক্তন প্রধানের বাড়ির সামনেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। 

এদিকে, সন্দেশখালির মানুষদের অভিযোগ শুনতে সেখানে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক। অজিত মাইতি প্রসঙ্গে তৃণমূলের মন্ত্রীর সাফ বক্তব্য ছিল, 'অঞ্চল সভাপতি কোথায় অজিত মাইতিকে তো আমরা সরিয়ে দিয়েছি। যাঁরা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই। এরকম ইন্ডিভিজুয়াল কেউ কেউ অত্যাচার করেছে বলেই তো মানুষ বিক্ষোভ করেছে। অন্যায় করলে মানুষের ক্ষোভ রাগ হবে, খুব স্বাভাবিক'। 

এরই মধ্যে বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধানের এহেন 'দুর্নীতি' স্বীকারের কথা প্রকাশ্যে আসতেই ফের শোরগোল।                                   

আরও পড়ুন, উপচে পড়ছে রাম মন্দিরের কোষাগার, টাকা গুনতে অত্যাধুনিক মেশিন বসাল SBI

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya: টলিউডে 'দাদাগিরি' শেষ? বাড়বে কাজ করার স্বাধীনতা? স্পষ্ট উত্তর দিলেন শমীক ভট্টাচার্য
টলিউডে 'দাদাগিরি' শেষ? বাড়বে কাজ করার স্বাধীনতা? স্পষ্ট উত্তর দিলেন শমীক ভট্টাচার্য
Samik Bhattacharya Exclusive : প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আসবেন নাকি ? সুমন দে-কে যা বললেন শমীক ভট্টাচার্য...
প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আসবেন নাকি ? সুমন দে-কে যা বললেন শমীক ভট্টাচার্য...
Samik Bhattacharya: পালাবদলের পর শুরু জার্সি বদল, বেনোজল আটকাতে কী দাওয়াই শমীক ভট্টাচার্যের?
পালাবদলের পর শুরু জার্সি বদল, বেনোজল আটকাতে কী দাওয়াই শমীক ভট্টাচার্যের?
Rathin Ghosh: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা এড়িয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ, কোন পথে ED ?
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা এড়িয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ, কোন পথে ED ?

ভিডিও

Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত
Suvendu Adhikari: সোমে নবান্নে ক্যাবিনেট বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, নবান্ন-সংলগ্ন নিরাপত্তা খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার
Mudiali Club | রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল মুদিয়ালি ক্লাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Vijay and Trisha Krishnan: 'বিজয় আর তৃষার এবার বিয়ে করে নেওয়া উচিত', হঠাৎ কেন এই কথা বললেন রাখি সবন্ত?
'বিজয় আর তৃষার এবার বিয়ে করে নেওয়া উচিত', হঠাৎ কেন এই কথা বললেন রাখি সবন্ত?
West Bengal News Today Live Updates: শপথ নিয়েই রাজ্য পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
শপথ নিয়েই রাজ্য পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Embed widget