এক্সপ্লোর

Ayodhya Ram Mandir: উপচে পড়ছে রাম মন্দিরের কোষাগার, টাকা গুনতে অত্যাধুনিক মেশিন বসাল SBI

Ram Mandir, Ayodhya: তবে শুধু অর্থ নয়, এক মাসে রামলালার মন্দিরে ২৫ কিলো সোনা, রুপো, চেক, ড্রাফটও জমা পড়েছে প্রচুর।

অযোধ্যা: মন্দিরের রাজকীয় জৌলুষ, সেই সঙ্গে রাম লালার রাজ-বেশ, এর ওপর বালক রামের জন্য চোখ ধাঁধানো সব উপহার সামগ্রী, দেশবাসীর এখন একটাই ডেস্টিনেশন, অযোধ্যার রাম মন্দির। এরই মধ্যে বিশাল অনুদানে ভরেছে রাম মন্দিরের কোষাগার। এত অর্থ জমা পড়ছে যে তা গুনে শেষ করার উপায় নেই, ফলে এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাহায্য চাইল রাম মন্দির ট্রাস্ট। 

জানা গিয়েছে, এক মাসের মধ্যে প্রায় ২৫ কোটি অর্থ অনুদান এসেছে মন্দিরে। টাকার হিসেব ঠিক রাখতে এসবিআই-কে জানান হয়েছিল। সেই মতো মন্দিরে অত্যাধুনিক এবং উন্নত মানের স্বয়ংক্রিয় গণনা মেশিন বসাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। একটি নয়, চার-চারটি এই টাকা গোনার মেশিন বসানো হয়েছে। 

তবে শুধু অর্থ নয়, এক মাসে রামলালার মন্দিরে ২৫ কিলো সোনা, রুপো, চেক, ড্রাফটও জমা পড়েছে প্রচুর। ২৩ জানুয়ারি, অর্থাৎ মন্দির উদ্বোধনের পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৬০ লক্ষ ভক্তরা এসেছেন রাম লালা দর্শনে। আসন্ন রামনবমীতে প্রায় ৫০ লক্ষ ভক্ত আসতে পারেন বলে অনুমান। 

SBI রিসার্চের সাম্প্রতিক গবেষণা পত্রে দাবি করা হয়েছে উত্তরপ্রদেশে রাম মন্দির এবং অন্য পর্যটন কেন্দ্রগুলির কারণে ২০২৪-২৫ অর্থবর্ষে যোগী সরকার পাঁচ হাজার কোটি টাকার কর সংগ্রহ করতে পারে। রাম মন্দিরের জন্য শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে একটি বিশেষ অ্যাকাউন্ট তৈরি করে দিয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেখানে শুরু হয় অর্থ সাহায্য।

এর আগেই SBI রিসার্চের ওই গবেষণাপত্রে দাবি করা হয়েছিল, অযোধ্যায় রাম মন্দির ও অন্য পর্যটন প্রকল্পের কারণে উত্তর প্রদেশের রাজস্ব ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা বৃদ্ধি হতে পারে। ইতিমধ্যেই রাম মন্দিরে রসিদ দেওয়ার জন্য ট্রাস্ট ১২টি কম্পিউটারাইজড কাউন্টার তৈরি করেছে। মন্দির চত্বরে অতিরিক্ত দানবাক্সও রাখা হয়েছে। রাম মন্দির চত্বরে একটি বড় এবং সুসজ্জিত গণনা কক্ষ তৈরি করা হবে বলেও জানান হয়েছে। 

অবশ্য রামলালার জন্য রুপো ও সোনার তৈরি এমন কিছু জিনিসপত্র দান করেছেন, যা হয়তো শ্রীরাম জন্মভূমি মন্দিরে ব্যবহার করা যাবে না। তবে যেহেতু এগুলো বিশ্বাস ও ভক্তির তাই মন্দির সোনা-রুপোর তৈরি এই জিনিসগুলি গ্রহণ করছে এবং ব্যাঙ্কে জমা করছে। সোনা, রুপো ও অন্যান্য মূল্যবান সামগ্রী রক্ষণাবেক্ষণের জন্য ভারত সরকারের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে রাম মন্দির ট্রাস্ট।

আর পড়ুন, কোথাও ক্যাশ মেশিন, কোথাও এনি টাইম মানি, বিশ্বজুড়ে এটিএম-এর নানা ডাকনাম !

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget