এক্সপ্লোর

Sandeshkhali Update: সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ

Calcutta High Court: সন্দেশখালিতে গত দশ দিন ধরে জারি ১৪৪ ধারা। এবার এই ধারা জারি উপরে অন্তবর্তী স্থগিতাদেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

কলকাতা: সন্দেশখালিতে (Sandeshkhali Update) ১৪৪ ধারা জারির উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। সন্দেশখালির একাংশে টানা ১৪৪ ধারা। আর এই ইস্যুতে হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। আগামী ৭ দিনের জন্য এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে।

অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতের: গত ৯ ফেব্রুয়ারি রাতে সন্দেশখালিজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়। বসিরহাটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশে, সন্দেশখালি ২ নম্বর ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের সবটা জুড়ে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। যার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। এরপরই ১৪৪ ধারা খারিজ করে দেয় আদালত। এলাকা চিহ্নিত করে বাছাই করা জায়গায় ১৪৪ ধারা জারি করে পুলিশ। গত ১৩ ফেব্রুয়ারি সন্দেশখালি ২ নম্বর ব্লকেরই ৭টি গ্রাম পঞ্চায়েতের ১৯টি জায়গায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। বলা হয়,  ১৯টি জায়গায় ৫০০ মিটার এলাকাজুড়ে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। গতকাল, রবিবার সংশ্লিষ্ট ১৯ জায়গার মধ্যে ৪টি এলাকা থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়। যার মধ্যে ছিল, সন্দেশখালির মণিপুর গ্রাম পঞ্চায়েতের গোপালের ঘাট, দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের দাউদপুর বেরমজুর ২ গ্রাম পঞ্চায়েতের আতাপুর ও পুলেপাড়া। আর এবার ১৪৪ ধারা জারির উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।                  

এদিন এর পাশাপাশি শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শুভেন্দুর আবেদনে সাড়া দিয়ে নির্দিষ্ট কয়েকটি জায়গায় যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। এদিন বিচারপতি নির্দেশ দেন, 'এবার শুভেন্দুর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে পুলিশকে। পুলিশকে সফর সূচি জানাতে হবে শুভেন্দু অধিকারীকে।' কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ না দিয়েও রাজ্যকে কড়া বার্তা দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সাফ জানিয়ে দিয়েছেন, 'নিরাপত্তা বিঘ্নিত হলে ফল ভুগতে হবে রাজ্য সরকারকে।' ১৪৪ ধারা নিয়ে হাইকোর্টে শুভেন্দু অধিকারীর আইনজীবী প্রশ্ন করেন,'৯ ফেব্রুয়ারি থেকে ১৪৪ ধারা, আমরা কি কাশ্মীরে আছি?' শুভেন্দু অধিকারীর আবেদনের পাল্টা রাজ্য সরকারের আইনজীবী বলেন, 'যিনি সারাজীবন যাননি, তিনি শুধুমাত্র ১৪৪ ধারা জারি বলেই যেতে চাইছেন?'

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sandeshkhali Chaos: এবার রাষ্ট্রপতি শাসনের সওয়াল জাতীয় মহিলা কমিশনের

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget