এক্সপ্লোর

Sandeshkhali Chaos: এবার সন্দেশখালিতে রাষ্ট্রপতি শাসনের সওয়াল জাতীয় মহিলা কমিশনের

Sandeshkhali Update: আস্থা নেই পুলিশে, রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই, দাবি তাদের। 

কলকাতা: সন্ত্রস্ত সন্দেশখালি, এসসি কমিশনের পর এবার রাষ্ট্রপতি শাসনের সওয়াল জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women)। আস্থা নেই পুলিশে, রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই, দাবি তাদের। 

রাষ্ট্রপতি শাসনের সওয়াল: এদিন রাজ্যে এসেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন। মহিলাদের সঙ্গে কথা বলার পরে বিস্ফোরক রেখা শর্মা। তিনি বলেন, 'সন্দেশখালিতে দিনের পর দিন মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। সন্দেশখালির মহিলারা অত্যাচারিত, ২জন ধর্ষণের অভিযোগ করেছেন'। সরেজমিনে সন্দেশখালি দেখার পরে রাজ্যপালের কাছে যাচ্ছ মহিলা কমিশন।

 

প্রথমে জাতীয় তফশিলি কমিশন আর এবার জাতীয় মহিলা কমিশন। সন্দেশখালিতে ফের উঠল রাষ্ট্রপতি শাসনের দাবি। এদিন রেখা শর্মা বলেন, "সন্দেশখালির মহিলাদের অত্যন্ত খারাপ অবস্থা। একাধিক শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। ধর্ষণের অভিযোগও সামনে এসেছে। আজই একটা ধর্ষণের অভিযোগ দায়ের করিয়েছি। সব মহিলারা বলেছেন, আমাদের কথা বলতে ভয় লাগে। কারণ এক সামজের ভয়, আরেকটা পুলিশের ভয়। সারাদিন এখানে রয়েছি। যেতেই পারছি না। মহিলারা কান্নাকাটি করছেন। এখানে ভীষণ খারাপ অবস্থা। আমার মনে হয়, রাষ্ট্রপতি শাসন ছাড়া এখানে আর কিছু হতে পারে না। কারণ পুলিশের উপরও আস্থা নেই। ওঁরা আমার সঙ্গে থানাতেও যেতে চাইছিলেন না। সব মিলিয়ে ১৮টি অভিযোগের কপি রয়েছে। আমি জানি না শাসন কোথায়, প্রশাসন কোথায়, মুখ্য়মন্ত্রী কোথায়। আমার মনে হয় ওঁর ইস্তফা দেওয়া উচিত।''

সন্দেশখালি ঘুরে স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলার পর রাষ্ট্রপতির কাছে কড়া রিপোর্ট দেয় জাতীয় তফশিলি কমিশন। রিপোর্টে বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন বলে স্পষ্ট জানিয়েছিলেন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্য়ান অরুণ হালদার। তিনি বলেন, "আমাদের কমিশনের মনে হল যে, প্রশাসন এবং দুষ্কৃতী মিলে গিয়ে ওখানে তাণ্ডব চালাচ্ছে। যদি কোনও সরকার সেই ধরনের মানুষদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়, তাহলে ওই গ্রাউন্ডেই রাষ্ট্রপতি ওখানে রাষ্ট্রপতি শাসন চালাতে পারেন।আমরা ওঁকে রিপোর্ট পাঠিয়েছি এবং উনি সেই রিপোর্ট দেখেছেন। উনি আমাদের আশ্বস্ত করেছেন, ওঁর রাষ্ট্রপতি ভবনে যে সমস্ত টিম আছে, তাদের সঙ্গে বসে নিশ্চয়ই সেটার ব্যাপারে ভাবনাচিন্তা করবেন বলে আমাদের আশ্বাস করেছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Aadhaar Number Cancelled : কোনও আধার নম্বর বাতিল হয়নি, স্পষ্ট করল কেন্দ্র, কারও সমস্যা হলে কী করবেন জানাল UDAI

সেরা শিরোনাম

News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget