এক্সপ্লোর

Saokat Molla : 'অত্যন্ত প্রভাবশালী, জামিন পেলেই সাক্ষীদের...'! শওকত মোল্লাকে নিয়ে কী কী দাবি NIA-এর

NIA Arrested Saokat Molla : 'ভাঙড় বিস্ফোরণের সঙ্গে যুক্ত নন সওকত মোল্লা।' তদন্তে সহযোগিতা করবেন, জানালেন শওকতের আইনজীবী। আদালত আগামী ১৯ জুন পর্যন্ত শওকতকে এনআইএ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে।

কলকাতা : ২০২৬-এর বিধানসভা ভোটের মুখে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ মামলার সূত্রে শুক্রবার রাতে শওকত মোল্লাকে গ্রেফতার করেছে এনআইএ। তাঁকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করে গোয়েন্দারা। এতদিন ধরে লুকোচুরি খেলেও শেষরক্ষা হয়নি। রাতে গ্রেফতার করার পর শনিবার দুপুরে শওকতকে হাজির করানো হয়েছিল কলকাতা নগর দায়রা আদালতে। তদন্তের স্বার্থে শওকতকে নিজেদের হেফাজতে চায় এনআইএ, এমনই আবেদন জানায় কেন্দ্রীয় সংস্থা। 

সওকতের জামিনের আর্জির বিরোধিতা করে ধৃত সওকত মোল্লাকে ১৪দিনের জন্য হেফাজতে চাইল NIA। শুধু সওকত নয়, বাকি সব অভিযুক্তকে হেফাজতে চেয়ে আবেদন জানায় কেন্দ্রীয় সংস্থা। 'এখনই জামিন পেলে, সাক্ষীদের প্রভাবিত করতে পারে ধৃতরা' এমনই অভিযোগ করে NIA। ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়কের মোবাইল ফোনের ফরেন্সিক পরীক্ষা করতে চেয়েও আবেদন করা হয়। অন্যদিকে তাঁর আইনজীবী দাবি করেন 'ভাঙড় বিস্ফোরণের সঙ্গে যুক্ত নন সওকত মোল্লা।' তদন্তে সহযোগিতা করবেন, জামিনের আর্জি জানিয়ে সওয়াল করেন তিনি। 

কেন হেফাজতে চায় NIA ?
ধৃত সওকত মোল্লাকে ১৪দিনের জন্য হেফাজতে চাইল এনআইএ। কারণ তাঁদের দাবি, ভাঙড় বিস্ফোরণকাণ্ডে মূল ষড়যন্ত্রকারী সওকত। প্রাক্তন তৃণমূল বিধায়ক অত্যন্ত প্রভাবশালী। এখনই জামিন পেলে, সাক্ষীদের প্রভাবিত করতে পারে ধৃতরা। নিজের হেফাজতে নিয়ে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়কের মোবাইল ফোনের ফরেন্সিক পরীক্ষা চায় NIA। তদন্তের স্বার্থে শওকতকে নিজেদের হেফাজতে চাই। আদালতে জানানো হয়, একটি পেন ড্রাইভ এবং মোবাইল ফোনও বাজেয়াপ্ত হয়েছে।

আরও পড়ুন - গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক সওকত মোল্লা, ঠিক কী কী অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ?

এনআইএর আইনজীবী বলেন, ''আদালতে বলা হয়, ঘটনার পর অনেকের সঙ্গে যোগাযোগ করেছিলেন শওকত। ফোন থেকেই তাঁর নির্দেশ মেনেছিলেন অভিযুক্তেরা। তাই তদন্তের স্বার্থে ১৪ দিনের এনআইএ হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে। তবে, আদালত আগামী ১৯ জুন পর্যন্ত শওকতকে এনআইএ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। যদিও, আদালত থেকে বার হওয়ার সময় শওকত নিজে জানান, তিনি নির্দোষ, ঘটনার সঙ্গে তিনি জড়িত না।

উল্লেখ্য, প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল। ভাঙড় বিস্ফোরণকাণ্ডে, বৃহস্পতিবার সওকত মোল্লার খোঁজে যখন দিনভর বিভিন্ন জায়গা হানা দিল কেন্দ্রীয় এজেন্সি NIA, সেই তৃণমূল নেতা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দখলদারির একাধিক অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। সওকত মোল্লার পাশাপাশি তাঁর স্ত্রী এমনকী ভাইয়ের বিরুদ্ধেও দখলদারির ভুরি ভুরি অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। জীবনতলার অভিযোগকারী এক বাসিন্দা বলেছেন, 'এটা সওকত মোল্লার ভাই আবু, তারা জোর করে সরকারি জায়গার উপরে হোটেল বানিয়েছে। নদীর চর এটা। সওকত, তাঁর বউ আরও সব বাহিনী আছে, জোর করে এই ফিসারি জায়গা, তারপর হাউস, সব দখল। পুলিশ আমাদের কথা শোনেনি। এবং থানার মধ্যে ঢুকতে দেয়নি সেই সময়।'

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Advertisement

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget