এক্সপ্লোর

Saokat Molla : গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক সওকত মোল্লা, ঠিক কী কী অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ?

NIA Arrested Saokat Molla : এতদিন ধরে লুকোচুরি খেলেও হল না শেষরক্ষা। ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় পাকড়াও। NIA-র হাতে অবশেষে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক সওকত মোল্লা।

কলকাতা : NIA-র হাতে অবশেষে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক সওকত মোল্লা। এতদিন ধরে লুকোচুরি খেলেও হল না শেষরক্ষা। ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় পাকড়াও। সওকত মোল্লাকে ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের মূলচক্রী হিসেবে ঘোষণা করেছিল NIA, সেইসঙ্গে প্রাক্তন তৃণমূল বিধায়ককে 'পলাতক' হিসেবে চিহ্নিত করেছিল। এবার গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সওকত।

পুরো ঘটনার নেপথ্যে সওকত মোল্লাই রয়েছেন বলে প্রাথমিক অনুমান NIA-র। বৃহস্পতিবার একাধিক সিসিটিভি ফুটেজ রয়েছে এমন বেশ কিছু ডিভাইস উদ্ধার করা হয়। ভাঙড়ে লাল্টু নামে এক ব্যক্তির বাড়ি থেকে ও বারুইপুর অঞ্চলের একাধিক সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়েছে NIA-র তরফে। সূত্রের খবর, তল্লাশির ১০ ঘণ্টা আগেও নাকি বারুইপুর ও জীবনতলা এলাকায় সওকত মোল্লাকে দেখতে পাওয়া গিয়েছিল। এনিয়ে BSF-এর সঙ্গে যোগাযোগ করেছে NIA। কোনওভাবেই যেন বাংলাদেশে পালাতে না পারে সওকত মোল্লা, সে ব্যাপারেও বিএসএফ-কে বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু লুকোচুরি আর কাজে এলো না। 

উল্লেখ্য, গতকাল ভোরে শওকতের বাড়িতে পৌঁছনোর পর এনআইএ আধিকারিকরা দেখতে পান তালা ঝুলছে। ৮ জুন যে কোনও ভাবে সওকত মোল্লাকে হাজিরা দিতেই হবে। সে নিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারকে জানিয়েছে এনআইএ। বৃহস্পতিবার, পরিবারের সদস্যের মাধ্যমে বারবার যোগাযোগ করা সত্ত্বেও, সওকতের কোনও খোঁজ মেলেনি। বন্ধ তাঁর তিন তিনটে মোবাই ফোনও। নদীর ধারে সওকতের ছেলের আলিশান রেস্তোরাঁতেও NIA-র হানা। বাড়ির কাছে সওকতের কার্যালয়েও প্রাক্তন বিধায়কের খোঁজে NIA হানা দেয় বৃহস্পতিবার। গত মার্চ মাসে ভাঙড়ে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। সেই মামলার তদন্তে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে NIA। ভোটের আগে বোমা মজুত করে রাখা হয়েছিল, মজুত বোমার থেকে বিস্ফোরণ হয়, ধারণা NIA-র।

প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল। ভাঙড় বিস্ফোরণকাণ্ডে, বৃহস্পতিবার সওকত মোল্লার খোঁজে যখন দিনভর বিভিন্ন জায়গা হানা দিল কেন্দ্রীয় এজেন্সি NIA, সেই তৃণমূল নেতা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দখলদারির একাধিক অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। সওকত মোল্লার পাশাপাশি তাঁর স্ত্রী এমনকী ভাইয়ের বিরুদ্ধেও দখলদারির ভুরি ভুরি অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। জীবনতলার অভিযোগকারী এক বাসিন্দা বলেছেন, 'এটা সওকত মোল্লার ভাই আবু, তারা জোর করে সরকারি জায়গার উপরে হোটেল বানিয়েছে। নদীর চর এটা। সওকত, তাঁর বউ আরও সব বাহিনী আছে, জোর করে এই ফিসারি জায়গা, তারপর হাউস, সব দখল। পুলিশ আমাদের কথা শোনেনি। এবং থানার মধ্যে ঢুকতে দেয়নি সেই সময়।'

 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বেসরকারি BEd-এর কলেজের আড়ালেও কি চলছে ডিগ্রি বিক্রির চক্র? চলছে কোটি কোটি টাকার লেনদেন?
বেসরকারি BEd-এর কলেজের আড়ালেও কি চলছে ডিগ্রি বিক্রির চক্র? চলছে কোটি কোটি টাকার লেনদেন?
Humayun Kabir: হুমায়ুন কবীরের বাড়িতে পৌঁছল পুলিশ
হুমায়ুন কবীরের বাড়িতে পৌঁছল পুলিশ
TMC News: ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কী বলছেন অভিযোগকারিণী ?
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কী বলছেন অভিযোগকারিণী ?
Passenger Train Service: নিউ ফরাক্কা লাইনে নতুন করে ফেলা হচ্ছে স্টোন চিপস্, কখন থেকে চালু হবে প্যাসেঞ্জার ট্রেন ?
নিউ ফরাক্কা লাইনে নতুন করে ফেলা হচ্ছে স্টোন চিপস্, কখন থেকে চালু হবে প্যাসেঞ্জার ট্রেন ?

ভিডিও

Siliguri News | শিলিগুড়ির নার্সিংহোমে অগ্নিকাণ্ড, আতঙ্কিত রোগী ও তাঁদের পরিজনেরা
Jibantala News | জীবনতলায় তুলকালাম, বিজেপি-ISF সংঘর্ষ | ABP Ananda LIVE
KMC News: ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে অভিযোগের শুনানি, শুনানির জন্য পাঠানো হয়েছে ১০ আধিকারিককে
Abhishek Banerjee | অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ
Siliguri News | শিলিগুড়ির সেবক রোডে নার্সিংহোমে অগ্নিকাণ্ডে আতঙ্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget