এক্সপ্লোর

Bhangar Bomb Blast : ভাঙড় বিস্ফোরণের মাস্টারমাইন্ড সওকতই, পেশ চার্জশিট, কী ঘটেছিল সেইদিন ? সবটা জানাল NIA

Saokat Molla : সওকতকেই এবার ভাঙড় বিস্ফোরণ মামলায় মূল অভিযুক্ত হিসেবে ঘোষণা করল NIA। এই মর্মে আদালতে চার্জশিটও পেশ করা হয়। কেন্দ্রীয় এজেন্সির দাবি, গোটা ঘটনার নেপথ্যে সওকত মোল্লাই ছিলেন।

কলকাতা : ২৬ মার্চ ২০১৮ সাল, তৎকালীন মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে জীবনতলায় জাহাঙ্গীরকে ঢুকতে না দেওয়া নিয়ে 'স্নেহের বকুনি' দিয়েছিলেন সওকত মোল্লাকে। বাস টার্মিনালের আবেদন করায় সওকতকে তৃণমূল নেত্রী বলেছিলেন, ''জীবনতলা কোনও বাস টার্মিনাল হওয়ার জায়গা? তুইতো ওখানে মারপিট করিস আর বোম বাঁধিস। তুই জানবি কি করে।'' আর এই সওকতকেই এবার ভাঙড় বিস্ফোরণ মামলায় মূল অভিযুক্ত হিসেবে ঘোষণা করল NIA। এই মর্মে আদালতে চার্জশিটও পেশ করা হয়। কেন্দ্রীয় এজেন্সির দাবি, গোটা ঘটনার নেপথ্যে সওকত মোল্লাই ছিলেন। সাহস করে কেউ তাঁর নাম বলতে পারেননি।

কী ঘটেছিল সেই দিন রাতে ?

১৮ মার্চ, বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার মাত্র ৬ দিনের মাথায় রাতে বিকট শব্দে কেঁপে ওঠে ভাঙড়ের চালতাবেড়িয়ার দক্ষিণ বামুনিয়া গ্রাম। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন, নির্মীয়মান এই ঘরে বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। এর পরের দিন সকালে উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ায় রাস্তার ধার থেকে উদ্ধার হয় দেগঙ্গার গাংনিয়া এলাকার ১৭৮ নম্বর বুথের তৃণমূল সভাপতি মসিউর কাজির ক্ষতবিক্ষত ও আংশিক ঝলসানো দেহ। 

সরকার পরিবর্তন হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে হিংসা মামলার ফাইল খুলে যায়। খোঁজ চলে সওকত-এর। এই ঘটনার মামলায় গত ৪ জুন দিনভর সওকত মোল্লার খোঁজে চিরুনি তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ির পাশাপাশি তাঁর অফিস, ছেলের রেস্তোরাঁ, আত্মীয়ের বাড়ি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতির বাড়ি, বিস্ফোরণের দিন নিহত তৃণমূলের বুথ সভাপতির বাড়ি, ধৃত তৃণমূল নেতার বাড়ি এবং বিস্ফোরণের দিন ব্যবহৃত অ্যাম্বুল্যান্স চালকের বাড়িতে হানা দেয় NIA । কিন্তু কোনও লাভ হয়নি। টানটান নাটকের পর তার পরের দিন রাতে রুবির মোড় থেকে, অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা সওকত মোল্লাকে গ্রেফতার করে NIA।

কেন্দ্রীয় এজেন্সির ৬৫ পাতার চার্জশিটে কী রয়েছে ?

এই মামলায় ৮৭ দিনের মাথায় মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে ৬৫ পাতার চার্জশিট জমা দিল কেন্দ্রীয় এজেন্সি। বিস্ফোরক আইনে চার্জশিট জমা দিয়েছে NIA. চার্জশিটে সওকত মোল্লাকে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। NIA-র দাবি, ভোটের আগে ভয় দেখানোর জন্য বোমা বাঁধা হচ্ছিল। ঘটনার সময় সওকত মোল্লা তৃণমূলের বিধায়ক ছিলেন। গোটা ঘটনার নেপথ্যে তিনিই ছিলেন। সাহস করে কেউ তাঁর নাম বলতে পারেননি। তাই তাঁর নামে তখন FIR হয়নি। তদন্তে সওকত মোল্লা কোনও সহযোগিতা করছেন না বলে দাবি করেছে NIA.

তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ কী বলেন ?

কুণাল ঘোষ জানান, ''এটা যদি প্রতিহিংসার চার্জশিট হয়, তবে প্রমান হয়ে যাবে। চার্জশিট মানেই কিন্তু তিনি অপরাধী নন। অনেক সময় চার্জশিট  মানে যেটা সাজাতে চায় সেটার একটা গল্প লিখে দিলেই হয়ে যায়। বিচার কোর্টে হবে। 

মঙ্গলবার সওকত মোল্লাকে আদালতে পেশ করার সময় ওঠে চোর স্লোগান। মাছ চোর, মাছ চোর...সওকতদা মাছ চোর...চোরের দলের সবাই চোর...। প্রাক্তন তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। আদালতে চার্জশিট পেস করার সময় NIA-র তরফে আবেদন করা হয়, সওকত মোল্লাকে যাতে প্রেসিডেন্সি সংশোধনাগারে না রাখা হয়। তৃণমূল নেতার আইনজীবী পাল্টা বলেন, এবার ওঁরা জেলটাও ঠিক করে দেবেন আপনারা? উত্তরে NIA-র আইনজীবী বলেন, আমরা ওঁর সুরক্ষার জন‍্যই বলেছি।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

Abhishek Banerjee : '৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
'৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan Landfall : ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
Cyclone Akvan News: ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget