এক্সপ্লোর

Kunal on Suvendu: 'আমি চাকরি করেছি, কিন্তু হু ইজ শুভেন্দু, ও সারদায় কেন গিয়েছিল?' তোপ কুণালের

Sarada Scam: সুদীপ্ত সেনের অভিযোগের ভিত্তিতে এখনই শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে তদন্ত করার দাবি করা হয়েছে তৃণমূলের তরফে।


কলকাতা: সুদীপ্ত সেনের চাঞ্চল্যকর অভিযোগের পরেই তৃণমূলের নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সুদীপ্ত সেনের অভিযোগের ভিত্তিতে এখনই শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে তদন্ত করার দাবি করা হয়েছে তৃণমূলের তরফে।  

কুণালের তোপ:
কুণাল ঘোষ (Kunal ghosh) বলেন, 'আমি সারদার মিডিয়া সেকশনে চাকরি করেছি, অনেক মানুষ সমস্যায় রয়েছেন। কিন্তু কিন্তু হু ইজ শুভেন্দু, ও সারদায় কেন গিয়েছিল? চাকরি করতে গিয়েছিল?' সুদীপ্ত সেনের চিঠিতে ছত্রে ছত্রে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে দাবি কুণালের। তিনি বলেন, 'শুভেন্দু অধিকারী ব্ল্যাকমেল করে করে টাকা নিয়েছে। সেবি দেখে দেব বলে টাকা নিয়েছে। বিপদে দেখব বলে টাকা নিয়েছে। সব অভিযোগ লেখা রয়েছে চিঠিতে। যার সংস্থার বিরুদ্ধে মামলা, তার মালিক খোদ বলছেন।' এই অভিযোগের ভিত্তিতে অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করার দাবি তোলা হয়েছে তৃণমূলের সাংবাদিক সম্মেলনে। তাপস রায়ের পাশাপাশি কুণাল ঘোষও এই দাবি করেন। 

রাজ্যপালকেও তোপ:
এই চিঠিগুলি রাজ্যপালের কাছে পাঠানো হবে। সেগুলি ইডি-সিবিআইয়ের কাছে পাঠাক রাজ্যপাল, তোপ কুণাল ঘোষের। কিন্তু না পাঠালে ধরে নেওয়া হবে কোনও কিছুর বিনিময়ে শুভেন্দুকে আড়াল করছেন রাজ্যপাল, অভিযোগ তৃণমূল নেতা কুণাল ঘোষের।

দেবাংশুর টুইট:
টুইট করে কটাক্ষ করেছেন তৃণূমল নেতা দেবাংশু ভট্টাচার্যও। টুইটে তিনি বলেন,'সিবিআই আরও গভীরে গিয়ে তদন্ত করুক। সারদাকর্তা স্পষ্ট করে বললেন, শুভেন্দু অধিকারী টাকা নিয়েছিলেন। প্রধানমন্ত্রী কেন অপরাধীদের আশ্রয় দিচ্ছেন, বিচার কোথায়?'

এদিন এই বিষয়ে প্রশ্ন করলে শুভেন্দু অধিকারী বলেন, 'এসব কথার উত্তর দেব না'। বিজেপি (BJP) নেতা শমীক ভট্টাচার্য, 'মানুষ কুণাল ঘোষের অসহায় অবস্থার কথা বলতে চাইতেন। তাঁর উপর অবিচারের কথা বলতে চাইতেন। পুলিশ তখন বনেট চাপড়ে থামিয়ে দিত। মানুষ আজ সুদীপ্ত সেনের ক্ষেত্রেও পুলিশকে দেখেছে।'

আরও পড়ুন: 'টাকা দিয়েছিলাম শুভেন্দু অধিকারীকে', সারদাকর্তা সুদীপ্ত সেনের মন্তব্য শোরগোল

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana: 'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget