এক্সপ্লোর

Sarada Scam: 'টাকা দিয়েছিলাম শুভেন্দু অধিকারীকে', সারদাকর্তা সুদীপ্ত সেনের মন্তব্যে শোরগোল

Sarada Chitfund: শুক্রবার বিধাননগর এমপি-এমএলএ কোর্টে হাজিরা দিতে এসে বিস্ফোরক ধৃত সারদাকর্তা।


কলকাতা: সারদা চিটফান্ড (Sarada Chitfund) মামলায় চাঞ্চল্যকর অভিযোগ। এবার অভিযোগ উঠে এল খোদ সারদাকর্তা সুদীপ্ত সেন (Sudipta Sen)। শুক্রবার বিধাননগর এমপি-এমএলএ কোর্টে হাজিরা দিতে এসে বিস্ফোরক ধৃত সারদাকর্তা। 

কী বলেছেন সুদীপ্ত:
তিনি বলেন, 'টাকা দিয়েছিলাম শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। চিঠি দিয়ে আদালতকে বিস্তারিত জানিয়েছি।' তিনি আরও বলেন, 'শুভেন্দু অধিকারীর ডাকে কাঁথিতে গিয়েছিলাম। জমি এবং প্ল্যান স্যাংশনের বিষয় নিয়ে গিয়েছিলাম।'

এর পরেই তৃণমূলের (TMC) তরফ থেকে আক্রমণ  শানানো হয়। সাংবাদিক বৈঠক করে এই দাবির ভিত্তিতে তদন্ত দাবি করে তৃণমূল নেতা কুণাল ঘোষ ও তাপস রায়। শুধু তাই নয়, এখনই শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি করেন তাঁরা।

গ্রেফতারের দাবি:
তাপস রায় বলেন, 'সিবিআই যদি নিজেকে নিরপেক্ষ দাবি করে, তাহলে এই বক্তব্যের পরে শুভেন্দু অধিকারীকে কাস্টডিতে নেওয়া উচিত, গ্রেফতার করা উচিত।' ওই চিঠিতে ছত্রে ছত্রে শুভেন্দু অধিকারীর নাম লেখা। এর আগেও শুভেন্দুর নামে চিঠি দিয়েছিলেন সুদীপ্ত সেন। কিন্তু এখনও পর্যন্ত কেন শুভেন্দুকে গ্রেফতার করা হয়নি? এমন প্রশ্ন তুলে আক্রমণ করেন তাপস রায়।

কুণাল ঘোষ বলেন, 'চিঠিতে একাধিক অভিযোগ তোলা হয়েছে। কী বলে, কীভাবে ব্ল্যাকমেল করে কত দফায় টাকা নেওয়া হয়েছে? সব অভিযোগে লেখা রয়েছে। শুভেন্দু সব জানেন। শুভেন্দু সিবিআই থেকে বাঁচতে, ইডি থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছেন। কেন্দ্রীয় এজেন্সিগুলি ব্যবহার করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। সিবিআই যাক কাঁথিতে। অবিলম্বে শুভেন্দুকে গ্রেফতার করা উচিত।' শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক নিরাপত্তা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে তৃণমূল।

দেবাংশুর টুইট:
টুইট করে কটাক্ষ করেছেন তৃণূমল নেতা দেবাংশু ভট্টাচার্যও। টুইটে তিনি বলেন,'সিবিআই আরও গভীরে গিয়ে তদন্ত করুক। সারদাকর্তা স্পষ্ট করে বললেন, শুভেন্দু অধিকারী টাকা নিয়েছিলেন। প্রধানমন্ত্রী কেন অপরাধীদের আশ্রয় দিচ্ছেন, বিচার কোথায়?'

আরও পড়ুন:  রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া, দক্ষিণ দিনাজপুরে ৩ দিন দিদার মৃতদেহ আগলে নাতনি

সেরা শিরোনাম

News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
Kolkata News: পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget