এক্সপ্লোর

Kolkata Metro Murder : মেট্রো স্টেশনে কেন সহপাঠীর হাতে খুন নাবালক? 'অপরাধের' পরও পরিবারের প্রশ্রয় !

রাতে দক্ষিণেশ্বর থানায় রানাকে টানা জেরা করেন ব্যারাকপুর কমিশনারেটের ডিসি সাউথ অনুপম সিং-সহ পুলিশ কর্তারা।

সমীরণ পাল, হিন্দোল দে, কলকাতা : ভয়ঙ্কর। হাড়হিম করা। অবিশ্বাস্য। স্কুলে ব্যাগে ছুরি নিয়ে ঘুরছে ছাত্র। আর সহপাঠীর সঙ্গে বচসা হওয়াতেই এলোপাথারি কোপ। তাও আবার ভিড়ে ঠাসা মেট্রো স্টেশনে। নিজে সিসিটিভির আওতায় আছে, তা জেনেও। যে কোনও মুহূর্তে আরপিএফ ধরতে পারে , তা জেনেও। এত মানুষ তাকে খুন করতে দেখছে , তা জেনেও হাত কাঁপেনি স্কুল ছাত্রের। একের পর এক কোপে শেষ করে দিয়েছে সহপাঠীকে। দক্ষিণেশ্বরের ঘটনায় কার্যত হতবাক মেট্রোযাত্রীরা। শঙ্কিত অভিভাবকরা। কেন খুন? এত আক্রোশ, এত দুঃসাহস কোত্থেকে আসে? পুলিশের তদন্তে সামনে এল অবিশ্বাস্য তথ্য। 

এই অপরাধের পিছনেও পাওয়া গেল বিহার-কানেকশন। শুক্রবার দুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সহপাঠী মনোজিৎ যাদবকে খুনের পর অভিযুক্ত রানা সিংকে ধরা যায়নি সঙ্গে সঙ্গে। সে সহপাঠীকে কুপিয়েই চম্পট দেয়। এই ঘটনার পর তার পরিবার তো ছেলেকে সমুচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করেইনি, বরং মাথার উপর রেখেছিল প্রশ্রয়ের হাত। তাই তো তাকে নিয়েই বিহারের বেগুসরাইয়ে পালানোর ছক কষেছিল পরিবার।

গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণেশ্বর থানার পুলিশ গতকাল রাতে হাওড়া স্টেশন থেকে রানা সিং-কে গ্রেফতার করে। সঙ্গে ছিল রানার মা-বাবা-বোন। রাতে দক্ষিণেশ্বর থানায় রানাকে টানা জেরা করেন ব্যারাকপুর কমিশনারেটের ডিসি সাউথ অনুপম সিং-সহ পুলিশ কর্তারা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এক কিশোরীকে কটূক্তি করা নিয়ে দুই সহপাঠী মনোজিৎ যাদব ও রানা সিংয়ের মধ্যে 
গন্ডগোলের সূত্রপাত। ১০ তারিখ এই নিয়ে দুই বন্ধুর বচসা হয়।  গতকাল শ্যামবাজার মেট্রো স্টেশনে ফের ঝামেলা বাধে। এরপর
দক্ষিণেশ্বর স্টেশনে মেট্রো থেকে নেমে মনোজিৎকে ছুরির কোপ মারে রানা। অভিযুক্ত গ্রেফতার হওয়ার পর বরানগরের  আলমবাজারে তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।  

এদিকে মেট্রো স্টেশনে ভর দুপুরে এমন ভয়ঙ্কর ঘটনায় ত্রস্ত নিত্যযাত্রীরা। বহু স্কুল পড়ুয়া, ছোট ছোট ছেলে মেয়েরা একাই যাতায়াত করে মেট্রো রেলে। শঙ্কিত তাদের পরিবারও। মেট্রোরেলেই যদি এমন পরিস্থিতি হয়, তাহলে কোন ভরসায় ছেলেমেয়েদের ছাড়বে তারা ! কিন্তু শুক্রবারের ঘটনার পরও শনিবার মেট্রো স্টেশনে দেখা গেল নিরাপত্তার বেহাল পরিস্থিতি। এবিপি আনন্দ-র ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে ব্রিজি অর্থাৎ শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে। নজরদারি সেভাবে নেই। ২-১ জন RPF কনস্টেবল থাকলেও তাঁদের কাউকেই জায়গায় দেখা যায়নি। রেল পুলিশের সক্রিয় ভূমিকা যেমন নেই, দেখা যায়নি কলকাতা পুলিশের কোনও কর্মীকে। স্বাভাবিক ভাবেই অভিযুক্ত ধরা পড়লেও স্বস্তিতে নেই মেট্রোযাত্রীরা। 

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget