এক্সপ্লোর

School collapse: ক্লাস চলাকালীন হঠাৎ ভেঙে পড়ল দেওয়াল, হেলে পড়ল স্কুলবাড়ি! ভিতরে ছিলেন সবাই... তারপর...

School Collapse in Panskura: আতঙ্ক ছড়িয়েছে শিক্ষিকা, অভিভাবক এবং পড়ুয়াদের মধ্যে। দেওয়াল ভেঙে পড়ার ঘটনার পরেই, তড়িঘড়ি ছাত্র-ছাত্রীদের স্কুল চত্বর থেকে বের করে নিয়ে আসেন শিক্ষিকারা

বিটন চক্রবর্তী, পাঁশকুড়া: ভয়াবহ ঘটনা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার শিশু শিক্ষাকেন্দ্রে! পাঁশকুড়া ব্লকের প্রতাপপুর ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কানাসী-কিশোরচক শিশু শিক্ষা কেন্দ্রে ক্লাস চলছিল রোজকার মতোই। ক্লাস চলাকালীনই হঠাৎ ভেঙে পড়ে একটি দেওয়াল। ক্লাস চলাকালীনই ভবনের একটি দেওয়াল ভেঙে পড়ে। পাশাপাশি শিশু শিক্ষা কেন্দ্রে দেখা গিয়েছে একটি বড়সড় ফাটল‌। এখানেই শেষ নয়, গোটা স্কুলবাড়িটাই হেলে পড়েছে বলেই জানা যাচ্ছে।  এই পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়েছে শিক্ষিকা, অভিভাবক এবং পড়ুয়াদের মধ্যে। দেওয়াল ভেঙে পড়ার ঘটনার পরেই, তড়িঘড়ি ছাত্র-ছাত্রীদের স্কুল চত্বর থেকে বের করে নিয়ে আসেন শিক্ষিকারা। বর্তমানে খোলা আকাশের নিচে চলছিল পড়াশোনা, তবে এতেও সামাল দেওয়া যাচ্ছে না পরিস্থিতি!

দেওয়াল ভেঙেছে, গোটা স্কুলবাড়িতে ফাটল! ভয়ঙ্কর পরিস্থিতি শিশু শিক্ষা কেন্দ্রের!

বর্তমানে ঘোর বর্ষা, ফলে আকাশের নিচে পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়াও সম্ভব হচ্ছে না। এদিকে স্কুলবাড়ির অবস্থাও এমন যে সেখানে পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়াও সম্ভব নয়। স্কুলের একটি দেওয়াল ইতিমধ্যেই ভেঙে পড়েছে, হেলে গিয়েছে গোটা স্কুলবাড়ি। বাড়িটির একাধিক জায়গায় ফাটল ধরেছে। এর ফলে, যে কোনও সময়ে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই স্কুলে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বেশ কিছুদিন খোলা আকাশের নিচে পড়াশোনা চালালেও, পরিস্থিতি আরও খারাপ হলে, আপাতত পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল, স্কুল কর্তৃপক্ষ ও ব্লক প্রশাসন। ঘটনার খবর পেয়েই বিদ্যালয় পরিদর্শনে আসেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এবং পাঁশকুড়া ব্লকের জয়েন্ট বিডিও।পরিস্থিতি খতিয়ে দেখে তাঁরা বলেন, 'ঝুঁকিপূর্ণ স্কুল ভবনটি আপাতত ব্যবহার করা যাবে না একেবারেই। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে অন্য একটি নিরাপদ জায়গায় বিদ্যালয়ের পঠনপাঠনের ব্যবস্থা করা হবে।'

অন্যদিকে এদিন, পশ্চিমবঙ্গ দিবসের সিলেবাসে অন্তর্ভুক্তিকরণ নিয়ে দীপক বর্মন বলেছেন, 'পশ্চিমবঙ্গ দিবস পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত হবে, এ বিষয়ে কিছু সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সিলেবাস তো কোনও স্ট্যাটিক বিষয় নয়। সিলেবাস সব সময় চলমান। সমাজের সঙ্গে সাযুজ্য রেখে এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে সিলেবাস তৈরি হয়। তার জন্য নির্দিষ্ট কমিটি তৈরি করা হয়। বিশেষজ্ঞ কমিটি থাকে। তারা মতামত দিলে সেই সিদ্ধান্তের ভিত্তিতে সিলেবাস তৈরি হয়। সেই কারণে সিলেবাস আজকের দিনের উপযোগী করবার জন্য ভাবনাচিন্তা করব। সেই সময় বিশেষজ্ঞ কমিটির সুপারিশ যদি থাকে, তবেই এর অন্তর্ভুক্ত হবে'।

 

আরও পড়ুন: Kamduni Incident: মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে কামদুনির নির্যাতিতার পরিবার, কী দাবি জানাচ্ছেন মৌসুমী-টুম্পারা?

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
Advertisement

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget