এক্সপ্লোর

Kamduni Incident: মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে কামদুনির নির্যাতিতার পরিবার, কী দাবি জানাচ্ছেন মৌসুমী-টুম্পারা?

Kamduni Case: মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কামদুনিকাণ্ডের ২ প্রতিবাদী মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল

কলকাতা: মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) 'জনতার দরবার'-এ কামদুনির নির্যাতিতার পরিবার। আজ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন, কামদুনিকাণ্ডের ২ প্রতিবাদী মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল। CID তদন্ত ও মামলায় গাফিলতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার পরিবার। ২০১৩ সালের ৭ জুন, কামদুনিতে ধর্ষণ-খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। বছরের পর বছর পেরিয়ে গেলেও, এখনও মেলেনি বিচার। বিভিন্ন সময়ে, বিভিন্ন প্রতিবাদে বারে বারে উঠে এসেছে কামদুনির সেই নারকীয় ঘটনার কথা। কিন্তু আদালতে সেই মামলা এখনও বিচারাধীন। আর এবার, 'জনতার দরবার'-এ কামদুনির নির্যাতিতার পরিবার।

'জনতার দরবার'-এ এসে, কী জানাচ্ছেন মৌসুমী কয়াল?

এই বিষয়ে এদিন মৌসুমী কয়াল জানাচ্ছেন, 'কামদুনি নিয়ে তো আমাদের ১৩ বছরের লড়াই। বিগত সরকারের আমলে ১৩ বছরেও আমরা বিচার পাইনি। ফার্স্ট ট্র্যাক কোর্টে যারা ফাঁসির আসামি ছিল, তাদের ছেড়ে দিয়েছিল হাইকোর্ট। বেকসুর খালাস করে দেওয়া হয়েছিল। সেই সময়ে বিরোধী দলনেতা ছিলেন, মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উনি আমাদের গ্রামে গিয়েছিলেন। মিটিং মিছিল ও করেছিলেন। উনি বলেছিলেন, যখন সরকারে আসব, বিচার পাইয়ে দেব। হাইকোর্টে সবাইকে বেকসুর খালাস করে দেওয়ার পরে, শুভেন্দু অধিকারীই আমাদের হাতটা শক্ত করে ধরেছিলেন। সুপ্রিম কোর্টে সমস্ত উকিলের ব্যবস্থাও উনিই করে দিয়েছিলেন। হাইকোর্টে কেসটা বিচারাধীন। কিন্তু যেহেতু নতুন সরকার এসেছে, আমরা সেই বিচারের দাবিতেই আমরা আর দেখা করতে এসেছি। আমাদের দাবি, আমরা যেন বিচার পাই। পুনরায় খোলা হোক কামদুনি ফাইল। এই সরকার যেন কামদুনিবাসীকে বিচার পাইয়ে দেন।'

'জনতার দরবার'-এ এসে, কী জানাচ্ছেন টুম্পা কয়াল?

প্রত্যেক সপ্তাহেই মুখ্যমন্ত্রীর এই দরবারে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাঁদের সমস্যার কথা তুলে ধরতে আসেন। আর আজ, মুখ্যমন্ত্রীর দরবারে কামদুনির নির্যাতিতার পরিবার। এই বিষয়ে টুম্পা কয়াল বলছেন, 'মুখ্যমন্ত্রী বারুইপুরে গিয়ে বলেছেন, আইনের দিক থেকে এই বিষয়ে সরকার আমাদের সাহায্য করবেন এবং সরকারি আইনজীবীদের দিয়ে পুনরায় সুপ্রিম কোর্টে মামলাটা দেখবেন। আজ এখানে একটাই দাবি নিয়ে এসেছি, যারা বেকসুর খালাস হয়ে গিয়েছে, যাদের বেকসুর খালাস করার জন্য ১৬ জন PP বদল করিয়েছিল প্রাক্তন সরকার, সেই ৪জনকে আবার জেলের মধ্যে ঢোকানো হোক এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

কী বলছেন কামদুনির নির্যাতিতার পরিবার

নির্যাতিতার পরিবারের তরফ থেকে এদিন বলা হয়েছে, 'CID কীভাবে কামদুনি কেসে গাফিলতি করেছে, সেগুলোই আজ মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে চাই। CID আমাদের কেস ট্যাম্পারিং করেছে, আমরা সাক্ষীরা যা জানি, আদালতে বলতে দেওয়া হয়নি। অনেক প্রমাণ আছে... বলতে গেলে ইতিহাস হয়ে যাবে। ৫৪ জনের মধ্যে মাত্র ২২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সাজিয়ে সাক্ষী আনা হয়েছে। যে ৪ জন ছাড়া পেয়েছে, শুধু প্রমাণের অভাবে। বিচারপতি জয়মাল্য বাগচী বলেই দিয়েছিলেন যে, রাজ্য়সরকারের গাফিলতিতেই এই রায় দিতে হচ্ছে।'

আরও পড়ুন: Sabyasachi Chakrabarty: দীর্ঘ বিরতির পরে নতুন চরিত্রে সব্যসাচী চক্রবর্তী, ওয়েব সিরিজে থাকছেন মিঠুও!

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
News Live Updates: আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Advertisement

ভিডিও

RSS News: 'সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে হবে', বার্তা দত্তাত্রেয় হোসাবালের
Nadia News: তৃণমূল নেতার বাড়ির কাছে ফাটল বোমা, বিস্ফোরণে জখম ২ | ABP Ananda Live
Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget