এক্সপ্লোর

School Reopening: ২২ মাস পর স্কুলে ফেরা, শেষ মুহূর্তে পোশাক 'বিড়ম্বনায়' ছাত্র-ছাত্রীরা

রাত পোহালেই অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য খুলছে স্কুলের দরজা। সরকারি হোক বা বেসরকারি, স্কুল যাওয়া মানেই নির্দিষ্ট ইউনিফর্ম। জুতো, মোজা, শীতের ব্লেজার থেকে টাই।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: কয়েক ঘণ্টা পর ফের স্কুলে ফেরা (School Reopening)। যারা এখন অষ্টম এবং নবমে, তারা স্কুলে ফিরছে ২২ মাস পর। স্কুলে যাওয়ার প্রস্তুতিতে অবাক কাণ্ড! কারও ছোট হয়ে গিয়েছে জুতো। কারও পড়াই যাচ্ছে না ইউনিফর্ম! 

রাত পোহালেই অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য খুলছে স্কুলের দরজা। সরকারি হোক বা বেসরকারি, স্কুল যাওয়া মানেই নির্দিষ্ট ইউনিফর্ম। জুতো, মোজা, শীতের ব্লেজার থেকে টাই। মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) স্কুল খোলার ঘোষণা আর পড়ুয়াদের স্কুলে যাওয়ার মধ্যে ব্যবধান ৩ দিনের। আর তার মধ্যেই ইউনিফর্ম নিয়ে বিড়ম্বনা। 

কসবার বাসিন্দা বালিগঞ্জ শিক্ষা সদনের নবমে ওঠা অগ্নিমিত্রা চট্টোপাধ্যায়। ক্লাস সেভেনে পড়াকালীন শেষ ক্লাস করেছে স্কুলে গিয়ে। এখন স্কুলে যাওয়ার প্রস্তুতি নিতে গিয়ে জুতোই খুঁজে পাচ্ছে না। ইউনিফর্মও ছোট গিয়েছে। তাই বানাতে হচ্ছে নতুন করে। 

যোধপুর পার্ক বয়েজের ঈশানজিৎ নস্কর অষ্টম শ্রেণির পড়ুয়া।  জুতো পরতে গিয়ে ঘেমে নেয়ে একসা। ২২ মাস পর স্কুলে যেতে গিয়ে পুরনো জুতো পায়েই ঢোকে না আর। এই সমস্যা দু-একজনের নয়। সব স্কুলেই। নবম থেকে দ্বাদশের পড়ুয়ারা মাঝে দুবার স্কুলে এলেও, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের অষ্টম ও নবমে ওঠা পড়ুয়ারা ২২ মাস ধরে বাড়িতে বন্দি।

অনলাইন ক্লাসে তো আর জুতো লাগে না। সব ক্ষেত্রে অন লাইন ক্লাসের সময় স্কুল ইউনিফর্মও পরতে হত না। আর এখন তাই স্কুল খোলার আনন্দ অনেকটাই যেন ধামাচাপা পড়ে গিয়েছে মাপসই জুতো আর পোশাকের অভাবে। 

ফিউচার ফাউন্ডেশনের অষ্টম শ্রেণির পড়ুয়া শ্রুতি দাস বহু চেষ্টা করেও, স্কুলে যাওয়ার ফ্রক পরতে পারল না। কী করে এত তাড়াতাড়ি নতুন ইউনিফর্ম পাওয়া যাবে, তা নিয়ে হাত কামড়াচ্ছে শ্রুতির মতো বহু পড়ুয়া। 

একাধিক স্কুল কর্তৃপক্ষ অবশ্য বলছে, এই সমস্যা সর্বজনীন। গত দু’বছরে বাড়িতে থেকে থেকেই বড় হয়ে গিয়েছে পড়ুয়ারা। তাই আগামী কয়েকদিন ইউনিফর্মের ব্যাপারে নমনীয় নীতি নিচ্ছে একাধিক স্কুল। 

সব মিলিয়ে স্কুলে কিংবা পাড়ায়, শিক্ষালয় যাওয়াকে ঘিরে বাড়িতে খোঁজ পড়েছে ইউনিফর্মের। যা ছোট হয়ে যাওয়ায়, নতুন নতুন তৈরির কথা ভাবছে, সিংহভাগ পড়ুয়া। 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget