এক্সপ্লোর

SEALDAH - BALURGHAT EXPRESS : সুখবর শোনাল রেল, সরাসরি 'এক্সপ্রেসে' জুড়ছে শিয়ালদা-বালুরঘাট, ট্রেন ছুটবে রোজ

Indian Railways : কবে থেকে চালু হচ্ছে যাত্রা ? রেলমন্ত্রকের বিবৃতি বলছে, যত দ্রুত সম্ভব।

কলকাতা : উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর। দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বাসিন্দাদের জন্য আনন্দ-এক্সপ্রেস বার্তা দিল ভারতীয় রেল (Indian Railways)। এবার থেকে সরাসরি ট্রেন সংযোগে জুড়তে চলেছে শিয়ালদা-বালুরঘাট (SEALDAH-BALURGHAT EXPRESS)। দৈনিক এক্সপ্রেস ট্রেন চালুর ব্যাপারে ছাড়পত্র দিয়ে দিয়েছে রেলমন্ত্রক (Railway Ministry)।

রেলমন্ত্রক সুবাদে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে উল্লেখ, রাত সাড়ে ১০ টায় শিয়ালদা থেকে বালুরঘাটের উদ্দেশে রোজ পাড়ি দেবে শিয়ালদা-বালুরঘাট এক্সপ্রেস। সূচি অনুযায়ী সকাল সাড়ে ৮ টায় যা পৌঁছে যাওয়ার কথা বালুরঘাটে। আর দক্ষিণ দিনাজপুরের শহর থেকে রোজ সন্ধে ৭ টায় ছেড়ে পরেরদিন ভোর ৪ টে ২০ মিনিটে তা শিয়ালদা পৌঁছে যাবে বলেই জানাচ্ছে রেলের তরফে প্রকাশিত সূচি।

কবে থেকে চালু হচ্ছে যাত্রা ? রেলমন্ত্রকের বিবৃতি বলছে, যত দ্রুত সম্ভব। নতুন এক্সপ্রেস ট্রেন পাওয়ার প্রসঙ্গে বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar) জানিয়েছেন, জেলার বাসিন্দাদের বহুদিনের দাবি নিজেদের একটা ট্রেন। সেটা সত্যি হতে চলেছে। রাজধানী কলকাতা এবার দক্ষিণ দিনাজপুরের মানুষদের আরও কাছে। সাংসদ হয়ে কথা দিয়েছিলাম দৈনিক এক্সপ্রেস ট্রেনের। সেটা সত্যি হতে চলেছে। উল্লেখ্য, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর সঙ্গে এদিনই রেলের বিবৃতি সহ ছবি দিয়ে যে খবর ভাগ করে নিয়েছেন তিনি। 

প্রসঙ্গত, শিয়ালদা থেকে বালুরঘাটের ট্রেন অবশ্য রয়েছে। মালদা টাউনের জন্য গৌর এক্সপ্রেস (Gour Express) যায় বালুরঘাট পর্যন্ত। অবশ্য পুরো ট্রেন নয়, লিঙ্ক ট্রেন সেক্ষেত্রে রওনা দেয় দক্ষিণ দিনাজপুরের দিকে। যে ট্রেনে পৌঁছতে অনেকটা সময় লাগে বলেই বালুরঘাটবাসীর দাবি। অনেকেই সময় বাঁচাতে বাসের পরিষেবা নেন বাধ্য হয়ে। 

এছাড়া হাওড়া স্টেশন থেকে বালুরঘাট পর্যন্ত রয়েছে একটি এক্সপ্রেস ট্রেন। যাতে সরাসরি পৌঁছনো যায় বালুরঘাটে। এছাড়া রয়েছে তেভাগা এক্সপ্রেস (Tebhaga Express)। কলকাতা স্টেশন থেকে ছেড়ে যে ট্রেন যায় বালুরঘাটের ওপর দিয়ে। তবে শিয়ালদা থেকে সরাসরি বালুরঘাটের এক্সপ্রেস ট্রেন ছিল না এর আগে। তাই রেলের নতুন এই এক্সপ্রেস ট্রেনের ঘোষণা কলকাতাকে আরও কাছে এনে দেবে বালুরঘাটের বাসিন্দাদের।


SEALDAH - BALURGHAT EXPRESS : সুখবর শোনাল রেল, সরাসরি 'এক্সপ্রেসে' জুড়ছে শিয়ালদা-বালুরঘাট, ট্রেন ছুটবে রোজ

আরও পড়ুন- বছরে একবারই তৈরি এই 'বিশেষ' জিলিপি! খেতে হলে যেতে হবে এখানে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে খোদ এবার অভিযোগকারীকেই তলব ED-র
সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে খোদ এবার অভিযোগকারীকেই তলব ED-র
Annapurna Yojana: অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget