এক্সপ্লোর

Train Fire : শিয়ালদা স্টেশনে নৈহাটি লোকালে আগুন

শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে থাকা নৈহাটি লোকালে লেগে গেল আগুন। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যে। 

অর্ণব মুখোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : মঙ্গলবার কোচবিহারের পর বুধবার ফের দুর্ঘটনার মুখে রেল, এই বাংলাতেই। এবার শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে থাকা নৈহাটি লোকালে লেগে গেল আগুন। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যে। 

তখনও ভোরের আলো ফোটেনি। কিন্তু এ সময়টাও শিয়ালদা স্টেশন মোটেই শুনশান থাকে না। প্রথম লোকালে চেপেই কাজে রওনা দেন বহু যাত্রী। পূর্ব রেল সূত্রে খবর, ভোর ৪টে ৮ মিনিটে শিয়ালদা স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ নৈহাটি লোকাল।  হঠাৎই দেখা যায় আগুন। প্রথম কামরার ওপরে প্যান্টোগ্রাফ, ওভারহেড তার স্পর্শ করতেই আগুনের ফুলকি দেখা যায়। হইহই করে ওঠেন উপস্থিত রেলকর্মীরা। বিপদ এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় সঙ্গে সঙ্গেই।  

সৌভাগ্যের বিষয়, কামরায় কোনও যাত্রী ছিলেন না। তাই বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়। এরপর ট্রেনটিকে নিয়ে যাওয়া হয় কারশেডে। বিকল্প EMU রেক আনার পর, ৪টে ১৯ মিনিটে রওনা দেয় সকালের প্রথম নৈহাটি লোকাল। প্রতিদিনের মতোই সেই লোকালে ছিলেন নিত্যযাত্রীরা। ভোর হতে না হতেই এমন ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। 

মঙ্গলবারই উত্তরবঙ্গে একটি রেল দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। কোচবিহারে বামনহাট স্টেশনে ট্রেনের সঙ্গে জোড়ার সময় সজোরে ধাক্কা মারে ইঞ্জিন। ছিটকে পড়ে আহত হন শিলিগুড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রীরা। ট্রেনের কামরাও ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় ফের একবার রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কয়েকজন আহত হয়েছেন, তবে বড় কোনও দুর্ঘটনা নয়, জানিয়েছে রেল।  

কিন্তু প্রশ্ন, গত দুই বছরে সারা দেশে একের পর এক রেল দুর্ঘটনা ঘটেছে। রাজ্যেও ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তারই মধ্যে এই দুর্ঘটনাগুলি  রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে।  

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
Chorbagan Stampede Deaths: ‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
BJP News : 'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
RSS Chief on Chorbagan Pujo: আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'
আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'

ভিডিও

College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো
Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget