এক্সপ্লোর

Panchayat Poll 2023: মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনেও তুমুল অশান্তি, রিপোর্ট চাইল রাজ্য নির্বাচন কমিশন

সব অশান্তির রিপোর্ট চাইল রাজ্য নির্বাচন কমিশন। কেন মনোনয়ন জমা দেওয়া যাচ্ছে না, প্রশ্ন কমিশনের। বোমা ও অস্ত্র উদ্ধারের ব্যাপারে কড়া নির্দেশ জেলাগুলিকে। 

কলকাতা: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনেও তুমুল অশান্তি। রণক্ষেত্র মুর্শিদাবাদের ডোমকল। আসানসোলের বারাবনিতে তৃণমূল বনাম সিপিএম সংঘর্ষ। লাভপুরে আক্রান্ত বিজেপি কর্মী-নেতারা। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থীদের মারধর। সব অশান্তির রিপোর্ট চাইল রাজ্য নির্বাচন কমিশন। কেন মনোনয়ন জমা দেওয়া যাচ্ছে না, প্রশ্ন কমিশনের। বোমা ও অস্ত্র উদ্ধারের ব্যাপারে কড়া নির্দেশ জেলাগুলিকে। 

মনোনয়ন পর্বে ফের অশান্তি: ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। গতকাল থেকে শুরু হয়েছে মনোনয়ন পর্ব। পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) দিন ঘোষণার পর মনোনয়ন পর্ব থেকেই ঝরল রক্ত। আর এটাই ফের একবার প্রশ্ন তুলে দিল। আদৌ শান্তিপূর্ণভাবে হবে ২০২৩-এর গ্রাম বাংলার ভোট? না কি আঠেরোর অ্যাকশন রিপ্লে দেখতে হবে রাজ্যবাসীকে? প্রথম দিনের পর দ্বিতীয় দিনও রাজ্যের বিভিন্ন প্রান্তে মনোনয়ন ঘিরে চলল দফায় দফায় অশান্তি।

ঠিক কী ঘটেছে?

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনে রণক্ষেত্র মুর্শিদাবাদের ডোমকল। দফায় দফায় অশান্তি। সিপিএম-কংগ্রেসকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ডোমকলের সারাংপুর অঞ্চলের তৃণমূল সভাপতি বাসির মোল্লার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। বাম-কংগ্রেসের অভিযোগ, আজ সকালে মনোনয়ন জমা দিতে গেলে ডোমকল বিডিও অফিস ঘিরে রাখে তৃণমূলের সশস্ত্র বাহিনী। এই নিয়ে দু’পক্ষের মধ্যে মারপিট, ধস্তাধস্তি শুরু হয়। বাঁশ, লাঠি নিয়ে ধাওয়া করতে দেখা যায়। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এরপরই প্রতিরোধ গড়ে তোলেন বাম-কংগ্রেস কর্মীরা। মিছিল করে গিয়ে তাঁরা মনোনয়ন জমা দেন। অশান্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ সুপার (লালবাগ) অসীম খানের নেতৃত্বে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় র‍্যাফ, কমব্যাট ফোর্স। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবহার করা যাবে না সিভিক ভলান্টিয়ার। স্পষ্ট নির্দেশ ছিল বিচারপতি রাজাশেখর মান্থার। ডোমকলে তাও রাস্তায় সিভিক ভলান্টিয়ার। কী করে? উঠছে প্রশ্ন।

মনোনয়ন ঘিরে আসানসোলের বারাবনিতে উত্তেজনা। তৃণমূল ও সিপিএম কর্মীদের সংঘর্ষ। বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে আসার সময় দুই দলের সংঘর্ষ বাধে। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে তৃণমূল ও সিপিএম। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বীরভূমের লাভপুরে মনোনয়ন জমা দিতে আসার সময়, বিজেপি কর্মীদের মারধর, মণ্ডল সহ সভাপতির পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। লাভপুরের জামনা অঞ্চলের বিজেপির মণ্ডল সহ সভাপতি সোমনাথ মণ্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ২ বিজেপি কর্মী আহত। বাঁকুড়ার বিষ্ণুপুরে মনোনয়ন ঘিরে অশান্তি। বিজেপি প্রার্থীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির বিষ্ণুপুর গ্রামীণ মণ্ডল ১-এর সভাপতি তপন মাজুরির নেতৃত্বে এদিন ৫০  জন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে যান। বিডিও অফিসে ঢোকার আগেই তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। 

আরও পড়ুন: Diabetes in India: চোখ রাঙাচ্ছে ডায়াবেটিস! গোয়ায় সর্বোচ্চ, ICMR রিপোর্টে বাংলার ছবিটা কী?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”
অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”
Dilip Ghosh : 'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget