এক্সপ্লোর

Selim Attack Governor: 'শাহের নির্দেশে রাজ্যপাল বিজেপির নেতা হওয়ার চেষ্টা করছেন' আক্রমণ সেলিমের

West Bengal News: অমিত শাহের নির্দেশে সি ভি আনন্দ বোস বিজেপি নেতা হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তাঁর। শুধু তাই নয়, রাজভবন গণতন্ত্রকে ধ্বংস করতে চায় বলেও মন্তব্য করেছেন তিনি। 

কলকাতা: এবার রাজ্যপালকে বেনজির আক্রমণ মহম্মদ সেলিমের (Md. Selim) । অমিত শাহের (Amit Sha) নির্দেশে সি ভি আনন্দ বোস (C V Anand Bose) বিজেপি নেতা হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তাঁর। শুধু তাই নয়, রাজভবন গণতন্ত্রকে ধ্বংস করতে চায় বলেও মন্তব্য করেছেন তিনি। 

কী বললেন মহম্মদ সেলিম? 

এদিন সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, 'এরাজ্যে বিজেপির কোনও পাতে দেওয়ার মতো নেতা নেই। তাই অমিত শাহের (Amit Shah)নির্দেশে রাজ্যপাল বিজেপির নেতা হওয়ার চেষ্টা করছেন।রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন রাজ্যপালকে সেই জায়গাটা করে দিচ্ছে।রাজভবন গণতন্ত্রের বিরোধী।রাজভবন গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। মমতা রাজ্যের গণতন্ত্রকে ধ্বংস করেছেন।রাজ্যপাল এসে কি সেই লাশের ওপর ধূপকাঠি জ্বালাবেন? সরকারের প্রধান হিসাবে তিনি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব মুখ্যমন্ত্রীকে ডাকতে পারেন।আমরা চাই তিনি সেটাই করুন।'

রাজ্য়ের সাংবিধানিক প্রধান রাজ্যপাল। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে লাগামহীন সন্ত্রাসের সাক্ষী হয়েছে রাজ্য়। ভাঙড় থেকে ক্য়ানিং, একের পর এক মৃত্য়ু, মুড়ি মুড়কির মতো বোমাবাজি, গুলি, লাঠি-বাঁশ হাতে দুর্বৃত্তদের দাপাদাপি, লাগামহীন হিংসার মধ্য়েই সন্ত্রাসবিদ্ধ ভাঙড়, ক্য়ানিং, কোচবিহারের মতো জায়গায় ছুটে গিয়েছেন রাজ্য়পাল। এনিয়ে রাজ্য়পালকে একাধিবার আক্রমণ করেছেন মদন মিত্র। আর এবার একইভাবে সি ভি আনন্দ বোসের দিকে আক্রমণের তির ছুড়ে দিলেন সিপিএমে রাজ্য সম্পাদক। 

গত ১৭ জুন মদন মিত্র (Madan Mitra) বলেন, “একটা কথা রাজ্যপালকে বলব, এই লাইনে না এসে, কানে একটা বাড়ি গুঁজে একটু চশমাটা উল্টে পড়লে, আমাদের সাউথের যে হিরো আছে না, রজনিকান্তের বাজার খারাপ হয়ে যেত।’’ এরপর গত ৩০ জুন কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, "১১ তারিখে টিকিট কাটতে হচ্ছে সিভি বাসু। ফিরিয়ে নেবে। কেন রাখবে? ওর একটা আশা জেগেছিল। আশার ছলনে ভুলি... ধনকড়ের মতো আমিও একটা হনু হব। কিছু করতে পারবে না।''

এদিকে ভোট-হিংসায় দেগঙ্গায় নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যপাল। রাজভবন থেকে ফোন করে নিহতর পরিবারের সঙ্গে কথা রাজ্যপালের।কোচবিহারেও গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন আনন্দ বোস। তৃণমূল প্রার্থীর আহত স্ত্রীকে দেখতে দিনহাটা হাসপাতালে যান রাজ্যপাল।বাসন্তীর নিহত যুব তৃণমূল কর্মীর মেয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন রাজ্যপাল।পুরুলিয়ার নিহত তৃণমূল নেতার পরিবারের সঙ্গেও কথা বলেন আনন্দ বোস।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Oral Health: কতবার দাঁত মাজলে দূরে থাকবে হৃদরোগ? কী বলছে গবেষণা?

সেরা শিরোনাম

জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
West Bengal News Live : 'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget