এক্সপ্লোর

Oral Health: কতবার দাঁত মাজলে দূরে থাকবে হৃদরোগ? কী বলছে গবেষণা?

Health News: Nature Journal's Scientific Reports-এর সম্প্রতি প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্রটি।

কলকাতা: দাঁতের স্বাস্থ্য়ের উপর নির্ভর করে অনেককিছু। শুধু সৌন্দর্য বা দাঁত-মাড়ি ভাল থাকা নয়। দাঁতের স্বাস্থ্য়ের উপর নির্ভর করছে সামগ্রিক স্বাস্থ্য- বিশেষ করে হৃদযন্ত্র সংক্রান্ত স্বাস্থ্য। দাঁতের যত্ন ঠিকমতো না নিলে প্রভাব পড়ে হৃদযন্ত্রে। Cardiovascular রোগের ঝুঁকি বাড়তে পারে। এমনটাই উঠে এসেছে সদ্য প্রকাশিত একটি গবেষণাপত্রে।

কোথায় প্রকাশিত:
Nature Journal's Scientific Reports-এর সম্প্রতি প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্রটি। জাপানের ওসাকা ইউনিভার্সিটি হসপিটাল (Osaka University Hospital)-এর কয়েকজন চিকিৎসক গবেষক এই সমীক্ষা চালিয়েছিলেন। ২০১৩ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের মার্চের মধ্যে ওই হাসপাতালে যাঁরা অস্ত্রোপচার, চিকিৎসা পরীক্ষার জন্য় ভর্তি ছিলেন তাঁদের উপর সমীক্ষা করা হয়েছে। এছাড়া ওই সময়ের মধ্যে যাঁরা হাসপাতালের দন্ত চিকিৎসা বিভাগে চিকিৎসার জন্য এসেছিলেন তাঁদের থেকেও তথ্য সংগ্রহ করা হয়েছে। সেই তথ্যের উপরেই চলেছে বিশ্লেষণ। 

মোট ১৬৭৫ জনের উপর এই সমীক্ষা চলেছে। প্রত্যেকের বয়স ২০ বছরের বেশি। সবাইকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। Group MN-এ ছিলেন ৪০৯ জন। তাঁরা প্রতিদিন দুবেলা করে দাঁত মাজেন। Group Night-এ ছিলেন ৭৫১ জন। তাঁরা শুধুমাত্র রাতে দাঁত মাজেন। Group M-এ যাঁরা ছিলেন তাঁরা শুধু সকালে দাঁত মাজেন। এমনও লোক পাওয়া গিয়েছিল যাঁরা নিয়মিত দাঁত মাজেন না, তাঁদের Group None -এ রাখা হয়েছিল। 

কী বলা হয়েছে ওই গবেষণাপত্রে?
গবেষকদের দাবি, নিয়মিত দাঁত ও মাড়ি সাফ রাখা প্রয়োজন। কারণ, মুখে সহজেই ব্যাকটেরিয়া জন্মাতে পারে। সেটা থেকে সহজেই সংক্রমণ ছড়ায়। মুখের সংক্রমণ সহজেই রক্তে মিশতে পারে। যা থেকে দেহের অন্য়ত্র প্রদাহজনিত সমস্যা তৈরি হতে পারে বলে জানাচ্ছেন গবেষকরা। সেখান থেকে তৈরি হতে পারে কার্ডিওভাস্কুলার সমস্যাও।

গবেষকদের দাবি, দিনে দুবেলা ঠিকমতো দাঁত মাজলে এই সমস্যা থেকে অনেকটাই দূরে থাকা যায়। Oral Health ঠিক রাখার জন্য নিয়মিত দাঁত মাজা জরুরি বলে জানানো হয়েছে গবেষণায়। পাশাপাশি Oral Health-এর সঙ্গে বাকি স্বাস্থ্যের যে সম্পর্ক রয়েছে তা বেরিয়ে এসেছে এই সমীক্ষার ফলাফলে। তবে শুধুমাত্র দুবেলা দাঁত মাজাই নয়। প্রয়োজনে চিকিৎসক দেখানোর কথা বলেছেন তাঁরা। দাঁতের মাঝে Plaque এবং tartar জমে যায়, যা থেকে সংক্রমণ ছড়ায়। সেগুলি ঠিক রাখার জন্য সপ্তাহে অন্তত একদিন ফ্লসিং-এর পরামর্শও দেওয়া হয়েছে। নয়তো নিয়মিত চিকিৎসকের কাছে গিয়ে সেই সমস্যার সুরাহা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। 

American Dental Association-এর তরফেও দিনে দুবেলা দাঁত মাজা এবং সপ্তাহে একদিন Flossing -এর পরামর্শ দেওয়া হয়।

তথ্যসূত্র: https://www.nature.com/articles/s41598-023-37738-1

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: স্কুল শেষ করে কলেজে? পাখির চোখ হোক 'পার্সোনাল ব্র্যান্ডিং'

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget