এক্সপ্লোর

Seuli Saha on I-PAC: 'তৃণমূলনেত্রীকে অনেক ভুল তথ্য দেওয়া হয়েছিল', I-PAC নিয়ে এবার সরব তৃণমূল বিধায়ক শিউলি সাহা

Seuli Saha: I-PAC-র ওপর বাড়তি নির্ভরশীলতা ভুল ছিল, দাবি প্রাক্তন মন্ত্রী শিউলি সাহার।

কলকাতা: I-PAC নিয়ে বাড়ছে ক্ষোভ, এবার সরব কেশপুরের তৃণমূল বিধায়ক। বিধানসভা নির্বাচনের পরেই I-PAC-র ওপর বাড়তি নির্ভরতা নিয়ে একাধিক তৃণমূল নেতারা মুখ খুলেছিলেন। এবার সেই তালিকায় সামিল হল শিউলি সাহার (Seuli Saha) নাম। 

কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা এবিপি আনন্দের কাছে I-PAC-র ওপর বাড়তি নির্ভরশীলতা নিয়ে মুখ খোলেন। 'পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সব সিট হেরে যাওয়াটা আমার কাছে খুব আশ্চর্যের। বিস্মিত হচ্ছি। তবে কেন এমন হল, দলের তা পোস্টমর্টেম করে দেখা উচিত। কোথাও কী খুব নির্ভরশীল হয়ে আমরা ভুল করলাম! কোথাও কী ভুল তথ্য আমাদের কাছে এল! তৃণমূলনেত্রীকে অনেক ভুল তথ্য দেওয়া হয়েছিল', বলেন শিউলি।

আরও পড়ুন:- 'দলের মধ্যে গদ্দার ঢুকে আছে', বিধানসভা নির্বাচনে বীরভূমে তৃণমূলের ফলাফল নিয়ে বিস্ফোরক কাজল শেখ 

'দল যতদিন তৃণমূলনেত্রীর ওপর নির্ভরশীল ছিল, ততদিন তো আমরা ওই ৩০ থেকে ঘুরে জিতেছি। অভিষেকবাবু খেটেছেন, কাজ করেছেন। তবে আমার ক্ষেত্রে তো I-PAC-র কোনও ভূমিকা ছিল না', ইঙ্গিতপূর্ণ মন্তব্য শিউলির। এরপরেই I-PAC-র বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগ আনেন শিউলি সাহা। তিনি যোগ করেন, 'I-PAC-র যিনি অবর্জাভার ছিলেন, আমি দুইবার, তিন বদল করেছি। ভুল তথ্য আসছিল বলে আমি বলেছিলাম এবং তাতে বদলও করে দিয়েছিল। নিখুঁত তথ্য আসছিল না। তাই দলকে বদল করতে বলেছিলাম। দলকে বলব সবটা ভালভাবে দেখতে। বিরোধীতে আছি, গঠনমূলক সমালোচনা তো হবে। তবে এটুকু বলব যে দিদির কাছে অনেক ভুল খবর গিয়েছে।'

অবশ্য শিউলি কিন্তু একা নন, I-PAC-র বিরুদ্ধে আরও অনেক তৃণমূল নেতাই মুখ খুলেছেন। দলের পরাজয়ের পর কল্যাণ বন্দোপাধ্যায় দাবি করেন, 'I-PAC-র একজনকে অ্যারেস্ট করল, তাঁদেরকে নিয়ে গিয়ে বলল, ইমিডিয়েট তৃণমূলের সঙ্গ ছাড়তে হবে। …সমস্ত ডাটা , তৃণমূলের সব ডাটা বিজেপির কাছে চলে গেল। ..দু-তিন দিন আগে হয়েছে।..এটা গণতন্ত্র নাকি ?! দিদিও তো প্রচুর পরিশ্রম সারাবছর করেন, অভিষেকও তো সারা বছর পরিশ্রম করেন।সবাই মিলে পরিশ্রম করেছেন। কিছু গদ্দার ছাড়া সবাই পরিশ্রম করেছে। সবসময় তো জেতা হয় না। জেতা হারা সবার মধ্যে আছে। প্রশ্ন হচ্ছে আইপ্যাক এদেরকে বড্ড বেশি সম্ভবনা করিয়ে দিয়েছিল, সব ক্যান্ডিডেট হবে….।….আর ক্যান্ডিডেট হয়নি বলে, যে যার মতো গালাগাল দিচ্ছে।‘

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget