এক্সপ্লোর

Shamik Bhattacharya : 'সিএবি-র তৃণমূলীকরণ করতে না পারার ব্যথা' সৌরভ ইস্যুতে মমতাকে কটাক্ষ শমীকের

Mamata Banerjee : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'কাউকেই আইসিসিতে পাঠাচ্ছে না, এটাই খেলা। সৌরভকে ২ বছর রেখে তারপর তোমার ছেলেকে তো পাঠাতে পারতে'।

কলকাতা : দাদার হয়ে ফের ব্যাট দিদি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourva Ganguly) বিসিসিআই প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ ও আইসিসি-তে না যাওয়ার কারণ রাজনৈতিক বলে অভিযোগ করে কেন্দ্রের শাসকদল বিজেপিকে নিশানা করেছেন তিনি। আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা ও তাঁর পুত্র তথা বিসিসিআই সচিব জয় শা-কেও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন, 'কাউকেই আইসিসিতে পাঠাচ্ছে না, এটাই খেলা। সৌরভকে ২ বছর রেখে তারপর তোমার ছেলেকে তো পাঠাতে পারতে'। যে প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর পরিবারতন্ত্র ও রাজনীতির যে অভিযোগ তুলেছেন, তার পাল্টা আক্রমণ শানিয়েছেন শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। রাজ্য বিজেপির মুখপাত্রের খোঁচা, 'সৌরভ সিএবি সভাপতি হলে সিএবি-র সম্পূর্ণ তৃণমূলীকরণ হবে না, সেই ব্যথা থেকেই যাবতীয় মন্তব্য।'

'ময়দানের ক্লাবগুলো দখল করে নিয়েছে তৃণমূল' 

মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসকদলকে নিশানা করে শমীক ভট্টাচার্য বলেছেন, 'সৌরভকে রাজনৈতিক বিতর্কে ডেকে এনে তাঁর সম্মান, ভারতীয় ক্রিকেটের প্রতি তাঁর অবদানের সঙ্গে সুবিচার করছে না তৃণমূল কংগ্রেস। সৌরভের প্রতিষ্ঠাকে বিশ্বাসযোগ্যতার মুখে দাঁড় করাচ্ছে তারা। পাশাপাশি '৮৩-র বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি রজার বিনিকে (সদ্য নিযুক্ত বিসিসিআই প্রেসিডেন্ট) অসম্মান করছে তৃণমূল, ভারতীয় ক্রিকেটে তাঁর কি কোনও অবদানই নেই? আসলে ব্যথা অন্য জায়গায়। ময়দানের সব ক্লাব-ইউনিটগুলোকে দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। পরিবারতন্ত্র চালাচ্ছে। সেই বৃত্ত সম্পূর্ণ হবে যখন সিএবি-র মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানেও তৃণমূল তাদের করাল থাবা চালিয়ে দিতে পারবে। সৌরভের মতো কেউ থাকতে তো সিএবি-র তৃণমূলীকরণ করা সম্ভব নয়। তাই সেই ব্যথা থেকেই যাবতীয় মন্তব্য।'

'সচিন, আজহার গেলেও সমর্থন করতাম'

জানবাজারে কালীপুজোর উদ্বোধনের মঞ্চ থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ' বিজেপির অনেককে রিকুয়েস্ট করেছি। ওপেন রিকুয়েস্টও করেছি। ওঁ (সৌরভ) আইসিসি-তে গেলে দেশের গৌরব বাড়ত। ব্যক্তিগত স্বার্থপরতার কারণে ওঁকে পাঠানো হল না। আর বোর্ডে একজন থেকে গেল, আর একজন বাদ গেল, এর কারণ কি আমরা বুঝি না। আজ যদি সচিন-আজহার এভাবে বাদ যেত বা আইসিসি যাওয়ার সুযোগ না পেত তাহলেও প্রতিবাদ করতাম। খেলার ক্ষেত্রে সবসময় আমরা ভারতীয় হিসেবেই দেখি। কিন্তু আমরা সত্যি লজ্জিত। ভারত নির্বাচনে লড়াই করলে, তো আর কেউ জিততে পারত না।'

'মনের ব্যথায় মুখ খোলেনি সৌরভ'

যার পরই বিজেপিকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রীর আক্রমণ, 'আজকে ক্ষমতার জোরে দিলে না, আগামীতে কী হবে? '২৪-এ তো তোমরা ক্ষমতাও নাও থাকতে পার।' মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ শানানোর পাশাপাশি সৌরভ যোগ্য হয়েও বাদ গেল বলে অভিযোগ তুলেছেন। প্রাক্তন ভারত অধিনায়ক ও সদ্য প্রাক্তন ভারতীয় বোর্ড প্রেসিডেন্টের ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য কামনা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী সমবেদনার সুরে জোড়েন, 'সৌরভ ভদ্র ছেলে, তাই কাউকে কিছু বলেনি। মনের মধ্যে ব্যথা পেলেও কাউকে কিছু বুঝতে দেয়নি।'

আরও পড়ুন- রাজনৈতিক প্রতিহিংসার শিকার সৌরভ, ও আইসিসিতে গেলে দেশের গৌরব বাড়ত: মমতা

সেরা শিরোনাম

Firhad Hakim:
"কীসের কালীঘাট আর কীসের ইয়ে? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আর এটা আমাদের পার্টি অফিস", তৃণমূল ভবনে বসে বললেন ফিরহাদ
WB Pension News: পেনশনভোগীদের জন্য বড় সুখবর, ৭ বছরের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের!
পেনশনভোগীদের জন্য বড় সুখবর, ৭ বছরের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের!
West Bengal News Live: ঋতব্রত-ফিরহাদরা বেরিয়ে যেতেই তৃণমূল ভবনে এসে উপস্থিত কুণাল ঘোষ সহ অন্যান্য নেতা-নেত্রীরা 
ঋতব্রত-ফিরহাদরা বেরিয়ে যেতেই তৃণমূল ভবনে এসে উপস্থিত কুণাল ঘোষ সহ অন্যান্য নেতা-নেত্রীরা 
Alipurduar News: পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...

ভিডিও

Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee's PA News | আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় | ABP ANANDA LIVE
Bangladeshi Infiltration | মুর্শিদাবাদে ফের গ্রেফতার ৯ বাংলাদেশি অনুপ্রবেশকারী | ABP ANANDA LIVE
TMC News | তোলাবাজির অভিযোগে ফের গ্রেফতার তৃণমূল নেতা শুভজিৎ সিন্হা | ABP ANANDA LIVE
Suvendu Adhikari News | এবার থেকে অনলাইনে বিনামূল্যে মিলবে জমির রেকর্ড সংক্রান্ত তথ্য | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget