এক্সপ্লোর

Mamata On Sourav: রাজনৈতিক প্রতিহিংসার শিকার সৌরভ, ও আইসিসিতে গেলে দেশের গৌরব বাড়ত: মমতা

Mamata On Sourav Update: প্রিন্স অফ ক্যালকাটার হয়ে ব্যাট ধরতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। এবার ফের একবার বিজেপি সরকারকে নিশানা করে সৌরভের পাশে দাঁড়ালেন মমতা। 

কলকাতা: আরও একবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিসিসিআইয়ের (BCCI) সভাপতি পদ থেকে সৌরভের অপসারণের পর থেকেই প্রিন্স অফ ক্যালকাটার হয়ে ব্যাট ধরতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। এবার ফের একবার বিজেপি সরকারকে নিশানা করে সৌরভের পাশে দাঁড়ালেন মমতা। 

কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

সল্টলেক স্টেডিয়ামে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''আজ ২০ তারিখ ছিল। আইসিসির মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু সৌরভকে অপমান করা হল। ওকে যেতে দেওয়া হল না। আমি বিজেপি সরকারকে অনেককে অনুরোধ করেছিলাম। ও যোগ্য ছিল আইসিসিতে যাওয়ার জন্য। তিনবার ডিরেক্টর ছিল। ওঁকে পাঠালে দেশের গৌরব বাড়ত। তাহলে আজ কেন কী কারণে? কোন অজ্ঞাত কারণে সৌরভকে ছেড়ে অন্য কাউকে পাঠানো হবে।'' তিনি আরও বলেন, ''ভারত নির্বাচনে লড়াই করলে, তো আর কেউ জিততে পারত না। সৌরভকে ২ বছর রেখে তারপর তোমার ছেলেকে তো পাঠাতে পারতে। আমরা সত্যি লজ্জিত, আজকে ক্ষমতার জোরে দিলে না, আগামীতে কী হবে।''

এরপরই মুখ্যমন্ত্রী আরও বলেন, ''নিজস্ব স্বার্থপরতার কারণে এটা করা হল। দেশের ক্রীড়াপ্রেমী মানুষদের অপমান করা হল। সৌরভের জায়গায় সচিন হলে, আজহার হলেও আমি ঠিক একই কথা বলতাম। সৌরভ ভদ্র ছেলে বলে কিছু বলেনি, ওঁর মধ্যেও ব্যথা রয়েছে। ও মুখ বুজে সহ্য করেছে। পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসার ফল। দেশের ক্রীড়াপ্রেমীদের কাছেই নয় শুধু, সারা পৃথিবীর কাছে এটা লজ্জা।''

তবু সৌরভ ভক্তরা সামান্য হলেও আশায় ছিলেন। যদি শেষ মুহূর্তে বরফ গলে। তবে সেই আশায় জল ঢালল বোর্ড। বৃহস্পতিবার, ২০ অক্টোবর ছিল আইসিসি চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু ভারত থেকে কোনও মনোনয়ন পাঠানো হল না। বোর্ড সূত্রে খবর, ভারত আইসিসি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে না। বরং বর্তমান চেয়ারম্য়ান, নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে-কে আরও একটি ২ বছরের মেয়াদকাল সমর্থন করা হবে।                   

ফলে সৌরভের দরজা খুলল না। আপাতত সিএবি নির্বাচনকেই পাখির চোখ করছেন যিনি। এবং সব কিছু ঠিকঠাক চললে ২২ অক্টোবর, শনিবার সিএবি প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দেবেন সৌরভ।                                         

সেরা শিরোনাম

India vs New Zealand: সিরিজের শেষ টেস্ট শুক্রবার থেকে, কখন, কীভাবে দেখবেন ভারত-নিউজিল্যান্ড মহারণ?
সিরিজের শেষ টেস্ট শুক্রবার থেকে, কখন, কীভাবে দেখবেন ভারত-নিউজিল্যান্ড মহারণ?
Mohammed Shami: 'নিজের সফরের ওপর বিশ্বাস রাখো, সাফল্য আসতে সময় লাগে', তরুণদের বার্তা শামির
'নিজের সফরের ওপর বিশ্বাস রাখো, সাফল্য আসতে সময় লাগে', তরুণদের বার্তা শামির
Rishabh Pant: ছদ্মনামে নিউজিল্য়ান্ডের রাস্তায় ক্রিকেট খেলছেন পন্থ, ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
ছদ্মনামে নিউজিল্য়ান্ডের রাস্তায় ক্রিকেট খেলছেন পন্থ, ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
Syed Mushtaq Ali Trophy: বাংলা ক্রিকেটের অন্ধকার দিন, সৈয়দ মুস্তাক আলির গ্রুপ থেকেই বিদায়, কৌশল নিয়ে উঠছে প্রশ্ন
বাংলা ক্রিকেটের অন্ধকার দিন, সৈয়দ মুস্তাক আলির গ্রুপ থেকেই বিদায়, কৌশল নিয়ে উঠছে প্রশ্ন

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget